a ইসরাযেল যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হলো
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসরাযেল যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হলো


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ০৯:২৬
ইসরাযেল যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হলো

ছবি সংগৃহীত

ইসরায়েল দেশের জনগণ ও আন্তর্জাতিক চাপে অবশেষে গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিতে বাধ্য হলো। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ৪ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সই করে ইসরায়েল সরকার।

চুক্তির শর্তানুযায়ী, ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। বিনিময়ে ইসরায়েলেও তাদের জেলে বন্দি থাকা প্রায় সমসংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এদিকে, বন্দি বিনিময় সাপেক্ষে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে এখনো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।  সূত্র: আল জাজিরা, সিএনএন ও বিবিসি

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় আক্রান্ত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ০৬:৩৬
করোনায় আক্রান্ত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী

ফাইল ছবি

ইসরায়েলের অর্থমন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি স্বেচ্ছায় আইসোলেশনে আছেন এবং বাসা থেকে কাজ চালিয়ে যাবেন। খবর রয়টার্স।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‌‘আমি ভালো আছি এবং আগামী কয়েক দিন আইসোলেশনে থাকব।’ গত ১০ জানুয়ারি অর্থমন্ত্রী লিবারম্যান করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ নেওয়ার ছবি সামাজিক যোগােযোগ মাধ্যমে পোস্ট করেন। এর আগে, গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের করোনায় আক্রান্ত হন।

উল্লেখ্য, ইসরায়েলে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। মহামারি মোকাবিলায় জারিকৃত কড়া বিধি-নিষেধের কারণে অনেক কর্মচারী আইসোলেশনে আছেন এবং গ্রাহকরা বাড়ি থেকে বের হতে না পারায় ব্যবসায়ীরাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা না পাওয়ায় ইসরায়েলি অনেক নাগরিক অর্থমন্ত্রী লিবারম্যানের কঠোর সমালোচনা করে আসছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

খেলার মাঠে সাকিব-সুজনের ধাওয়া-পাল্টা ধাওয়া


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১১ জুন, ২০২১, ০৬:৫৮
খেলার মাঠে সাকিব-সুজনের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফাইল ছবি

আজ শুক্রবার (১১ জুন) চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছিল আবাহনী বনাম মোহামেডান। সেই ম্যাচেই আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হতে পেরে রাগে লাথি মেরে স্ট্যাম্প ভেঙেছেন টাইগার অলরাউন্ডার ও মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
 
এদিন ম্যাচের শুরু থেকে সাকিবকে বেশ আগ্রাসী দেখা গিয়েছিল। ব্যাট হাতে নিজের সর্বোচ্চটা নিঙড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ব্যাটে চেপেই আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান। সেই টার্গেট টপকাতে নেমে বিপাকে পড়ে আবাহনী। 

৩ উইকেট শুরুতেই হারিয়ে বসে। ইনিংসের প্রথম ওভারে মূল ঘটনা। প্রথমারের মতো বল করতে আসেন সাকিব নিজেই। ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মোহামেডান অধিনায়ক। সেটি নাকচ করে দেন আম্পায়ার ইমরান পারভেজ। এতেই ক্ষিপ্ত হন সাকিব। লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। এতে উত্তেজনা ছড়াল ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট। আউট ছিলেন মুশফিক।

সেখানেই থামেনি ঘটনা। ম্যাচের শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে হালকাপাতলা বৃষ্টি পড়তে শুরু করে। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন, তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানালেন ফিল্ড আম্পয়ায়ার। তখন আরও ক্ষিপ্ত দেখা গেল সাকিবকে। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারলেন তিনি। সেই উত্তাপ পৌছাল দুই দলের ড্রেসিংরুম পর্যন্ত।
 
সাকিব আল হাসানের মেজাজ এমনিতেই চড়া ছিল। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরও একবার হলেন ক্ষিপ্ত। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের। দুজনের একজনও মেজাজ ধরে রাখতে পারেননি।
 
ছবিতে দেখা গেছে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও এতটুকুতেই ঘটনা থেমে গেছে। ঘটেনি গায়ে হাত দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা। মোহামেডানে সাকিবের সতীর্থ শামসুর রহমান শুভ ও বেশ কয়েকজন স্টাফ মিলে শান্ত করেন সুজনকে। সাকিবকেও ঠাণ্ডা করেন অন্য স্টাফরা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক