a
ফাইল ছবি
গত ৯ই আগস্ট, ২০২১ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট (আই.এম.এল)-র চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে উক্ত ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ভার্চুয়াল আড্ডার মাধ্যমে দিবসটি উদযাপনের আয়োজন করে। কোভিড-১৯ মহামারীর ফলে প্রায় দেড় বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দিবসটি ভার্চুয়ালি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়।
জুম অ্যাপের মাধ্যমে রাত ৯ টায় মিটিং শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের পরিচালক এবং সহযোগী অধ্যাপক খন্দকার মোন্তাসির হাসান, সাবেক পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, সহযোগী অধ্যাপক দেবাশিস বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নিয়াজ আলমগীর, প্রভাষক রাবিতা রহমান এবং নতুন যুক্ত হওয়া তিনজন প্রভাষক যথাক্রমে সুরাইয়া আক্তার সুমনা, অর্পিতা হক ও বেঞ্জির এলাহী মুন্নি এবং শিক্ষার্থীবৃন্দ। ক্ষনিকের জন্য আই.এম.এল এর সাবেক অধ্যাপক ও জবির বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ যুক্ত হয়েছিলেন।
তিনি বলেন, "আই.এম.এল একটি আবেগের জায়গা। ৬০৫ নং রুম আমার অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা।" তিনি ইন্সটিটিউটের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেছেন। শিক্ষক থেকে শিক্ষার্থী সকলের প্রিয়মুখ তিনি। আই.এম.এল এর যাত্রা এবং বিভিন্ন সময় কীভাবে ইন্সটিটিউটের পাশে থেকে সহযোগিতা করেছেন সে বিষয়ে স্মৃতিচারন করেন তিনি।
ভার্চুয়াল আড্ডায় আরো যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ও অর্থ হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী নাসির উদ্দিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্বনামধন্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের তৈরি গান, কবিতা এবং আই.এম.এল নিয়ে আবেগ-অনুভূতি ব্যক্ত করে অনেকেই। ক্ষনিকের জন্য সকলে ফিরে গিয়েছিল করোনা পূর্বকালীন আমেজে। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে শিক্ষক ও শিক্ষার্থীরা উভয়ই আনন্দিত।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ৯ই আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইন্সটিটিউট (আই.এম.এল) যাত্রা শুরু করে। এরপর ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদী ইংরেজি ভাষা বিষয়ের উপর বি.এ সম্মান চালু হয়। এখন পর্যন্ত তিনটি ব্যাচ চলমান আছে। এছাড়া আরবি, ফরাসি ও ইংরেজি ভাষার উপর ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স চালু আছে। বর্তমানে ইন্সটিটিউটে মোট আটজন শিক্ষক এবং বি.এ সম্মান এ ১১৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর ৯ই আগস্ট শিক্ষার্থীরা আই.এম.এল ডে পালন করে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনন্য। ইন্সটিটিউটটি নতুন হলেও এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সকলের প্রশংসা কুড়িয়েছে।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
মুন্না শেখ, জবি প্রতিনিধি: জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
আজ ১৭ই মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একটি কক্ষে আয়োজিত হয় এ অনুষ্ঠানটি।
একে এম রাকিবের সভাপতিত্বে এবং রায়হান হাসান রাব্বির সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জবি ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, "গণঅভ্যুত্থানের মতো বর্তমানের সংকট মোকাবেলায় ও সকল দলের সহনশীল ভূমিকা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ প্রয়োজনীয় সংস্থার করে অংশগ্রহনমূলক নির্বাচনের আয়োজন করা। "
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান পালন করে আসছে এবং বিভিন্ন আন্দোলনে এর ভূমিকা উল্লেখ্যোগ্য । ছাত্রদের উপর মানুষ আস্থা রেখে এ অভ্যুত্থান ঘটিয়েছে তাই সবাই কে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হবে। জাতীয় ও আন্তর্জাতিক কোনো ফাঁদে পা না দিয়ে একসাথে কাজ করে যাওয়া উচিত। আমাদেরকে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্তের প্রশ্নে এক থাকতে হবে। সেইসাথে দ্রুত প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান করছি। "
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন , "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সব দলের সহাবস্থান ও সহযোগিতা প্রয়োজন। "
জবি ছাত্রশিবিরের সেক্রেটারি, রিয়াজুল ইসলাম রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আরও বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান বজায় থাকবে প্রতাশা করছি। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পরবো ইনশাআল্লাহ। সবার চেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে পরিচিত লাভ করবে। "
জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, "ছাত্র অধিকারের বয়স অল্প হলেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে এর পরিসর অনেক। প্রত্যাশা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবাই কে নিয়ে কাজ করে যাবে।"
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৩ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৯২২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩০১ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।