a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ঢাকা প্রতিনিধি: সর্বস্তরের মানুষের আইনি সেবার লক্ষ্যে সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবুসালেহ মোঃ সায়েমের 'ল' টেম্পল এর উদ্বোধন করা হয়।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চেম্বারের পথচলা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'ল' টেম্পলের শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের দেশে অনেক গরীব মানুষ থাকায় এখানে মানুষের আইনি সেবা দেওয়ার সুযোগ অনেক বেশি। উপেক্ষিত মানুষদের করার মধ্যে অনেক তৃপ্তি থাকে, কনিষ্ঠ আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আবু সায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করে ইউনিভার্সিটি অব লন্ডন থেকেও এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন এবং ইউনিভার্সিটি অব 'ল'-এ বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে আইন পেশায় থাকার পাশাপাশি বাংলাদেশ সুপ্রীম কোর্টেও আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আইনজীবীর দেশে ফেরার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের খ্যাতনামা আইনজীবীগণ।
ব্যারিস্টার আবু সায়েম বলেন সর্বস্তরের মানুষের জন্য এই 'ল' টেম্পল তৈরি করা হয়েছে। বিশেষ করে হতদরিদ্র নির্যাতিত মানুষের পাশে থেকে সেবা দেওয়ার পাশাপাশি দেওয়ানী, ফৌজদারী, কর্পোরেট, মানবাধিকার ও পারিবারিক আইনসহ বিভিন্ন শাখায় আইনি সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আইনজীবী সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় রূপ নেয়। সকলেই 'ল' টেম্পলের নবযাত্রাকে শুভকামনা জানান।
সংগৃহীত ছবি
কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের খেয়াল খুশি অনুযায়ী কোনো নাগরিকের চলাফেরার অধিকার নিয়ন্ত্রণ করা ‘অসাংবিধানিক’ বলে অভিমত দিয়েছে হাইকোর্ট।
বিদেশ যাওয়ার ওপর দুদকের দেওয়া নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে নরসিংদীর আতাউর রহমানের রিটের পূর্ণাঙ্গ রায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অভিমত প্রদান করেন।
রায়ে বলা হয়, এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে নিষেধ করতে হলে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নিতে হবে। রবিবার (৪ এপ্রিল) হাইকোর্টের ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে।
উক্ত রায়ে বলা হয়েছে, ‘আমাদের বলতে দ্বিধা নেই যে, নাগরিকের চলাফেরার সাংবিধানিক অধিকার কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের খেয়াল খুশি অনুযায়ী নিয়ন্ত্রণ বা বারিত করা (বিরত রাখা) অসাংবিধানিক। এটা বাস্তবতা যে, দুর্নীতি কিংবা মানিলন্ডারিং সংক্রান্ত মামলাগুলো অনুসন্ধান বা তদন্ত কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার, যদিও বা সংশ্লিষ্ট বিধিতে অনুসন্ধান বা তদন্তের সময়সীমা নির্ধারণ করে দেওয়া আছে। আমাদের বিচারিক অভিজ্ঞতা বলে যে, কমিশন কিংবা অন্যান্য তদন্তকারী সংস্থা/কর্তৃপক্ষ অধিকাংশ ক্ষেত্রেই অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম আইন বা বিধিতে উল্লেখিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারে না। এটাও বাস্তবতা যে, অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে সন্দেহভাজন বা অভিযুক্ত অনেকে বিভিন্ন অজুহাতে দেশ ত্যাগ করছে এবং পরে তাদের আর আইন-আদালতের সম্মুখীন করা সম্ভব হচ্ছে না। এসব বাস্তবতাকে আমলে নিয়ে দুর্নীতি বা মানিলন্ডারিং সংক্রান্ত মামলায় কিংবা অন্যান্য মামলার ক্ষেত্রেও অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে দেশত্যাগে বারিত বা তার চলাফেরা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় আইন বা বিধি প্রণয়ন অপরিহার্য হয়ে পড়েছে, যা সময়ের চাহিদাও বটে। সুনির্দিষ্ট আইন বা বিধির অনুপস্থিতিতে কোনো তদন্ত সংস্থার দাফতরিক আদেশে এ ধরনের পদক্ষেপ বা কার্যধারা গ্রহণ সংবিধান পরিপন্থি।’
ফাইল ছবি
ইসরায়েল ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে - এমন আশঙ্কা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। তিনি বলেছেন, এই মুহূর্তে ইসরায়েল মারত্মক ঝুঁকির মুখে রয়েছে।
ব্যাপক প্রতিবাদ ও গণবিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট গত সোমবার সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাস করেছে। এর ফলে বাস্তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার ক্ষমতা বাড়বে।
ওলমার্ট আরও বলেছেন, ইসরায়েলের মন্ত্রিসভা গণতন্ত্রের ভিত্তিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়।
ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াটোম বলেছেন, বিচারিক কাঠামোতে পরিবর্তন আনার প্রতিবাদে বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল।
এর আগে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ সতর্ক করে বলেছিলেন, বিচারিক কাঠামো পরিবর্তনের বিল পাস করা হলে গৃহযুদ্ধ দেখা দিতে পারে।
সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের প্রস্তাবটি সোমবার সংসদে পাস হওয়ার পর থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারী ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল