a মানসিক মনোবল চাঙ্গা করতে যুবদের ফুটবল দিয়ে আনন্দিত
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মানসিক মনোবল চাঙ্গা করতে যুবদের ফুটবল দিয়ে আনন্দিত


পীরওলি: নড়াইল প্রতিনিধি
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১০:৫৫
মানসিক মনোবল চাঙ্গা করতে যুবদের ফুটবল দিয়ে আনন্দিত

ফাইল ছবি

আজ ২৬,০৭,২০২১খ্রিঃ পীরওলি, কালিয়া, নড়াইল এর ​খানকাহপাড়া সবুজ সংঘের মহাসচিব জনাব মাসুম খান, মহল্লার যুবদের ফুটবল দিয়ে আনন্দিত করলেন। মহামারী করোনা'র কারনে, সারাদেশে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাদের মানষিক মনোবল যাতে নষ্ট না হয় তাই এই উদ্যোগ। 

উপস্থিত ছিলেন সংঘের সভাপতি তানভীর হাসান বাপ্পি, ও খানকাহ পাড়া সবুজ সংঘের ভ্রমণ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আলফাজ শেখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আর্জেন্টিনার জয় পেল মেসির দুর্দান্ত গোলে


ক্রীড়া ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫১
আর্জেন্টিনার জয় পেল মেসির দুর্দান্ত গোলে

ফাইল ছবি: মেসি


পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্ব অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার মিশনে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে লাতিন আমেরিকার বাছাইয়ের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বসবে ফুটবলের ২৩তম বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন টুর্নামেন্টটি। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্বের প্রথম দিনে মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি।

কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেললেও এর সবই ছিল প্রীতি ম্যাচের অধীনে। সেই অর্থে, বিশ্বকাপ ফাইনালের পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম বড় পরীক্ষা। তবে ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভালোই পরীক্ষা নিয়েছে লাতিন আমেরিকান আরেক প্রতিপক্ষ ইকুয়েডর। যদিও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনাই। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মিথিলার ভক্তদের জন্য সত্যিই সুখবর!


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২৭ আগষ্ট, ২০২১, ১০:০৭
মিথিলার ভক্তদের জন্য সত্যিই সুখবর!

ফাইল ছবি

দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন। ‘মায়া’ সিনেমার লুক প্রকাশ্যে আসার পর তাকে ঘিরে দর্শকের প্রত্যাশা বেড়েছে। এরই মধ্যে কলকাতার নতুন আরেকটি সিনেমায় চুক্তি করেছেন।

‘অ্যা রিভার ইন হ্যাভেন’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করবেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এতে তার বিপরীতে পর্দায় হাজির হবেন ববি চক্রবর্তী। ভারতের ইতিহাসের চেয়েও পুরনো উত্তর প্রদেশের বিখ্যাত শহর বারাণসীতে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।

নতুন এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, ‘দুর্দান্ত গল্প ও চরিত্রের জন‌্য কাজটি করতে সম্মত হয়েছি। এই দুটি বিষয় আমার কাছে খুবই গুরত্বপূর্ণ। চরিত্রের মধ্যে বিভিন্ন শেড আছে। একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব‌্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবন যাপন করতে শেখে।’

গঙ্গা নদী, ভালোবাসা, বিশ্বাস, ধোঁকা এবং সবশেষে পুনর্মিলন ইত্যাদি বিষয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মিথিলা। 

এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির গল্প লিখেছেন রিঙ্গো নিজেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও তিনিই সামলাবেন। সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়