a মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫১
মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন

ফাইল ছবি: মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

টুইট বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন।

এতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত এবং শান্তিপূর্ণ রাখা নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হবে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের প্রধানসহ অন্যান্যদের শ্রদ্ধা


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৫ আগষ্ট, ২০২২, ১১:২৫
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের প্রধানসহ অন্যান্যদের শ্রদ্ধা

ফাইল ছবি

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং অন্যান্য সিনিয়র নেতারা।।

আজ সকাল ৭টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বঙ্গবন্ধু ভবন এলাকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে বিপথগামী কিছু সেনাসদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এ জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে পান। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মোহামেডানে যোগ দিলেন মুশফিক-রিয়াদ-সৌম্য


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিনি
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮
মোহামেডানে যোগ দিলেন মুশফিক-রিয়াদ-সৌম্য

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিল মোহামেডান। ভক্ত-সমর্থকদের এবারও অবাক করা সুখবর উপহার দিয়েছে সাদাকালো শিবির। মোহামেডান এবার দলে টেনেছে টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ, নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সৌম্য সরকার।

গতকাল রোববার রাতে এ ত্রয়ী তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির প্রধান, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বাসায় চুক্তি স্বাক্ষর করেন ক্রিকেটাররা। পেসার তাসকিন আহমেদের সঙ্গে এবার চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সাকিবের সঙ্গে গত আসরে ক্লাবটির হয়ে খেলেন তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী ও আবু জায়েদ রাহি।

মোহামেডানের দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, আরিফুল ইসলাম ও ইমন ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়