a করোনায় (৪জুলাই) মৃত্যু ১৫৩, শনাক্ত ৮৬৬১ এবং সুস্থ ৪৬৯৮
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (৪জুলাই) মৃত্যু ১৫৩, শনাক্ত ৮৬৬১ এবং সুস্থ ৪৬৯৮


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৪ জুলাই, ২০২১, ০৫:৪৯
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৫৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮৬৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।
 
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৬৯৮ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (১৫মে) মৃত্যু ২২, শনাক্ত ২৬১ এবং সুস্থ ৯৬৪


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ১৫ মে, ২০২১, ০৬:৩০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


     
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১২৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৫৮ জনের করোনা পরীক্ষা করা হয় এবং ২৪ ঘণ্টার পরীক্ষার অনুপাতে শনাক্ত ৬.৯৫ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মামুনুল হকের পক্ষে-বিপক্ষে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫


নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ০১:৩১
মামুনুল হকের পক্ষে-বিপক্ষে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

ফাইল ছবি

মামুনুল হককে আলোচনা- সমালোচনা কিছুতেই তার পিছু ছাড়ছে না। একের পর এক তথ্য ও কান্ড নিয়ে সারা দেশে হৈ-চৈ ঘটেই চলছে। যা নিয়ে কৌতুহলেরও শেষ নেই দেশবাসীর।

নতুন খবর হচ্ছে যে, কুষ্টিয়ায় হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িতে।

গতকাল সোমবার (১২ এপ্রিল) সদর উপজেলার জিয়ারখি এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য