a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্যাদি প্রেরণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) ধারী শিক্ষার্থী ও গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরী ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে www.jnu.ac.bd/vfe19 এই লিংকে তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো।
পরবর্তীতে শিক্ষার্থী ও গবেষকদের করনীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে জানানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তারা আগামী ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান করবে।
আজ বৃহস্পতিবার নীলক্ষেত মোড়ে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে তারা এই ঘোষণা দেয়। এরপর তারা বিক্ষোভ মিছিল বের করে। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
ফাইল ছবি
সরকার গঠনের আগেই শেষ বিজয় উল্লাস করছে তালেবান। দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামের পর আফগানিস্তানের ক্ষমতা নিয়েছে তালেবানরা। সব যায়গা নিজেদের করায়ত্ব করলে একটি প্রদেশ নিজেদের ক্ষমতায় আনতে লড়াই করতে হয়েছে তাদের। সর্বশেষ তথ্যমতে আফগানিস্তানের সবশেষ প্রদেশ পাঞ্জশির প্রদেশটিরও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তালেবান।
এদিকে গতকাল শুক্রবার সরকার গঠন করার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে তাদের এক মুখপাত্র। তালেবান সরকারের নেতৃত্বে থাকছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি বারাদার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শের মোহাম্মদ আব্বাস স্টনেকজাই। সংগঠনটির সর্বোচ্চ নেতা হেবায়েতুল্লাহ আখুন্দজাদার হবেন দেশটির প্রধান নেতা।
নতুন সরকার ঘোষণার প্রস্তুতির মধ্যেই বিরোধীদের সঙ্গে তুমুল লড়াই ও সংঘর্ষের পর কাবুলের উত্তর পূর্বে পাঞ্জশির উপত্যকা দখলে নেয়ার দাবি করেছে তালেবান। এসময় তারা সর্বশেষ বিজয় উল্লাস করেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম।