a
সংগৃহীত ফটো: আহত মমতা বন্দোপাধ্যায়
বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ৪-৫ জন ব্যক্তি তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার। এতে মমতার মাথা, কপাল এবং পায়ে চোট লেগেছে। এরপর প্রচারণা বন্ধ রেখে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয় তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসার সময় সেখানে একাধিক মন্দির পরিদর্শন করছিলেন। সবশেষ রেয়াপাড়ায় একটি মন্দির থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
খবরে আরও বলা হয়, ভীড়ের মধ্যে আকস্মিক ধাক্কা দেওয়ার ফলে তিনি মুখ থুবড়ে পড়ে যান। এতে তার কপালে ও মাথায় আঘাত লাগে। এছাড়া তিনি পায়েও ব্যাথা পান।
ঘটনাস্থলে তখন কোনো পুলিশ ছিল না বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃবৃন্দ। পরে দেহরক্ষীরাই সেখান থেকে তাকে তুলে গাড়িতে নিয়ে যান হাসপাতালে।
ফাইল ছবি: তালেবানের হাতে নিহত আফগানিস্তানের কৌতুক অভিনেতা খাসা জাওয়ান
আফগানিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা খাসা জাওয়ানকে হত্যার কথা স্বীকার করেছে তালেবান মুখপাত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত করে জড়িতদের বিচারের ঘোষণাও দিয়েছে তারা। বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই তারা স্বীকার করে।
ভিডিওতে দেখা যায়, নজর মুহাম্মদকে অস্ত্রের মুখে গাড়িতে তুলেছেন দুজন ব্যক্তি। গাড়িতে বসেও তিনি তালেবানদের নিয়ে কৌতুক করছিলেন। এ সময় পাশ থেকে বন্দুক হাতে এক ব্যক্তি তার গালে পরপর চড় মারেন।
তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গাড়িতে নজরের সাথে থাকা ওই দুই ব্যক্তিকে তালেবানের সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।
গত সপ্তাহে বিখ্যাত কমেডিয়ান নজর মুহাম্মদকে কান্দাহারের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনে তালেবানের হাত রয়েছে বলে দাবি করেছিল তার পরিবার।
তবে তালেবান সে সময় এ অভিযোগ অস্বীকার করেছিল বলে স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু নজর মুহাম্মদকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি স্বীকার করতে বাধ্য হয় তালেবান মুখপাত্র।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, নজর মুহাম্মদকে ধরার সময় ভিডিওতে থাকা ওই দুই সদস্যকে তালেবানের নিজস্ব আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
ভিডিও লিংকঃ lkDeElgPfRw
ছবি সংগৃহীত: ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ
নিউজ ডেস্ক: ২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩১ হাজার ৩৭৬ শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৬১৩ পরীক্ষার্থী। ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্সে পাসের হার ৯৯ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯২২ শিক্ষার্থী।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী।
পরীক্ষার ফলাফল যেভাবে জানা যাবে-
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার জানান, দুই পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd, www.eduboardresults.gov.bd-এ রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এসএমএসের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে। এজন্য HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে। প্রি-রেজিস্ট্রেশন করেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সূত্র: বিডি প্রতিদিন