a রমজান মাসে অফিসের সময়সূচি নির্ধারণ
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

রমজান মাসে অফিসের সময়সূচি নির্ধারণ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৮ মার্চ, ২০২২, ০৫:৫৮
রমজান মাসে অফিসের সময়সূচি নির্ধারণ

ফাইল ছবি

অন্যান্য বছরের ন্যায় এবারেও রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে।

এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পরিবর্তন আসছে, আপনারা নিশ্চিন্ত থাকুন: মির্জা ফখরুল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৩ আগষ্ট, ২০২৩, ০৫:৫২
পরিবর্তন আসছে, আপনারা নিশ্চিন্ত থাকুন: মির্জা ফখরুল

ফাইল ছবি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে জনগণকে। আমরা অত্যন্ত আশাবাদী। অনেকে বলেন, আপনার মুখে হাসি দেখি কেন সব সময়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ফ্যাসিস্ট পাথর জনগণের ঘাড় থেকে সরে যাচ্ছে। জনগণ মুক্তি পাচ্ছে একটি ভয়াল থাবা থেকে।’

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। জনগণের জয় হবে ইনশাআল্লাহ।

‘খালেদার জিয়ার চিকিৎসা এদেশে আর সম্ভব নয়। ডাক্তারা এ বিষয়ে উদ্বিগ্ন’ বলে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা বলছেন, তাকে দেশের বাইরে নেয়া দরকার তাড়াতাড়ি।’

তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না, এটা আওয়ামী লীগ ভালো করে জানে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মেসি বার্সা ছেড়েছেন ছিন্ন হলো আত্মার বন্ধন


আবু হানিফ, ক্রীড়া ডেস্ক 
শুক্রবার, ০৬ আগষ্ট, ২০২১, ০৯:৪৫
মেসি বার্সা ছেড়েছেন ছিন্ন হলো আত্মার বন্ধন

ফাইল ছবি

শৈশবের প্রিয় ক্লাব বার্সোলোনা ছাড়তে বাধ্যই হলেন লিওনেল মেসি। ক্লাবের আর্থিক সমস্যা লা লীগার বেধে দেওয়া বেতন কাঠামোর ভিত্তিতে মেসিকে তার নতুন চুক্তিতে সই করানো সম্ভব হলো না। এদিকে মেসির চলে যাওয়ার খবরে থমকে গেছে ফুটবল প্রেমিরা তারা এক মূহুর্ত ও নিজেদের বিশ্বাস করাতে পারছে না যে মেসি ছাড়া বার্সা আর বার্সা ছাড়া মেসি কিভাবে কল্পনা করবে তারা।

২০০০ সালে একটি টিস্যু পেপারে সই করে পথচলা শুরু হয় মেসি আর বার্সার। তারপর পেরিয়ে গেছে ২১টি বছর। গ্রীষ্মকালীন দলবদলে বোর্ড চেয়েছিলো বেশকিছু খেলোয়াড় বিক্রি করে তাদের আর্থিক অবস্থা ঠিক করতে তাদের মধ্যে গ্রীজম্যান বার্সায় থাকতে চায়, লেংলেটকে কিনতে প্রীমিয়ার লীগ থেকে ভালো অফার ছিল কিন্তু সে যাবে না, ওদিকে বসে বসে বেতন খাওয়া ফ্রেঞ্জম্যান সামুয়েল উমতিতিও জানিয়েছে সে দল ছাড়বে না, মাত্র ১৮ বছর বয়সী ইলাইশ মরিবা বেতন কমানো দূরে থাক বেতন বৃদ্ধির জন্য উল্টো চাপ দিচ্ছেন,আরো বেশ কিছু খেলোয়াড় বোর্ড  তাদেরকে বিক্রি করতে চাইলেও তারা  রাজি না হওয়ায় কিংবা অন্য ক্লাব তাদের ফর্মের কারনে তাদের কিনতে আগ্রহী  না হওয়ায় শেষ পর্যন্ত উভয়পক্ষের সমঝোতায় মেসিকেই ক্লাব ছাড়তে হলো।

