a
ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।
শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এর সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসিনতা। তাই সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে।
ফাইল ছবি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামীকাল রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবনে তাদের নিয়ে বসবেন।
আওয়ামী লীগের পক্ষে থেকে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বা মহানগর ও উপজেলা বা থানা অথবা পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি : ইশরাক হোসেন
বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ৬ এপ্রিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করা হয়। জাতীয় শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছিল। ঘটনাস্থল থেকে নেতাকর্মীদের মাঝ থেকে পুলিশ তাকে গাড়ীতে তুলে নেয়।
মতিঝিল থানার ডিউটি অফিসার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। সূত্র: ইত্তেফাক