a
ফাইল ছবি
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের বাঘরাম বিমান ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা সদস্য। শুক্রবার এএফপিকে বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা।
বাঘরাম ঘাঁটি এতদিন ধরে তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
ওই কর্মকর্তা বলেন, বাঘরাম ঘাঁটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা কখন সরিয়ে নেওয়া হয়েছে তা তিনি বলেননি।
বিদেশী সৈন্য প্রত্যাহারের পর এ ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে এ বিষয়েও কিছু বলেনি এই কর্মকর্তা। সূত্র: এনডিটিভি
ফাইল ছবি
ফিলিস্তিনের পক্ষে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে লেবাননে কামান হামলা চালিয়েছ ইসরায়েল। সোমবার লেবানন থেকে রকেট হামলার জবাবে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছিল। যা ইসরাইয়েলি সীমান্ত পাড়ি দিতে পারেনি। লেবাননের দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন টুইটারে জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতি বর্তমানে শান্ত। দুই দেশের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রেখেছে জাতিসংঘ। সূত্র: টাইমস অব ইসরায়েল
ফাইল ছবি
কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় মালদ্বীপিয়ান এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে পৌঁছেছে।