a
ফাইল ছবি
চীনের সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে বলে জানা গেছে। আজ সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লি ঝিমিং এ তথ্য জানান।
লি ঝিমিং বলেন, চীনের টিকার চাহিদা বিশ্বের অন্যান্য দেশে প্রচুর চাহিদা। তাই বাণিজ্যিকভাবে বাংলাদেশ যেসব টিকা পেতে চায়, তা পেতে একটু সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।
রাষ্ট্রদূত বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল। আর বাণিজ্যিকভাবে টিকা পেতে ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যদি আগে অনুমোদন দিত, তাহলে আগেই টিকা পেত।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২১১ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১২৭২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১১৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।
ফাইল ছবি: চিয়া সিড তৈরির পদ্ধতি
নিউজ ডেস্ক: কোলেস্টেরল অস্বস্তিদায়ক এক প্রকার রোগ। অনেক ক্ষেত্রে এই রোগ ওষুধ খেয়েও বিশেষ একটা লাভ হয় না। ‘বিএমআই’ নিয়ন্ত্রণ করতে পারলেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খারাপ কোলেস্টেরলের মতো অনেক রোগের প্রকোপ এড়িয়ে চলা যায়। তবে শারীরিক কসরত যদি করার সুযোগ না থাকে, তাহলে দ্রুত মেদ ঝরাতে এবং রক্তে খারাপ কোলেস্টেরল আটকে দিতে পারে ছাতু এবং চিয়া সিড দিয়ে তৈরি একটি পানীয়।
১) শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নির্ভর করে বিপাকহারের ওপর। বিপাক হার ভালো হলে শুধু ওজন ঝরানো নয়, তার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক রোগই বশে রাখা যায়।
২) চিয়া সিড থাকা ফাইবার, ধমনীর গায়ে খারাপ মেদ জমতে দেয় না। শুধু তাই নয়, রক্ত সঞ্চালনও ভালো রাখতেও সাহায্য করে।
নীচে চিয়া-ছাতুর শরবত বানানোর পদ্ধতি উল্লেখ করা হলো-
১. প্রথমে এক গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন।
২. ওই পানির মধ্যে এক টেবিল চামচ ছাতু মিশিয়ে নিন। এর মধ্যে দিন সামান্য বিট লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস।
৩. প্রতিদিন সকালে খালি পেটে এই শরবত খান।
তাই নিয়মিত এই শরবত পান করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, খারাপ কোলেস্টেরলের মতো অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়।