a
ফাইল ছবি
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ সম্পূর্ণ দখলে নেওয়ার পর সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে তালেবান বাহিনী। সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তানসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। অন্য দেশগুলো হলো- তুরস্ক, কাতার, রাশিয়া, চীন ও ইরান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এখন পর্যন্ত তালেবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। যদিও কিছু দিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা।
আফগানিস্তানের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না বলেছিলেন তিনি। তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিকে সেই অবস্থান বদলের আর্জিও জানিয়েছিল তালেবান।
আজ সোমবার সকালে জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পাঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান।’ পাঞ্জশিরের সরকারি ভবনে তালেবানের পতাকা উড়তে দেখা গেছে বিভিন্ন সূত্রে জানা যায়।
ফাইল ছবি
আজারবাইজানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানি দূতাবাসের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।
আজারবাইজানের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস মুসাভি শুক্রবার বাকুতে অবস্থিত ইরানি দূতাবাসে হামলার কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, এ ব্যাপারে কাঙিক্ষত ফলাফল না আসা পর্যন্ত তেহরান হাল ছাড়বে না।
তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজারবাইজানের কূটনৈতিক পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার ব্যক্তিকে চিহ্নিত ও আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
একইসঙ্গে তিনি বলেন, ইসরায়েলের এ অঞ্চল নিয়ে যে আশা করছে তা কখনো বাস্তবায়ন হবে না। আজারবাইজানে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যে দাবি করেছেন তাও আব্বাস মুসাভি প্রত্যাখ্যান করেন।
বাকুতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জর্জ ডিক দাবি করেছেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে ইরান এবং অন্য দেশের ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
জবাবে আব্বাস মুসাভি বলেন, ‘ইহুদি, খ্রিস্টান এবং অন্য সমস্ত ঐশী কিতাবধারী সম্প্রদায়ের প্রতি আমাদের বিশেষ সম্মান রয়েছেন।
তবে তিনি জানান, আজারবাইজান ও ফিলিস্তিন সবসময় মুসলিম দেশ হিসেবে বিশ্বে টিকে থাকবে। ইসরায়েল এদেশে যে স্বপ্ন দেখছে তা কখনো বাস্তবায়িত হবে না।’ সূত্র: পার্সটুডে, ইরান প্রেস
ফাইল ফটো:ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার জন্য তেল আবিব তার পরিকল্পনা হালনাগাদ করছে বলে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ যে মন্তব্য করেছেন তার কড়া হুঁশিয়ারী দিয়েছে তেহরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, দখলদার ইসরায়েলের শাসক গোষ্ঠী ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কোনো চিন্তা করলে তেল আবিব এবং হাইফা শহরকে গুঁড়িয়ে দেয়া হবে।
জেনারেল হাতামি আজ রবিবার ইসরায়েলকে উদ্দেশ্যে বলেন, মাঝেমাঝে তারা এমন কিছু বলে যা বাস্তবায়ন করা তাদের জন্য কঠিন এবং এসব হুমকি ধামকির মাধ্যমে এটা স্পষ্ট যে তারা চরম হতাশাগ্রস্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি অনেক বছর আগে ইহুদিবাদীদের সমুচিত জবাব দিয়েছিলেন।
তিনি বলেছিলেন ইসলায়েল আমাদের প্রধান শত্রু নয় এমনকি ইরানের সঙ্গে শত্রুতা বজায় রাখার নূন্যতম যোগ্যতাও তাদের নেই। ইহুদিবাদী শাষক গোষ্ঠীর ভালো করেই জানা আছে এবং তারা যদি না জেনে থাকে তাহলে তাদের জেনে রাখা উচিত, যে তারা সামান্যতম ভুল করলে ইরান তেল আবিব এবং হাইফা শহর মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়ার সক্ষমতা রাখে।
জেনারেল হাতামি আরও বলেন, ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের আদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কার্যকর করা হয়েছে এবং এটি একটি নীলকশায় রূপান্তরিত হয়েছে। সর্বোচ্চ নেতার সামান্য ইঙ্গিতেই তা বাস্তবায়ন করা হবে। তাই আমি তাদের উপদেশ দেবো, তারা যেনো কখনই এ ধরণের ভুল না করে।
ইরান তার পরমাণু কর্মসূচী বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেলে ইসরায়েল তাতে হামলা চালাবে বলে বেনি গান্তজ হুমকি দেয়ার পর জেনারেল হাতামি এসব মন্তব্য করেন।