a
সাংবাদিক হাসান শাহরিয়ার
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। গত ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু কোথাও আইসিইউ বেড না পাওয়া রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রবীন সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
ফাইল ছবি
বিদ্বেষমূলক প্রচারণা এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। বারবার অভিযোগ, অনুনয়, বিনয় জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি নতুন সামাজিক যোগাযোগের মাধ্যম চালু করবেন। বুধবার এ ঘোষণা দিয়েছেন তিনি। আর সেই সোশ্যাল মিডিয়ার নাম হবে 'ট্রুথ সোশ্যাল'।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নতুন এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি সামনের মাসেই চালু করবেন ট্রাম্প। জানা গেছে, এ বছরের নভেম্বর মাসে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি বিটা সংস্করণ পাওয়া যাবে। ২০২২ সালের শুরুর দিকে এটি যুক্তরাষ্ট্রে চালুর সম্ভাবনা রয়েছে।
নতুন এই প্ল্যাটফর্মটির মালিকানা হবে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা সাবস্ক্রিপশন ভিডিও অন-ডিমান্ড সার্ভিস চালু করতে চায়। তাতে "নন-ওক" বিনোদন প্রোগ্রাম থাকবে।
ডোনাল্ড ট্রাম্প টুইটার ও ফেসবুকে নিষিদ্ধ আছেন। এ বছরের ৬ জানুয়ারি তার সমর্থকরা মার্কিন ক্যাপিটাল ভবনে হামলা চালানোর ঘটনায় তাকে নিষিদ্ধ করে দিয়েছে ফেসবুক-টুইটার।
ট্রাম্প বলেছেন, আমি বিগ টেকের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে 'ট্রুথ সোশ্যাল' এবং টিএমটিজি তৈরি করেছি। টিএমটিজি বলছে, আমাদের লক্ষ হলো- উদার মিডিয়া কনসোর্টিয়ামের প্রতিদ্বন্দ্বী তৈরি করা এবং সিলিকন ভ্যালির বিগ টেক কম্পানিগুলোর বিরুদ্ধে লড়াই করা।
ট্রাম্প আরও জানিয়েছেন, নতুন সোশ্যাল মিডিয়া হবে নিরপেক্ষ। এখানে সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারবে।
ফাইল ছবি
করোনার আরেকটি নতুন ঢেউ আসার মতো বৈশ্বিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। খবর হিন্দুস্তান টাইমস।
ভাইরাসটির যে পরিবর্তিত ধরনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিএ পয়েন্ট ফাইভ ডেল্টা, ওমিক্রনসহ আগের বিভিন্ন ধরনের তুলনায় বেশি বিপজ্জনক বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান।
বিএ পয়েন্ট ফাইভ করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক পরিবর্তিত ধরণ ওমিক্রনের একটি উপধরন। তবে এই ভাইরাসটির মারণক্ষমতা অন্যান্য পরিবর্তিত ধরনের তুলনায় বেশি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) এক টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ শীর্ষ বিজ্ঞানী বলেন, গত কয়েক মাস সংক্রমণ ও মৃত্যু কমলেও বিশ্বব্যাপী আবারও করোনার ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিদিন এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। বিএ পয়েন্ট ফাইভ নামের উপধরনটির প্রভাব, সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের উদাসীনতা ও বিশ্বজুড়ে করোনা টিকার বণ্টনে চরম অসমতা এ উত্থানের অন্যতম কারণ।
পৃথক আরেক টুইট বার্তায় সৌম্য স্বামীনাথান জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলের বিভিন্ন দেশ ও ভূমধ্যসাগরীয় দেশগুলোতে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সংক্রমণ-মৃত্যুর হিসাবে বর্তমানে শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের গোটা দেশ।