a
বাশার আল আসাদ
আগামী ২৬ মে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। তাই আবারও দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হামুদা সাবাকাহ। জানা গেছে, গতকাল বুধবার সিরিয়ার সুপ্রীম সাংবিধানিক আদালতের মাধ্যমে বাশার আল আসাদ নিজের প্রার্থীতার জন্য অনুরোধ পাঠান।
উল্লেখ্য, ২০০০ সালে পিতা আসাদের পর বাশার আল-আসাদ প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তী সব নির্বাচনেই তিনি বিজয়ী হয়ে সিরিয়া শাসন করে আসছেন। ২০১৪ সালে সিরিয়ায় সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সূত্র : পার্সটুডে
ফাইল ছবি
বারবার চেষ্টার পরেও আবার ব্যর্থ হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরোর মহাকাশ অভিযান। গত বৃহস্পতিবার ভোর ৫টা ৪৩ মিনিটে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে ইওএস-০৩ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট যাত্রা। ইন্ডিয়া টুডে জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটি হয়েছে। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, ক্রায়োজেনিক স্তরে ত্রুটি ছিল। যার ফলে উপগ্রহটিকে কক্ষপথে বসানো যায়নি। খুব শীঘ্রই আবারো এ উপগ্রহ পাঠানোর চেষ্টা করা হবে।
জিএসএলভি-এফ-১০ রকেটে করে জিও ইমেজিং স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। পৃথিবীর বুকে বন্যা, ভূমিকম্প, সুনামিসহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেতে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ধরনের স্যাটেলাইট রিয়েল টাইম মনিটরিং করতে সক্ষম।
ইসরো জানায়, উৎক্ষেপণের পর প্রথম দুটি পর্যায় ঠিকঠাকই ছিল। চারটি স্ট্র্যাপ অন বুস্টারও কাজ করছিল। কিন্তু, সমস্যা দেখা দেয় তারপর। উৎক্ষেপণের ৪ মিনিট ৫৫ সেকেন্ড পর দ্বিতীয় স্টেজটি আলাদা হয়ে যায়। তার এক সেকেন্ড পরেই তৃতীয় স্টেজ অর্থাৎ, ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হয়। এটিই মহাকাশে উৎক্ষেপণকারী যানের শেষ ধাপ।
অত্যন্ত জটিল এই ইঞ্জিনটি ঠিকমতো কাজ করেনি। ফলে, রকেটটি গতি ও উচ্চতা হারিয়ে ক্রমে পূর্ব নির্ধারিত পথ থেকে সরতে শুরু করে। কয়েক মিনিটের নীরবতার পর ব্যর্থতা সম্পর্কে নিশ্চিত হয় ইসরো। এরপরই কন্ট্রোল রুম থেকে ‘কিল সুইচ’ ব্যবহার করে মাঝ আকাশেই রকেটটি ধ্বংস করে দেওয়া হয়।
এ ঘটনায় হতাশ ইসরোর সাবেক চেয়ারম্যান জি মাধবন নায়ার বলেছেন, এই নিয়ে দুটি ক্ষেত্রে ক্রায়োজেনিক ইঞ্জিনের সমস্যার কারণে মিশন ব্যর্থ হল।কিন্তু আমরা আমাদের লক্ষে না পৌছানো পর্যন্ত চেস্টা চালিয়ে যাবো।
ফাইল ছবি
হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুর। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়।
এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুতহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলছেন, এই এলাকায় ১৯৮৮ সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, ফেনীতে উদ্ধার কাজে তিনটি কন্টিনজেন্ট কাজ করছে। আগের একটির পাশাপাশি আজ থেকে যুক্ত হয়েছে আরও দুটি কন্টিনজেন্ট।
পোস্টে আরও উল্লেখ করা হয়, নৌবাহিনীর আরও দুটি কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়ে ফেনীতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকার্যে অংশগ্রহণ করছে। ডুবুরি সামগ্রী, লাইফ-জ্যাকেট, স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হচ্ছে উদ্ধারকার্যে। জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান।
ফেনীর জেলা প্রশাসক বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে, সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড।
এদিকে, সারাদেশে বন্যাকবলিত জেলাগুলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) পাউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন