a সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১১:২৯
সিরিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল

ফাইল ছবি

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইসরায়েলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়া’র প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইসরায়েলের দুটি এফ-১৬ বিমান থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয়, তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দুটি মধ্য আকাশে ধ্বংস করে দেয়। রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যেদা জয়নাব শহরের ওপর ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পড়ে।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটি ইসরায়েলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেওয়া বাক-এমটুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তেল রফতানি বন্ধ করলে ৩০০ ডলার ছাড়িয়ে যাবে: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৮ মার্চ, ২০২২, ০৬:৩৩
তেল রফতানি বন্ধ করলে ৩০০ ডলার ছাড়িয়ে যাবে: রাশিয়া

ফাইল ছবি

পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যাবে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন। খবর ইকনোমিক টাইমস।

তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিষ্কার- রাশিয়া থেকে তেল আমদানিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বাজারের জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি কত হবে তা অনিশ্চিত। তবে সেটি ৩০০ ডলার অথবা তার চেয়েও বেশি হতে পারে।

উল্লেখ্য, ইউরোপের মোট চাহিদার শতকরা ৪০ ভাগ গ্যাস সরবরাহ করে থাকে রাশিয়া।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্ররা রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে। এরপর তেলের দাম গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসরায়েল-ফিলিস্তিনের বিষয় নিয়ে বৈঠক বসেছে ওআইসি


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১৬ মে, ২০২১, ১১:২০
ইসরায়েল ফিলিস্তিনের বিষয় নিয়ে বৈঠক বসেছে ওআইসি

ফাইল ছবি

ইহুদিবাদী ইসরায়েল দিন দিন আগ্রাসী হয়ে যাচ্ছে। আজ ফিলিস্তিনের গাজা উপকূলে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলার পর আজ রবিবার ইসলামিক সহযোগিতা পরিষদ (ওআইসি) এক জরুরি বৈঠক ডেকেছে।

সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সূত্রে জানা যায়, সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) ৫৭ সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইসরায়েলি হামলার নিন্দা জানান। পাশাপাশি সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি ভাই-বোনদের বাঁচাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সব প্রকার চেষ্টা অব্যাহত রাখবো। ওআইসির নির্বাহী কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধ করা আমাদের সকলের মানবিক দায়িত্ব।

আজ রবিবার (১৬ মে) বিমান হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া মাত্র ১ ঘন্টা আল্টিমেটাম দিয়ে ঘুড়িয়ে দেয়া হয়েছে এপি ও আল জাজিরার মিডিয়া ভবন। 

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক