a বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১১:১৫
বিচারক-আইনজীবীদের সাদা ড্রেস ও কালো টাই পরার নির্দেশ

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় বিচারক ও আইনজীবীদের নতুন নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা কালো কোট এবং গাউনের পরিবর্তে সাদা ড্রেস ও নেক ব্যান্ড, কালো টাই পরবেন। মঙ্গলবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্ট এ নির্দেশনা প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির সাথে সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত এ পরিস্থিতিতে বিচারক এবং আইনজীবীদের সাদা শার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। 

এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এর আগে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো, বাতিল দলীয় সরকাল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:২৮
আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো বাতিল দলীয় সরকাল

ফাইল ছবি: বাংলাদেশ হাইকোর্ট

 

আওয়ামী সরকার সংবিধানের পঞ্চদশ অধ্যাদেশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে যে ব্যবস্থা এনেছিল তা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিধান করেছিল, তা আর বহাল থাকছে না। বাতিল হওয়া বিধানের পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হলো।

এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় প্রদান করেন।

২০১১ সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়।

আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়।

পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ অগাস্ট রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট গত ১৯ অগাস্ট রুল দেয়। পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

পরে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এ রিট মামলায় পক্ষভুক্ত হয়, তাদের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ করেন।

সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

গোলান মালভূমি ইসরায়েলের দাবি বাতিল করতে পারেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৬ জুন, ২০২১, ১০:৪৬
গোলান মালভূমি ইসরায়েলের দাবি বাতিল করতে পারেন বাইডেন

সংগৃহীত ছবি

অধিকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছিলেন তা বাতিল করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা আমেরিকার নিউজ ওয়েবসাইট ‘ওয়াশিংটন ফ্রি বিকন’-কে এ তথ্য জানিয়েছে।

তিনি তার ভাষায় বলেন, “গোলান মালভূমি কারো নয়, এই ভূখণ্ডের মালিকানা ইসরায়েলের হাতে থাকলে মধ্যপ্রাচ্যের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে।”

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রথম বাইডেন প্রশাসনের পক্ষ থেকে গোলান ইস্যুতে কথা বলেছিলেন। তবে সে সময় তিনি শুধুমাত্র বলেছিলেন, ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে গোলাম মালভূমি সত্যিকার অর্থেই গুরুত্ব বহন করে তবে এর স্বাভাবিক মর্যাদা কি হবে তা তিনি সে সময় কিছু বলেননি।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির একটি অংশ দখল করে নেয়। ওই যুদ্ধের সময় ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম আল-কুদস শহর এবং গাজা উপত্যকায় দখল করে নেয়।

১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিকে একতরফাভাবে নিজের ভূখণ্ড বলে ঘোষণা দেয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কখনও তা মেনে নেয়। সিরিয়া বারবার বলে আসছে, গোলান মালভূমির মালিকানা তাদের এবং তারা তা ভবিষ্যতে আদায় করে নেবে।

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের মার্চ মাসে গোলান মালভূমির ওপর ইসরায়েলের স্বার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করেন। 

বাইডেন প্রশাসন এখন গোলানের ওই স্বীকৃতি বাতিল করতে যাচ্ছে। এ সম্পর্কে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বাইডেন প্রশাসন ইসরায়েলে নিরাপত্তা অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন