a প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে হঠাৎ হাজির 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে হঠাৎ হাজির 


নিউজ ডেস্ক:
শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯:১৬
প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে হঠাৎ হাজির 

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে হঠাৎ করেই এসে হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আসেন তার ছোটবোন শেখ রেহানা। চতুর্থ দিনের আলোচনা পর্ব শেষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সাংস্কৃতিক পর্বে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে অনির্ধারিতভাবে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আসার পর সবার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার আসার পর একটি নাটিক ও পরে ফুয়াদ আল মুক্তাদিরের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর পছন্দের গান। গানগুলো পরিবেশন করেন এ প্রজন্মের তরুণ শিল্পীরা। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় গানের সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানা কণ্ঠ মেলান। 

জাপানি দুই তরুণ শিল্পীর পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। ‘বাজনা বিট’ নামের একটি দলের দুজন শিল্পী জাপানি ও বাংলা ভাষায় গান পরিবেশন করা হয়। ধন্য ধান্যে পুষ্পে ভরা...গানটি বাংলায় পরিবেশন করার সময় প্রধানমন্ত্রী মাস্ক খুলে তাদের সঙ্গে কণ্ঠ মেলান। দীর্ঘ সময় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি উপভোগ করেন। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

প্রথমবার ঢাকায় ঘুরলো মেট্রোরেলের চাকা


হানিফ,মুক্তসংবাদ প্রতিদিন:
বুধবার, ১২ মে, ২০২১, ০৩:০৬
প্রথমবার ঢাকায় ঘুরলো মেট্রোরেলের চাকা

ফাইল ছবি

বাংলাদেশে প্রথমবারের মতো ডিপোর ভেতরে চললো স্বপ্নের মেট্রোরেল। গতকাল মঙ্গলবার দুপুর ১১টা ৪৫ মিনিটে উত্তরায় ওয়ার্কশপ থেকে চালিয়ে আনলোডিং জোনে নিয়ে আসা হয়। 
গতকাল মঙ্গলবার (১১ মে) মেট্রোরেলের প্রথম চলাচল প্রদর্শন উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভার্চুয়ালি উপস্থিতিতে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

ভার্চুয়ালিভাবে ওবায়দুল কাদের বলেন, রিসিভিং ইনস্পেকশানের পরে ডিপোতে ফাংশনাল টেস্ট করা হয়। তারই ধারাবাহিকতায় আগস্ট মাসে পারফর্মেন্ট টেস্ট হবে। এরপরে ইন্ট্রিগেটেড টেস্ট শেষে ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবতা। প্রদর্শনীর পর পুনরায় ট্রেনটি ওয়ার্কশপে ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মেট্রো ট্রেনের প্রথম সেটটি জাপান থেকে ঢাকায় এসে পৌঁছায়, যা ফার্স্ট ট্র্যাক করা সরকারি প্রকল্পটির জন্য একটি বড় ধরনের মাইলফলক। দ্বিতীয় সেটটি রোববার মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

বাইডেনের নেতৃত্বের জন্য সহিংস হচ্ছে বিশ্ব: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১২:০৫
বাইডেনের নেতৃত্বের জন্য সহিংস হচ্ছে বিশ্ব ট্রাম্প

ফাইল ছবি

চলমান  ইসরায়েল ও ফিলিস্তিনির সহিংসতায় ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। চলমান এই পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘দুর্বলতা ও সমর্থনের অভাবকে দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্যা হিল জানিয়েছে, গতকাল বুধবার ১১মে মঙ্গলবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট। 

ট্রাম্প জানান, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে কোন অশান্তি ছিল না। তিনি এর পেছনে মূল শক্তি হিসেবে মুসলিম জাতিকে শত্রু  উল্লেখ করে বলেন তারা জানতো যে, যুক্তরাষ্ট্র শক্তভাবে ইসরায়েলিদের পক্ষে আছে। আর তারা হামলার শিকার হলে মোক্ষম জবাব দেওয়া হবে।

তিনি আরও জানান, বাইডেনের আমলে বিশ্ব ক্রমেই অরাজকতা  এবং অস্থিতিশীল হয়ে উঠছে। এর কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্টের দুর্বলতা এবং ইসরায়েলের প্রতি সমর্থনের অভাব।

সাবেক এ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সবসময় ইসরায়েলের পাশে থাকা উচিত এবং এটি পরিষ্কার বুঝিয়ে দিতে হবে যে, ফিলিস্তিনিদের অবশ্যই সহিংসতা, সন্ত্রাস ও রকেট হামলা বন্ধ করতে হবে। এটি পরিষ্কার করতে হবে যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সবসময় শক্তভাবে সমর্থন করবে।

উল্লেখ্য গত শুক্রবার আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর হামলা করে ইসরায়েল দখলদার বাহিনী তাদের উচিত শিক্ষা দিতে সর্বদা পাশে আছে হামাসসহ সকল মুসলিম বিশ্ব।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়