a ব্রাজিলের জয়রথ চলছেই
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ব্রাজিলের জয়রথ চলছেই


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১:১১
ব্রাজিলের জয়রথ চলছেই

ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ে পর্বে রীতিমতো উড়ছে ব্রাজিল। শতভাগ জয় ধরে রেখে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করলো সেলেসাওরা। নেইমার জাদুতে ঘরের মাঠে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় পেলো ব্রাজিল। অর্থাৎ, বিশ্বকাপ বাছাইয়ের আট ম্যাচের আটটিতেই জিতলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যারেনা পেরনামবুকোয় এই জয়ের নায়ক নেইমার।

নিজে একবার লক্ষ্যভেদ করার আগে দলের প্রথম গোলটিতেও রেখেছেন অবদান। তার অ্যাসিস্ট থেকেই ব্রাজিলকে লিড এনে দিয়েছিলেন এভারতন রিবেইরো। ফলে শতভাগ জয় ধরে রেখে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে যথারীতি শীর্ষে ব্রাজিল। পূর্ণ ২৪ পয়েন্ট তাদের। সমান ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল পায়নি প্রিমিয়ার লিগে খেলা ৯ খেলোয়াড়কে। করোনাভাইরাস ও কোয়ারেন্টিন জটিলতায় খেলোয়াড় ছাড়েনি ইংল্যান্ডের ছয় ক্লাব। এত খেলোয়াড়ের অনুপস্থিতি, বিশেষ করে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া ব্রাজিলের একাদশ গড়া নিয়েই দুশ্চিন্তার মেঘ জন্মেছিল।

তবে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেলেসাওদের সামনে। থিয়গো সিলভা-গাব্রিয়েল জেসুস-আলিসনদের ছাড়াই জয়ের ধারা সচল রেখেছে ব্রাজিল। প্রতিপক্ষ পেরুকে বেশিরভাগ সময় আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয়েছে। সুযোগ পেয়ে মাঝেমধ্যে ব্রাজিলের রক্ষণে হানা দিলেও সুবিধা করতে পারেনি। বিপরীতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিলের প্রথম সুযোগটা আসে দশম মিনিটে। কিন্তু গেরসনের নেওয়া শট পেরু গোলকিপারের হাতে লেগে প্রতিহত হয়। তবে বেশিক্ষণ বাধায় দেয়াল টিকেনি সফরকারীদের। ১৪ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন রিভেইরো। নেইমারের কাট ব্যাক থেকে এই উইঙ্গারের গোলমুখে নেওয়া শট পেরু গোলকিপারের হাতে লাগলেও শেষরক্ষা হয়নি। বল ঠিকই জড়িয়ে যায় জালে।

এগিয়ে যাওয়া ব্রাজিলের আক্রমণ চলতেই থাকে। তবে কখনও নেইমার, কখনও গাব্রিয়েল বারবোসা, কখনও লুকাস পাকিতা নষ্ট করেছেন সুযোগ। এরপর ৪০ মিনিটে গিয়ে গোলের দেখা পায় ব্রাজিল। এবার স্কোরশিটে নাম তোলেন নেইমার। রিবেইরোর দূর থেকে নেওয়া শট পেরুর এক খেলোয়াড় গোলের সামনে থেকে ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল পায়ে ঠিকমতো না লেগে চলে আসে গোলের ঠিক সামনে ফাঁকায় থাকা নেইমারের কাছে। সহজ সুযোগটা কি আর মিস হয় প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের! ওই লক্ষ্যভেদে আবার একটা রেকর্ডও গড়ে ফেলেছেন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান তিনি। বিশ্বকাপ বাছাইয়ে তার গোল এখন ১২। এত গোল পেলে, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, জিকো- কেউই করতে পারেননি। দ্বিতীয়ার্ধে গোল বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছে ব্রাজিল। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোলের দেখা আর পায়নি। তাই ওই ২-০ গোলের স্কোরলাইন ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

মেসির বেতন বছরে ৩০০ কোটি টাকা নতুন ক্লাবে!


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৭
মেসির বেতন বছরে ৩০০ কোটি টাকা নতুন ক্লাবে!

ফাইল ছবি

বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এসে লিওনেল মেসিপ্রথম দুই বছর ৩ কোটি ইউরো করে পাবেন। জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ।

পিএসজিতে তিন বছরের চুক্তিতে মেসির বেতনের অঙ্ক প্রকাশ করেছে তারা। যেখানে বলা হয়েছে, বোনাস ছাড়াই প্রথম দুই বছর ৩ কোটি ইউরো করে পাবেন মেসি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকার বেশি।

তবে শেষ বছরে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ৪ কোটি ইউরোতে। তাতে তিন বছরে মোট প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা পাবেন মেসি, যা ক্লাব সতীর্থ নেইমারের বেতনের সমান। 

এদিকে, কয়েক মাস আগেই পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন নেইমার। তবে তার ক্ষেত্রে বছর পেরনোর সঙ্গে সঙ্গে কমতে থাকবে তার বেতনের অঙ্ক, যেখানে মেসির বেলায় ভিন্ন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুশান্ত কুলু


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১১:৩৯
ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুশান্ত কুলু

ফাইল ছবি

 
সুশান্ত কুলু ৩০ বছর বয়সে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের আমড়াতলা গ্রামের সদানন্দ কুলুর ছেলে বেলাল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল ও অ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগের উপস্থিতিতে কালেমা পড়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এইচএম গোলাম কিবরিয়া।

ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে বেলালের নাম ছিল সুশান্ত কুলু। বেলাল জানান, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে নিজ ইচ্ছায় ও স্বেচ্ছায় আইনি প্রক্রিয়া শেষ করে দুজন উকিলের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

ইসলাম ধর্মের সব বিষয় যেন মেনে চলতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়