a বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১২:০১
বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফাইল ছবি: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী

 
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির ছোট একটি প্রতিনিধি দল। 

বুধবার সকালে রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে দশটা পর্যন্ত। 

দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে আন্দোলন করেছিলেন মোদি



শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ০৭:২৮
বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে আন্দোলন করেছিলেন মোদি

বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে আন্দোলন করেছিলেন মোদি

মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের জনগণের মতো ভারতের জনগণের মধ্যেও স্বাধীনতার আকুলতা ছিল মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের যারা শত্রু তারাও বাংলাদেশের শত্রু। বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে আমি ও আমার বন্ধুরা সত্যাগ্রহ (আন্দোলন) করেছিলাম। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকেই আমার সঙ্গে এখানে আছেন। আমার জীবনের প্রথম আন্দোলন মুক্তিযুদ্ধ। তখন আমার বয়স ছিল ২০-২২ বছর।

আজ শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দিতে পারা ভারতের জন্য গর্বের ব্যাপার। ভারত-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উপস্থিত থাকা এবং এমন একটি পুরস্কার তুলে দিতে পারা আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ জোরালো কণ্ঠস্বরে উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও বক্তব্য রাখেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। এর পর শুভেচ্ছা বার্তা দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

অনুষ্ঠানে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদির হাত থেকে গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ রেহানা।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি পৌঁছার পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মিয়ানমারের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা


আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ০২:৫৮
মিয়ানমারের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা

ফাইল ছবি

মিয়ানমারের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির দুটি বিমানঘাঁটির একটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অন্যটিতে রকেট হামলা হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

আজ বৃহস্পতিবার এধরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বলা হয়েছে, সামরিক জান্তা সরকার অবৈধভাবে মিয়ানমারের ক্ষমতা দখল করার পর দীর্ঘ তিন মাস পর প্রথম এ ধরণের ভয়াবহ হামলার ঘটনা ঘটলো। এ হামলার ঘটনা এখনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমারের সামরিক সরকার।

জানা গেছে, দেশটির ম্যাগওয়ে কেন্দ্রীয় শহরের পাশে অবস্থিত মিয়ানমারের বিমানঘাঁটিতে প্রথমে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর ম্যাগওয়ের উত্তর-পূর্বে মেকটিলায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট হামলা চালানো হয়। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়