a বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ০৮:৫৫
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন


নিজস্ব প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিনঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক এটিএম মমতাজুল করিম সভাপতি, কবির আহম্মেদ কার্যকরী সভাপতি, ছালেহ আহম্মেদ সাধারণ সম্পাদক ও সুজন দে কে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক করে করে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩ নভেম্বর রবিবার  রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের  এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সহ-সভাপতি, অধ্যাপক খোরশেদ আলম, মো: নজরুল ইসলাম বাঙ্গালী, মো: দেলোয়ার হোসেন ও ইব্রাহীম খলিল। যুগ্ন সাধারণ সম্পাদক, কে এম নেয়ামুল আহসান, জামিল উদ্দিন, ছানা উল্লা, মোহাম্মদ উল্ল্যাহ শামীম।

সংগঠনিক সম্পাদক,মলয় নাথ, সহ সাংগঠনিক সম্পাদক, মো: মনসুর রহমান পাশা ও জাহাঙ্গীর আলম, প্রচার  সম্পাদক মো: আমজাদ হোসেন সজল, সহ প্রচার সম্পাদক মো: ফেরদৌস, অর্থ সম্পাদক ঝর্ণা বিশ্বাস, দপ্তর সম্পাদক, মো: শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাইফুল আলম, শ্রমিক কল্যান সম্পাদক, রবিউল আলম রবি, আইন সম্পাদক, এডভোকেট আ. হক চাষী, শিক্ষা বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন মিলন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, আবুল হোসেন ভুইয়া, সমাজকল্যান সম্পাদক, মো: দোলোয়ার হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মমতা পারভীন, তথ্য ও গবেষণা সম্পাদক, জহিরুল ইসলাম সিরাজ, কার্যকরী সদস্য, রফিক চৌধুরী, শরিফ উদ্দিন, শহিদুল ইসলাম,  আলী আকবর, মো: আরাফাত মিঞা, শাহীন আলম, লাভলী বেগম নুপুর ও মো: রাজু মিয়া।

‎নবনির্বাচিত সভাপতি এটিএম মমতাজুল করিম বলেন, সাংবাদিকদের কল্যাণ, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বাসকপ সবসময় কাজ করে যাবে । সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ বলেন, নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে, যেন সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা


খোরশেদ:মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০২২, ০২:২৮
১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

বিজয় মাসের প্রথম দিনকে (১ ডিসেম্বর) জাতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মুক্তযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন।

আলোচনা সভাটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় বাসকপ ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তযোদ্ধা বিচারপতি ড. আবু তারিক ও প্রধান আলোচক বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস.এম. জাকির হোসেন।

প্রধান আলোচক তার বক্তৃতা বলেন, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে দেশ স্বাধীন করেছেন। এখন এদেশকে আমরা সকলে সুন্দরভাবে গড়ে তুলবো। তিনি আরো উল্লেখ করেন, এদেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে যেন কার্পণ্য না করি। তিনি বলেন, আমার দপ্তরে কোন বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কাজ থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করি। আমি আশা করি, অন্যরাও তাদের সম্মান দিতে যেন কার্পন্য না করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা .........,  ........ বাঙ্গালি ও মুক্তসংবাদ প্রতিদিনের সম্পাদক ও হিউম্যান রাইটস এন্ড এনভায়রমেন্ট ডেভেলপমেন্ট-এর নির্বাহী সম্পাদক মোহা. খোরশেদ আলম প্রমুখ।
 

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পশ্চিমা নাগরিকরা দ্রুত কাবুল ত্যাগ করছে তালেবান সময়সীমার মধ্যেই


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ২৫ আগষ্ট, ২০২১, ০৭:১৯
পশ্চিমা নাগরিকরা দ্রুত কাবুল ত্যাগ করছে তালেবান সময়সীমার মধ্যেই

সংগৃহীত ছবি

ব্রিটেন এবং ফ্রান্স বলছে, চলতি মাস শেষ হওয়ার আগেই তারা আফগানিস্তান থেকে তাদের সব নাগরিক এবং তাদের সহযোগী বেশিরভাগ আফগানকে সরিয়ে নিতে পারবে।প্রেসিডেন্ট বাইডেন কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সীমা বাড়াতে অস্বীকৃতি জানানোর পর এই দুটি দেশ এই ঘোষণা দিল।

ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ত বোন বলছেন, আফগানিস্তানে সে দেশের উদ্ধার অভিযান বৃহস্পতিবারের মধ্যে শেষ হওয়ার 'সম্ভাবনা প্রবল'। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলছেন, দ্বৈত নাগরিকত্ব নেই এমন ব্রিটিশ নাগরিকদের বেশিরভাগকেই ইতোমধ্যে আফগানিস্তান থেকে বের করে আনা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রাশিয়া, বেলারুশ, ইউক্রেইন, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের পাঁচশোরও বেশি নাগরিকদের কাবুল থেকে বের করে আনার জন্য তারা চারটি বৃহদায়তন সামরিক বিমান পাঠিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চলতি মাস শেষ হওয়ার আগেই এই উদ্ধার অভিযানের সমাপ্তি টানা প্রয়োজন। কারণ হিসেবে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের ওপর ইসলামিক স্টেট গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে উদ্ধার অভিযান শেষ করতে হলে আফগানিস্তানের নতুন শাসক অর্থাৎ তালেবানের কাছ থেকে ক্রমাগত সহযোগিতার প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেন।

কাবুল থেকে বিবিসির ইয়োগিতা লিমায়ে খবর দিচ্ছেন, কাবুল বিমানবন্দরে মানুষজনকে দেশ ত্যাগে সহায়তা করছেন এমন লোকজন বলছেন, বিমানবন্দরে যাওয়ার পথে যাত্রীদের বিভিন্ন তল্লাশি চৌকিতে আটকে দেয়া হচ্ছে। তবে কারা এটা করছে, তা এখনও পরিষ্কার নয়।

তিনি জানান, বিমানবন্দরে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। এর গেট পর্যন্ত পৌঁছুতে গত সপ্তাহে মানুষজনকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। চলতি সপ্তাহে এটা আরও বেশি কঠিন হয়ে পড়েছে।

তিনি বলছেন, কাবুল বিমানবন্দর থেকে প্রতি ঘণ্টাতেই যাত্রী-বোঝাই উদ্ধারকারী বিমানের ফ্লাইট আকাশে ডানা মেলছে।

তবে এখনকার আশঙ্কা হচ্ছে, যাদের রওনা হওয়ার কথা ছিল, তাদের কাউকে কাউকে বাদ দিয়েই ফ্লাইটগুলোকে বিমানবন্দর ত্যাগ করতে হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, দেশত্যাগে সাহায্য করারা লক্ষ্যে তারা ঝুঁকির মুখে থাকা আফগানদের সাথে যোগাযোগ রাখছে। তবে মাঠের পরিস্থিতি একেবারেই গোলযোগপূর্ণ এবং অনিশ্চিত। সূত্র: বিবিসি বাংলা/বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - গণমাধ্যম