a
ফাইল ছবি
হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা জানা যাবে দশ মিনিটেই। হৃদরোগ শনাক্ত করতে এমনই এক কিট আবিষ্কার করেছে ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান।
পরিসংখ্যান বলছে- এই কিটের ব্যবহারে যেমন বেঁচে যাবেন বহু মানুষ তেমনই খরচ কমবে স্বাস্থ্যসেবা খাতে। মানবদেহে হার্ট মাসল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়। এ অবস্থায় মানুষের আঙ্গুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে এই কিটের মাধ্যমে পরীক্ষা করলে রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা যাবে।
হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ ১০ মিনিটে এই পরীক্ষা করতে পারবেন। উপসর্গবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা তাও শনাক্ত করা যাবে এই কিটের মাধ্যমে। ফলে দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।
কিটের আবিষ্কর্তা প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলেছেন, এই কিটের স্পর্শকাতরতা শতকরা ৯৮ ভাগ। ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠান কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে। ইতিমধ্যেই বহু জায়গায় সফলভাবে ব্যবহৃত হচ্ছে কিটটি। সূত্র- পার্স টুডে।
সংগৃহীত ছবি
করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি করোনার টিকার প্রথম ডোজ নেন।
কিছুদিন আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড টিকা নিয়েছেন। মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যরাও টিকা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন।
এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। তথ্যসূত্রে জানা যায়, টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।
ফাইল ছবি: ইডেন কলেজের সভাপতি-সেক্রেটারী
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা গভীর রাতে বোরকা পরে হল থেকে পালিয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে তারা হল ত্যাগ করতে বাধ্য হয়।
এর আগে, রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ জন নেত্রীকে আন্দোলনকারীরা হল থেকে বের করে দেয়। একই সময়ে আরও কয়েকটি হল থেকেও ছাত্রলীগের নেত্রীদের বের করে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের নিরাপত্তার জন্য হল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা এবং কোন অনভিপেত ঘটনা এড়াতে বোরকা পরিধান করেন।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ফোন করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভাই, খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলব।’
সকাল ৯টার দিকে জানা যায়, ইডেনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কক্ষ ভাঙচুর করেছেন।
এদিকে, রাতের ঘটনা থেকে উদ্ভূত চাপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রীসহ বেশ কয়েটি ছাত্র হলকেও ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক, রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষরা শিক্ষার্থীদের দাবির মুখে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত করার অঙ্গীকারনামা প্রদান করেন।
রাত ১১টার দিকে রোকেয়া হলে প্রথমে এই ঘোষণাটি দেয়া হয়। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করেন, যাতে হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সূত্র: বিডি প্রতিদিন