a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৫২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১০,২২৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৬২৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।
ফাইল ছবি
ভারতে ইতোমধ্যে করোনা ভাইরাসের নতুনরুপ হিসেবে ব্লাক এবং হোয়াইট ফাঙ্গাসের দেখা মিলেছে। এসব ফাঙ্গাস হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে ভারতীয় একদল চিকিৎসকের দাবি ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সংক্রমণের জন্য অপরিচ্ছন্নতা নোংরা মাস্ক ব্যবহার একটি বড় কারণ বলে দাবি তাদের। কেউ যদি মাস্ক না ধুয়ে টানা দুই/তিন সপ্তাহ ব্যবহার করে তাহলে এই সংক্রমণ আশংকা রয়েছে।
রবিবার (২৩ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের বরাত দিয়ে এক ভারতীয় চিকিৎসক বলেছেন, অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারের পাশাপাশি স্টেরয়েড ব্যবহারকেও কালো ছত্রাক সংক্রমণের জন্য দায়ী করেছেন। প্রতিবেদনে বলা হয়, স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, চিকিৎসক পি শরৎ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরিচ্ছন্নতা ছত্রাক জাতীয় সংক্রমণের পিছনে বড় কারণ। তাঁর কথায়, ‘অনেকেই আছে যারা ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে থাকেন'প্রতিরোধে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
যদিও তার এসব কথার পিছনে এখনও যথেষ্ট পরিমাণে প্রমাণ নেই। তাছাড়া স্বাভাবিকভাবেই বুঝা যায় অপরিচ্ছন্ন যেকোন পদার্থ থেকেও রোগ ছড়াতে পারে।
ভারতীয় আরেক নামতরা বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ব্লাক বা হোয়াইট ফাঙ্গাস সংক্রমণের পিছনে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ বিশাল ভূমিকা রাখতে পারে তেমনি আলোবাতাস ঢুকে না এমন ঘরে বসবাস কারীদেরও এই ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফাইল ছবি
বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপে তিনটি চমৎকার ফিচার যুক্ত করা হয়েছে। সেগুলো হলো ভিউ ওয়ান্স, জয়েনেবল কলস ও অ্যান্ড্রয়েড থেকে আইওএস এবং তার উল্টো পথে চ্যাট ট্রান্সফার। এই তিন ফিচার আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও অসাধারণ করবে।
প্রযুক্তি বিশ্ব টিকে থাকতে প্রায় প্রতি মাসেই নতুন নতুন ফিচার যোগ করা হয়। বিগত কয়েক বছর ধরেই হোয়াটসঅ্যাপের আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। গ্রাহকরাও এমন সুবিধার জন্য মুখিয়ে ছিলেন এত দিন জেনে নেওয়া যাক কি কি ফিচার এবং তাদের কাজ কি।
ভিউ ওয়ান্স:
স্ন্যাপচ্যাটের জনপ্রিয় একটি ফিচার সম্প্রতি যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। নতুন এই ফিচারের সাহায্যে গ্রাহক কোনও ছবি বা ভিডিও পাঠালে তা একবারই দেখা যাবে। আর একবার দেখার পরে তা অদৃশ্যও হয়ে যাবে। যদিও, অপর প্রান্তের মানুষটি স্ক্রিনশটের মাধ্যমে ছবি অথবা ভিডিও সেভ করে রাখতে পারবেন।
স্ন্যাপচ্যাটে স্ক্রিনশট ফিচার ব্লক থাকলেও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নিতে কোনও সমস্যা নেই। তাই, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সুরক্ষা বিশেষজ্ঞরা।
জয়েনেবল কল:
জুলাই মাসে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে এই ফিচার। এই ফিচারের সাহায্যে কোনও কল থেকে বেরিয়ে গিয়ে ফের সেই কলে ফিরে আসা যাবে। যতক্ষণ সেই কল চলবে ততক্ষণ যুক্ত হওয়ার সুযোগ থাকবে। এছাড়াও, কোনও কল মিস করলে এই ফিচারের মাধ্যমে পরে সেই কলে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া যাবে।
জুম ও গুগল মিটকে টেক্কা দিতেই এই চমৎকার ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ম্যাসেজিং কোম্পানিটি। এই ফিচার আসার আগে কোনও ব্যক্তি কল থেকে বেরিয়ে গেলে, সেই ব্যক্তিকে ফের কলে ঢোকানোর জন্য কল হ্যাং আপ করে নতুন করে কল করতে হতো।
অ্যান্ড্রয়েড থেকে আইওএস চ্যাট ব্যাকআপ ট্রান্সফার:
আগে অ্যান্ড্রয়েড থেকে আইওএস অথবা আইওএস থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সুইচ করলে হোয়াটসঅ্যাপের সব তথ্য হারিয়ে যেত। যদিও, সময় বদলাচ্ছে। ব্যাক আপে স্মার্ট সুইচের মাধ্যমে চ্যাট হিস্ট্রি ও ব্যাক আপ নতুন ফোনে নেওয়া যাবে।
এই সব ফিচার ইতোমধ্যেই আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে পৌঁছে গেছে। তাই, আপনারা চাইলে এখনই ব্যবহার করতে পারবেন এসব সুবিধা। এছাড়াও, ওয়েব প্ল্যাটফর্মের জন্য শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে মাল্টি ডিভাইস সাপোর্ট।