a রুশ জঙ্গিবিমান তাড়িয়ে দেয় মার্কিন বি-৫২ বোমারু বিমানকে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রুশ জঙ্গিবিমান তাড়িয়ে দেয় মার্কিন বি-৫২ বোমারু বিমানকে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩১
রুশ জঙ্গিবিমান তাড়িয়ে দেয় মার্কিন বি-৫২ বোমারু বিমানকে

ফাইল ছবি

আমেরিকার পরমাণু বোমা বহনে সক্ষম একটি বি-৫২ বোমারু বিমানকে প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার তিনটি এসইউ-৩৫ জঙ্গিবিমান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন বোমারু বিমানটি প্রশান্ত মহাসাগরের আকাশ দিয়ে রাশিয়ার সীমান্ত ঘেঁষে যাচ্ছিল।  খবর সিএনএন

রাশিয়ার রাডার ব্যবস্থায় মার্কিন বিমান ধরা পড়ে এবং তার পরই মার্কিন বিমানটিকে রুশ জঙ্গিবিমানগুলো বাধা দেয়।

এ সময় রুশ জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে এস্কর্ট করে নিয়ে যায়। পরে রাশিয়ার এসব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

রুশ মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, তাদের দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেওয়া হবে না।

রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন বিমান রুশ সীমান্তে প্রায়ই চক্কর দিয়ে থাকে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখা হবে: অমিত শাহ


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৯
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখা হবে: অমিত শাহ

ফাইল ছবি: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দেশটির ঝাড়খণ্ড রাজ্যে বিজেপির আয়োজিত নির্বাচনী এক অনুষ্ঠানে এই হুমকি দেন তিনি।

অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের প্রত্যেকটি গ্রামে গ্রামে আগামী ২ অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে।

দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন।

ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা বেড়ে যাওয়া সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মিলান তিনি।

অমিত শাহ বলেছেন, এই জমি আদিবাসীদের। কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে বর্তমানে ২৮ শতাংশে নেমে এসেছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে।

রাজ্যের পাকুর জেলায় ‘হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে’ স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে হেমন্ত সরেন নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন। তিনি বলেন, হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না। এই সরকারকে তিনি ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে অভিহিত করেন। সূত্র: দ্য টেলিগ্রাফ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

১৫-২০ জুলাই ঢাকা ত্যাগ করেছে ৮২ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২১ জুলাই, ২০২১, ১১:৫৩
১৫-২০ জুলাই ঢাকা ত্যাগ করেছে ৮২ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী

ফাইল ছবি

ঈদুল আজাহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি মোবাইল সিম ব্যবহারকারী। বুধবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম। মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। এক জনের ১৫টা পর্যন্ত সিম থাকতে পারে। আবার একটি সিমের সাথেও বহুজন ঢাকা ছেড়ে থাকতে পারেন।’

মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যানুযায়ী, গ্রামীণফোনের ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪টি, রবির ১৯ লাখ ২৬ হাজার ২৮টি, বাংলালিংকের ২১ লাখ ৩৩ হাজার ৭২৬টি এবং টেলিটকের ৩ লাখ ৫৩ হাজার ২৭৪টি সিম ঢাকার বাইরে গেছে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক