a ২৪ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে খুলনার চিকিৎসরা
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

২৪ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে খুলনার চিকিৎসরা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০১ মার্চ, ২০২৩, ১২:৫১
২৪ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে খুলনার চিকিৎসরা

ফাইল ছবি

খুলনায় আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে চিকিৎসকরা। 

আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া চিকিৎসকদের কর্মবিরতি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।  
কর্মবিরতি চলাকালে বুধবার সকাল থেকে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সংগঠন বিএমএ খুলনার আহবানে এই কর্মসূচি পালন করছে।

হামলার শিকার ডা. শেখ নিশাত আব্দুল্লাহ খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান। গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলাকালে রোগীর স্বজনরা নিশাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই নাঈম ও তার সঙ্গীরা প্রায় এক মাস আগে অপারেশন করা রোগীর শারীরিক জটিলতার কথা বলে তাকে লাঞ্ছিত ও অপারেশন থিয়েটার ভাংচুর করে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার  খুলনায় বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে কর্মবিরতীর ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
 
তিনি বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার করা না হলে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার  সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সকল চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। শুধুমাত্র মানবিক কারণে জরুরি বিভাগ খোলা থাকবে।’ সূত্র: বিডিপ্রতিদিন
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

‘এভাবে করোনা সংক্রমণ বাড়লে সরকারের প্রস্তুতি কঠিন হবে’- স্বাস্থ্যমন্ত্রী


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ০৩:০১
‘এভাবে করোনা সংক্রমণ বাড়লে সরকারের প্রস্তুতি কঠিন হবে’- স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা রোগী যে হারে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রস্তুতির কঠিন হয়ে পড়বে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই মনে করছেন, টিকা নিলেই সব ধরনের করোনা থেকে রক্ষা পাওয়া যাবে এটা ঠিক নয়। তিনি বলেন টিকা নিলে আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু তারপরও আপনি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই দেশের মানুষকে বাঁচাতে, অর্থনীতিকে সচল রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৬ জন হাজি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১১:৫৫
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৬ জন হাজি

ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৬ জন হাজি দেশে ফিরেছেন।

শিডিউল অনুসারে রাত ১০টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও আধা ঘণ্টা বিলম্বে বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ বছর প্রথম ফিরতি হজ ফ্লাইট এটি। হজের ফিরতি ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েচে, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে পাঁচ হাজার ৮৬৪ জন সৌদি আরবে গেছেন। মোট তিনটি এয়ারলাইনসের ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য