প্রাণের ক্লাবটি ছেড়ে এখন তিনি যাবেন কোথায়? এই প্রশ্নটা গতকাল রাত থেকেই ঘুরপাক খাচ্ছে  ইউরোপিয়ান ফুটবলে। বার্সেলোনা তাদের অফিশিয়াল বক্তব্যে জানিয়ে দিয়েছে, কাতালান ক্লাবটিতে মেসি আর থাকছেন না। এখন ইউরোপের বেশ কিছু বড় ক্লাব তাকে দলে নিতে নড়চড়ে বসার কথা। মেসির দেশ আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান ও ইন্টার মিয়ামি আছে তাঁকেকিনতেআগ্রহীদের তালিকায়। কিন্তু চাইলেই তো আর মেসিকে কেনা সম্ভব নয়। আর্জেন্টাইন তারকার আকাশচুম্বী বেতন দেওয়ার সামর্থ্য আছে কয়টি ক্লাবের? স্প্যানিশ লিগের আরোপ করা বেতন সীমার মধ্যে থাকতে না পারাতেই যে মেসিকে ধরে রাখতে পারল না বার্সা। এর মধ্য দিয়ে বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে মেসির। প্রতিভায় মুগ্ধ হয়ে ২০০০ সালে তাঁকে ন্যাপকিনে সই করিয়েছিলেন বার্সার তখনকার মূল দলের পরিচালক কার্লেস রেক্সাস। বাকিটা ইতিহাস এবং সোনার অক্ষরে লেখা সেই ইতিহাস সবারই জানা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, ৪৩০ মিলিয়ন ইউরোয় মেসিকে পাঁচ বছর মেয়াদে নিতে চায় ম্যানচেস্টার সিটি। পেট্রোডলারসমৃদ্ধ ক্লাব হওয়ায় মেসির বেতন দেওয়ার সামর্থ্য রয়েছে ইংলিশ ক্লাবটির। 

এর আগে গত মৌসুম শেষে মেসি যখন বুরোফ্যাক্স করে বার্সা ছাড়তে চেয়েছিলেন, তখন ৬০০ মিলিয়ন ইউরোয় সিটি তাঁকে কিনতে আগ্রহী, এমন খবরও বেরিয়েছিল। সিটিতে বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা রয়েছেন। মেসির সঙ্গে তাঁর বোঝাপড়াটা সব সময়ই ভালো। এর পাশাপাশি সিটি ছেড়ে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরো যোগ দিয়েছেন বার্সায়।  টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসিকে সিটিতে যোগ দেওয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করছেন আগুয়েরো। তবে সিটিতে পরিস্থিতি এখন একটু ঘোলাটে। এরই মধ্যে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ১০০ মিলিয়ন পাউন্ডে কেনার খুব কাছাকাছি পৌঁছে গেছে সিটি। ফরাসি ক্লাব পিএসজিতে মেসির সঙ্গে জাতীয় দলে খেলা কয়েকজন সতীর্থ রয়েছেন। আনহেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস ও মাউরো ইকার্দি। এর পাশাপাশি বার্সার সাবেক সতীর্থ নেইমার রয়েছেন সেখানে। ব্রাজিলিয়ান তারকা আবার মেসির বন্ধু। পিএসজি বেশ আগে থেকেই মেসিকে কিনতে আগ্রহী ছিল। 

তবে প্রস্তাবটা ঠিক কত টাকার, সংবাদমাধ্যমে তা আসেনি। গত মৌসুম শেষে মেসি বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানানোর পর পিএসজির নামটা আগেভাগে উঠে এসেছিল।গত বছরের আগস্টে জানা গিয়েছিল, ইন্টার মিলানের ৭০ শতাংশ শেয়ারের মালিক চীনের ইলেকট্রিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সানিং মেসিকে কেনার জন্য স্পনসর খুঁজছে। এ নিয়ে নাকি চীনের সরকারের কাছ থেকে তারা সবুজ সংকেতও পেয়েছিল। তবে ইন্টার মিলানের সহসভাপতি হাভিয়ের জানেত্তি তখন এই গুঞ্জন অস্বীকার করেছিলেন। গত জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহামের সঙ্গে কথা বলেন মেসি। তখন জার্মান সংবাদমাধ্যম ‘কিকার’ জানিয়েছিল, বার্সায় চুক্তির মেয়াদ শেষে ক্যারিয়ারের বাকি সময় ইন্টার মিয়ামিতে শেষ করতে পারেন মেসি।

বেকহাম তখন বলেছিলেন, ‘মেসির ইন্টার মিয়ামিতে খেলার ব্যাপারে আমি আশাবাদী।’ এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়িও কিনেছেন মেসি। তখন গুঞ্জন বের হয়, ইন্টার মিয়ামিতে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে থাকার জায়গাটা আগেই ঠিক করেছেন তিনি।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়