a শাওমির এক লগো ডিজাইনে খরচ ৩ লাখ ডলার
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শাওমির এক লগো ডিজাইনে খরচ ৩ লাখ ডলার


নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০২:৫২
শাওমির এক লগো ডিজাইনে খরচ ৩ লাখ ডলার

ফাইল ছবি

আধুনিক প্রযুক্তি বিশ্বে অন্যতম দ্রুত বেড়ে উঠা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে জনপ্রিয় ব্রান্ড হচ্ছে চীনাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি (MI)। অল্প কিছুদিন পরেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ১১ বছরে হতে যাচ্ছে। ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বেই এই জায়ান্ট কোম্পানিটি তাদের লগোতে পরিবর্তন আনার ঘোষণা দেয়। যেমন ঘোষণা তেমনি কাজ অল্প কিছুদিন হলো নিজেদের নতুন লগো ও ব্র্যান্ড কিট উন্মোচন করেছে শাওমি। 

শাওমির জন্য নতুন এই লগো ডিজাইন করেছেন জাপানীজ ডিজাইনার কেনায়া হ্যার। অবাক করার বিষয় হলো এই নতুন লগো ও ব্র্যান্ড নকশা করার জন্য নকশাবিদকে দিতে হয়েছে ৩ লাখ ডলার। এদিকে শাওমির এই নতুন লগো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে। অনেকে বলছেন, আগের লগো এবং নতুন লগোর মধ্যে তেমন বিশেষ কোনো পার্থক্য নেই। 

যদিও সমালোচকদের এই সমালোচনা অনেকটা যৌক্তিক বলেছে শাওমি ব্রান্ড স্বয়ং নিজেই। কেননা শাওমির নতুন লগোতে ব্যাগ্রাউন্ডের শেপ বর্গাকারের পরিবর্তে কিছুটা বৃত্তাকৃতির হয়ে গেছে। তাই সকলেই প্রশ্ন করতেছে যে এত সহজ একটা লগো ডিজাইন করতে ডিজাইনারকে এতো টাকা পারিশ্রমিক দিতে হলো কেন শাওমিকে?

বিশেষ কারন হিসাবে উল্লেখ করা হয়েছে যে, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এবং নতুন লগোর কনসেপ্ট ফিলোসফি। শাওমির নতুন এই লগোর ডিজাইনার ‘কেনায়া হ্যার’ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এই ডায়নামিক লগো ডিজাইনের মূল মন্ত্র বা কনসেপ্ট ছিল ‘আলাইভ’ (জেগে উঠা)।‘কেনায়া হ্যার’ আরও বলেন, এই লগোটি দেখতে যেন ‘ভিজ্যুয়াল অপ্টিমাল ডায়নামিক’ হয় তার জন্য এই লগোটি পরিপূর্ণ ভারসাম্য করতে আমাদের বিভিন্ন গাণিতিক সূত্র, অনেক হিসেবে নিকেশ এবং নকশা ডিজাইন নিয়ম ও অনুপাত প্রয়োগ করতে হয়েছে। 

আমাদের কোম্পানি এবার শাওমির জন্য লগোমার্ক এবং লগোটাইপ, এই দুই ধরণেরই লগো ডিজাইন করেছে। দুই লগোতেই আমরা ভিন্ন ধরনের টাইপোগ্রাফি ও কালার ফিলোসফি ব্যবহার করেছি।

অন্যদিকে শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের এই নতুন লগোটি একক হওয়ায় এটি এখন সঠিকভাবে  এলাইনমেন্ট ছাড়াই প্রোডাক্ট ও কন্টেন্টের যে কোনো পজিশনে ব্যবহার করা যাবে। শাওমি বিশ্বাস করে, নতুন লগোর সাথে তারা অদূর ভবিষ্যতে  ইলেক্ট্রনিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা হাতে নিয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

‘জুলাই থেকে বন্ধ হয়ে যাবে অনিবন্ধিত মোবাইল ফোন’


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ১০:২১
‘জুলাই থেকে বন্ধ হয়ে যাবে অনিবন্ধিত মোবাইল ফোন’

ছবি সংগৃহীত

আগামী জুলাই মাস থেকে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা আশা করছি যে, টেকনোলজি ডেভেলপ, টেস্টিং এবং এটা অপারেশন করতে আমাদের ৫ মাস সময় লাগবে। হঠাৎ করে আমরা এমন কোনো নীতি চাপিয়ে দিতে চাই না, যাতে করে একটা অস্থিরতা তৈরি হয়।

সবাই যেন অবৈধ পথ পরিহার করে সঠিকভাবে কেনেন এ আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রথম থেকে বলছি-অবৈধ পথে কেউ যেন ফোন না নিয়ে আসে। যাতে করে পরে তারা ক্ষতিগ্রস্ত না   হয়। সেজন্য আমরা একটা রিজেনেবল টাইম দিচ্ছি, আগামী তিন মাসে আমরা টেকনোলজি ডেভেলপ করবো, পরে দুই মাসে টেস্টিং করবো। আমাদের প্রত্যাশা জুলাই মাসের মধ্যে এটা অপারেশনাল করবো। সুতরাং এ সময়ের মধ্যে যেন সবাই সতর্ক থাকে।

