a
ছবি সংগৃহীত: বঙ্গভবন এলাকা
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গতরাতে আন্দোলনের পর থেকে আশে পাশের এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বুধবার সরেজমিনে গিয়ে এই চিত্র লক্ষ্য করা যায়।
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী বঙ্গভবনের সামনের এলাকাসহ আশেপাশে মোতায়েন রয়েছে এপিসি ও জলকামান। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আবেদন করেনি। বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিঙ্গাপুর নিতে চায় তার পরিবার। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বিকাল সাড়ে ৪টায় তাকে সিসিইউতে নেওয়া হয়।
এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু করেন। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে আবারও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান (চেস্ট), হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ড প্রদান করা হয়েছে। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে রাখা হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়।
৮ মাসের শিশুকে রেখে পালিয়ে গেছে এক মা
শাহজালাল বিমানবন্দরে এক মা তার ৮ মাসের শিশুকে রেখে পালিয়ে গেছে।
শুক্রবার (২ এপ্রিল) সকাল আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন টার্মিনালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য পরিত্যক্ত শিশুটিকে উদ্ধার করেছেন।
এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কান্নারত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে এপিবিএন মেস থেকে দুধ এনে খাওয়ানো হয়। পুলিশ বর্তমানে শিশুটির মায়ের খোঁজ করছে।
এদিকে, শিশুটি রেখে যাওয়া মায়ের সহযোগী বলেছিলেন, "আমি তাকে জিজ্ঞাসা করেছি সে কোথা থেকে আসছে, পরে তিনি বলেছিলেন আমি সৌদি আরব থেকে এসেছি।" মহিলা তখন বলেছিলেন যে তিনি সৌদি আরবে বিয়ে করেছেন।
এই কথা বলার সাথে সাথে মহিলাটি কেঁদে উঠল।