a স্পেন দলে জায়গা পায়নি সার্জিও রামোসসহ কোন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

স্পেন দলে জায়গা পায়নি সার্জিও রামোসসহ কোন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ২৪ মে, ২০২১, ০৮:৫৩
স্পেন দলে জায়গা পায়নি সার্জিও রামোসসহ কোন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়

ফাইল ছবি

আজ সোমবার ২০২০ ইউরো কাপের জন্য দল ঘোষণা করেছে স্পেনের কোচ লুইস এনরিকে। ২৪ সদস্যের দলে জায়গা হয়নি স্পেন অধিনায়ক সার্জিও রামোসের। তাছাড়া ঘোষিত দলে নেই কোন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়।

করোনা কারনে যদিও ইউরোর জন্য সব দলকেই ২৬ জন করে ফুটবলার রাখার অনুমতি দেওয়া হয়েছে, তবে এনরিকে আপাতত ২৪ জনের দলই ঘোষণা করেছেন।
দলে সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে ৪ জন, বার্সেলোনা থেকে ৩ জন, ভিলারিয়াল / অ্যাটলেটিকো  থেকে ২ জন করে, ব্রাইটন / চেলসি / লিডস/লিভারপুল / ম্যান ইউনাইটেড / উলভস / পিএসজি / আরবি লেইপজিগ / জুভেন্টাস / নাপোলি / অ্যাথলেটিক / রিয়েল সোসিয়েদাদ / ভ্যালেন্সিয়া  থেকে সুযোগ হয়েছে করে নিয়েছে একজন করে খেলোয়াড়, এখনো স্পেনের হয়ে না খেলে প্রথমবার যায়গা পেয়েছে ২ জন।

পুরো মৌসুমে মাত্র ১২টি ম্যাচ খেলা ২০ বছর বয়সী ম্যাঞ্চেস্টার সিটির সেন্টার ব্যাক এরিক গার্সিয়া, গোটা মৌসুম ধরে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন। তাঁকেও দলে  রেখেছেন এনরিকে। আবার গার্সিয়ার সতীর্থ ম্যান সিটিরই আইমেরিক লাপোর্তে চোট সমস্যায় ভুগছেন তাও দলে যায়গা পেয়েছেন। তবুও তিনি দলে সুযোগ পেয়েছেন। কিন্তু জায়গা হয়নি রামোসের।

এনরিকে বলেছেন, ‘রামোসকে নিয়ে আমি যেই সিদ্ধান্ত নিতাম, তাতেই বিতর্ক হত। আমি জানি, আমি কী করেছি। আর সংবাদমাধ্যমের বিরোধীতার মুখোমুখি হতে আমি প্রস্তুত।

২০২০ ইউরোর জন্য স্পেনের ২৪ সদস্যের স্কোয়াড :

গোলরক্ষক: উনাই সাইমন, দাভিদ দি গিয়া, রবার্ত সানচেজ।

ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, পাউ তরেস, আইমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, দিয়েগো লোরেন্তে, সিজার আজপিলিকুয়েতা, মার্কোস লোরেন্তে।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, পেদ্রি, থিয়াগো, কোকে, ফ্যাবিয়ান রুইজ।

ফরোয়ার্ড: দানি ওলমো, মিকেল ওয়ারজাবল, আলভারো মোরাতা, জেরার্দ মোরেনো, ফেরান তরেস, অ্যাদামা ত্রাউরে, পাবলো সারাবিয়া।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

মানসিক মনোবল চাঙ্গা করতে যুবদের ফুটবল দিয়ে আনন্দিত


পীরওলি: নড়াইল প্রতিনিধি
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১০:৫৫
মানসিক মনোবল চাঙ্গা করতে যুবদের ফুটবল দিয়ে আনন্দিত

ফাইল ছবি

আজ ২৬,০৭,২০২১খ্রিঃ পীরওলি, কালিয়া, নড়াইল এর ​খানকাহপাড়া সবুজ সংঘের মহাসচিব জনাব মাসুম খান, মহল্লার যুবদের ফুটবল দিয়ে আনন্দিত করলেন। মহামারী করোনা'র কারনে, সারাদেশে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাদের মানষিক মনোবল যাতে নষ্ট না হয় তাই এই উদ্যোগ। 

উপস্থিত ছিলেন সংঘের সভাপতি তানভীর হাসান বাপ্পি, ও খানকাহ পাড়া সবুজ সংঘের ভ্রমণ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আলফাজ শেখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সাহস পায় কীভাবে: মুশফিক


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ জুলাই, ২০২১, ১১:৫১
সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সাহস পায় কীভাবে: মুশফিক

ফাইল ছবি

বল হাতে বেশ কয়েক ম্যাচে জ্বলে উঠলেও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরে ব্যাট হাতে দলকে বড় ইনিংস উপহার দিতে পারছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থ সাকিবের সমালোচনায়ও মেতে উঠেছিলেন কেউ কেউ। সেটা হয়তো বুঝতে পেরেছিলেন তারই সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহিম। 

তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের দূর্দান্ত ৯৬ রানের ম্যাচজয়ী ইনিংসের পর এক ফেসবুক স্ট্যাটাসে মুশফিক প্রশ্ন তুললেন, সামান্য কয়েকবার ব্যর্থ হলেই লোকে সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সাহস পায় কীভাবে?

হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটে-বলে দূর্দান্ত ছিলেন সাকিব। প্রথমে বোলিংয়ে ১০ ওভারে ৪২ রানে নিয়েছিলেন ২ উইকেট। পরে ব্যাট হাতে দলের চরম বিপদে খেলেছেন ৯৬ রানের হার না মানা ইনিংস।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে এদিন জয়টা সহজ ছিল না বাংলাদেশের জন্য। দ্বিতীয় ইনিংসে টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে প্রায় হারতে বসা দলকে জিতিয়েছেন সাকিব। নিজে অপরাজিত থেকেছেন ৯৬ রানে।

টাইগারদের জয়ের সাথে সাথে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসা মুশফিকুর রহিম নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ এবং এই সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি আমার সতীর্থদের।’ এরপরেই মুশফিক লিখেছেন ‘ফর্ম ইজ টেম্পরারি বাট ক্লাস ইজ পার্মান্যান্ট।’ বাক্যটা যে সাকিবকে নিয়েই লেখা তার প্রমাণ পরের কথাগুলোয়, ‘আমি বুঝতে পারি না, সামান্য কয়েকবার ব্যর্থ হলেই লোকে সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সাহস কীভাবে পায়! সে একজন কিংবদন্তি এবং সে চিরকালই বাংলদেশের লিজেন্ড হয়েই থাকবে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়