অনিবন্ধিত ফোনগুলো রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, এজন্যই দেরি হচ্ছে নতুন ফোনের রেজিস্ট্রেশন করা আর সেকেন্ড হ্যান্ড ফোনের নাম ট্রান্সফার করা। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সোনালী–জনতা ব্যাংকে চাকরি পেলেন ১৫৭ জন - বার্তাজগৎ২৪


মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১, ০৮:৫২
সোনালী জনতা ব্যাংকে চাকরি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডের ‘অফিসার-আইটি’ ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে ১৫৭ জন মনোনীত হয়েছেন। এর মধ্যে সোনালী ব্যাংকে ১২২ জন ও জনতা ব্যাংকে ৩৫ জন নিয়োগ পাবেন।

গেল বছরের ২০ অক্টোবর সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক ‘অফিসার-আইটি’ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত প্যানেল হতে ২ ব্যাংকের জন্য ১৫৭ প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

সোনালী ব্যাংক লিমিটেডে মনোনীত ১২২ জনের তালিকা—১০০৮, ১১২৫, ১১৯৩, ১২২০, ১২৮৩, ১৩১৭, ১৩৭৯, ১৪১৩, ১৪৪৪, ১৫৭৯, ১৫৯২, ১৮০৩, ১৮২৪, ১৯৩৫, ১৯৩৬, ২০৪২, ২০৯৩, ২১০৯, ২১৬১, ২২৯৩, ২৩০১, ২৩৪৪, ২৪৪৫, ২৫৬৬, ২৫৮৪, ২৬০১, ২৬০৪, ২৬১৮, ২৮২৯, ২৯৪৩, ২৯৪৫, ২৯৮৬, ২৯৯১, ৩২৪৪, ৩২৫৬, ৩৪২৩, ৩৪২৮, ৩৫৩০, ৩৫৭৭, ৩৫৯৯, ৩৬৬৬, ৩৮২৪, ৩৮৭৯, ৩৯৬০, ৪১০২, ৪২০২, ৪২১১, ৪৫৬২, ৪৫৮৯, ৪৬৪৫, ৪৬৭৬, ৪৬৮৩, ৪৭৭৮, ৪৮১৩, ৫০১৮, ৫০২৮, ৫০৯৮, ৫২১৬, ৫২৩৬, ৫২৬২, ৫২৭২, ৫২৯২, ৫৩০৫, ৫৩৩৬, ৫৪১৪, ৫৫০১, ৫৫৫১, ৫৬০৫, ৫৬২৭, ৫৭১৪, ৫৭১৯, ৫৭২৯, ৫৭৩৪, ৫৮১৯, ৫৮৯০, ৫৯৫৩, ৬০৬১, ৬০৮৪, ৬১৪২, ৬১৪৪, ৬১৫৬, ৬২১৯, ৬৩১১, ৬৩২২, ৬৩৯৫, ৬৪২৯, ৬৫০৯, ৬৬৩০, ৬৬৫৯, ৬৭০২, ৬৭২৯, ৬৯৫৩, ৬৯৬৮, ৭০০০, ৭১৮২, ৭২০৭, ৭৪১৮, ৭৫১০, ৭৫২৫, ৭৬৬৬, ৭৭১৬, ৭৭৪০, ৭৮৪৬, ৭৯২৫, ৭৯৪৬, ৭৯৬১, ৭৯৭৬, ৮০১৯, ৮০৬৬, ৮০৮৪, ৮০৯৭, ৮১৪৫, ৮২৪৯, ৮৩১৭, ৮৩৮৪, ৮৪০৯, ৮৪৫৩, ৮৪৬৮, ৮৪৭৬, ৮৫৫৭, ৮৬২৬ ও ৮৭৭১।

জনতা ব্যাংক লিমিটেডের মনোনীত ৩৫ জনের তালিকা—১১৪৪, ১৫৩১, ১৫৫৮, ২১৫২, ২২৬১, ২৩১৬, ২৫২০, ২৬১৫, ২৬৮৪, ২৮৮২, ২৯৫০, ৩০৮০, ৩৩১১, ৩৪৪৭, ৪৬৩১, ৪৭৪৭, ৪৯৯১, ৫১২৮, ৫৬৩১, ৫৮১৪, ৫৮১৬, ৫৮৯৩, ৬১৫৩, ৬৪৭৪, ৬৭৩৩, ৭১৬৭, ৭২২১, ৭৬৩৫, ৭৮২৮, ৮১৮৯, ৮২৪৭, ৮২৫৭, ৮৪৩৯, ৮৫৬২ ও ৮৬৮৬।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপিতে বলা হয়েছে, নিয়োগ–সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সোনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - তথ্য ও প্রযুক্তি

সর্বোচ্চ পঠিত - তথ্য ও প্রযুক্তি

তথ্য ও প্রযুক্তি এর সব খবর