a করোনায় (১০জুন) মৃত্যু ৪০, শনাক্ত ২৫৭৬ এবং সুস্থ ২০৬১
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (১০জুন) মৃত্যু ৪০, শনাক্ত ২৫৭৬ এবং সুস্থ ২০৬১


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৬:৩২
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

  
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৮৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৫৭৬ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন।
 
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০৬১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভারতের ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল আমদানীতে আমেরিকার প্রত্যাখান!


আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ১১:১৩
ভারতের ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল আমদানীতে আমেরিকার প্রত্যাখান

বাইডেন ও নরেন্দ্র মোদী

ভারতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এর মাঝে ব্যাহত হচ্ছে ভ্যাকসিন উৎপাদন। কাঁচামালের অভাবে দেশটির টিকা প্রস্তুতকারক সংস্থাগুলো পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ তৈরি করতে পারছে না। এমতাবস্থায় বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে টিকার স্বল্পতা। 

এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত আবেদন করেছিল যাতে করোনা টিকা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ভারতের আবেদন গ্রহণ না করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞার পক্ষেই যুক্তি যেন।

এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য, ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল বা ওষুধ কতটা জরুরি, তা বুঝতে পারলেও ডিপিএ অ্যাক্ট অনুযায়ী কিছু বিধিনিষেধ মানতে হয় মার্কিন সরকারকে। তাই আমেরিকান কোম্পানিগুলোকে দেশের অভ্যন্তরের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হয়।

কয়েকদিন আগেই ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় কাঁচামালের জোগানের আবেদন জানিয়ে মার্কিন সরকারকে একটি টুইট করেন সেরাম ইনস্টিটউটের সিইও আদার পুনাওয়ালা। এরপরই আমেরিকায় ভারতের অ্যাম্বাসাডর তরণজিৎ সিং সান্ধু বাইডেন প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, সেখানে ভারতে দ্রুত ওষুধ পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। 

এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেন আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাঝে ফোনালাপে করোনাভাইরাস মহামারীর বর্তমান অবস্থা এবং তা মোকাবেলা করার বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

এদিকে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভ্যাকসিন উৎপাদন আর সরবরাহের জন্যে কোয়াড গোষ্ঠী তৈরি হয়েছে। সেখানে ভারত-মার্কিন যৌথ উদ্যোগে আমেরকিায় তৈরি ভ্যাকসিন নোভাভ্যাক্স আর জনসন অ্যান্ড জনসন তৈরি করার কথা। আর সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 

এই বিষয়ে ওয়াশিংটনের বক্তব্য, ভারতের কথা মাথায় রয়েছে মার্কিন সরকারের। তবে সেখানে হোয়াইট হাউজ ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আফগান শরণার্থীদের চাপ সামলাতে বিশাল প্রাচীর নির্মাণ করছে তুরস্ক


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৮
আফগান শরণার্থীদের চাপ সামলাতে বিশাল প্রাচীর নির্মাণ করছে তুরস্ক

ফাইল ছবি

তুরস্কের সীমান্তে ২৯৫ কিলোমিটার কংক্রিটের দেয়াল তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। আফগানিস্তানে নতুন করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার নাগরিক। বেশিরভাগ মানুষ প্রতিবেশী দেশ ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শরণার্থীর চাপ সামলাতে নিজের সীমান্তে বিশাল প্রাচীর তৈরির কাজ করে যাচ্ছে তুরস্ক।

১৫ আগস্ট তালেবান কাবুল দখলে নেওয়ার আগেই কয়েকটি পরিবার ইরান হয়ে তুরস্ক ঢোকার চেষ্টা করে। তাদের একজন সিবিএস নিজউকে জানান, তুর্কি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, আমার কাছে কোনো অর্থ ও খাদ্য নেই।

পাকিস্তান ও ইরান শরণার্থী ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে অনেক শরণার্থী তুরস্ক ঢুকতেছিলেন। তাই দেশটি শরণার্থীদের চাপ সামলাতে সীমান্তে ১০ ফুট উচ্চতার দেয়াল তুলছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য