a
ফাইল ছবি: শিক্ষামন্ত্রী দীপু মনি
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আজ শনিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, করোনাভাইরাসের কিছু আলামত মন্ত্রীর শরীরে থাকায় পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন।
উল্লেখ্য, গত ২০২০ সালে ৭ ডিসেম্বরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সূত্র: ইত্তেফাক
ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৬০টি বাস নামাচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া সংস্থাটির বাস এবার রাস্তায় সাধারণ যাত্রী চলাচলের জন্য নামানো হচ্ছে।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে এসব বাস রাস্তায় নামাচ্ছি।
মো. তাজুল ইসলাম জানান, ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৬টি ডাবল ডেকার বাস ইতোমধ্যে নামানো হয়েছে। রোববার (৪ এপ্রিল) আরও ২৪টি বাস নামানো হবে। সব মিলিয়ে ৬০টি বাসের ব্যবস্থা করা হচ্ছে।
বিআরটিসি দফতর থেকে জানা গেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনা এসেছে। এর মধ্যে একটি হলো গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে হবে। রাজধানীতে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম চালু হওয়ায় চরম সংকটে যাত্রীরা। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া বিআরটিসির বাসগুলো গণপরিবহন হিসেবে ব্যবহার করা হবে।
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। বিশেষ করে সেলিব্রেটিদের এই মাধ্যমটি বেশি ব্যবহার করতে দেখা যায়, মাঝে মাঝেই শোনা যায় কারো না কারো আইডি হ্যাক হয়ে গিয়েছে বা ভুলবশত নিজের একাউন্ট এর সব ছবি ডিলেট করে দিয়েছে। সে কথা চিন্তা করেই বিশেষ এক সুবিধা নিয়ে আসলো ইনস্টগ্রাম। ইনস্টাগ্রাম তাদের অ্যাপে এইবার নিয়ে আসলো নতুন একটা ফিচার যার মাধ্যমে সহজেই মুছে ফেলা ছবি আবার ফিরিয়ে আনা যাবে।
বিশেষ করে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট এর সকল ছবি হ্যাকার ডিলিট করে দেয় কিন্তু যখন অ্যাকাউন্ট উদ্ধার করা হয় তখন সেই পুরনো ছবি ফিরে পাওয়া যায় না।
মাঝে মাঝে আমরা নিজেরাও ভুল করে আমাদের একাউন্টের ছবি ডিলিট করে থাকি। এই সমস্যা সমাধানের জন্যই ইনস্টাগ্রাম এই নতুন ফিচার যুক্ত করেছেন। নতুন সংস্করণ থেকে অ্যাকাউন্ট করলে রিসেন্টলি ডিলিটেড’ নামের নতুন একটি ফোল্ডারে জমা হবে ডিলিট করা ছবি সেখান থেকেই চিরতরে মুছে ফেলা যাবে অথবা পুনরুদ্ধার (রিস্টোর) করা যাবে।
যা সাধারণত ডেস্কটপ,ল্যাপটপের রিসাইকেল বিনের মতো কাজ করবে। কিন্তু এই সুবিধা নিতে হলে অবশ্যই পাসওয়ার্ড লাগবে।
ছবি, ভিডিও, রিল, আইজিটিভি ভিডিও থেকে স্টোরিজ পর্যন্ত সব ধরনের কাজে ব্যবহার করা যাবে এই ফিচার। এই ফাইল গুলো ৩০ দিন পর্যন্ত রিসেন্টলি ডিলিটেড নামের ফোল্ডারে জমা থাকবে।
এই ফিচার ব্যাবহার করার জন্য যেতে হবে হবে সেটিংস > অ্যাকাউন্ট > রিসেন্টলি ডিলিটেড অপশনে।
অনেক চিন্তাভাবনার পর অবশেষে এই সুবিধাটি গ্রাহকদের দেয়া হচ্ছে। ইনস্টাগ্রাম এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘আমরা জানি, হ্যাকার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গেলে কখনো কখনো অ্যাকাউন্টের ছবি সহ বিভিন্ন ডকুমেন্ট ডিলিট করে ফেলেন। তাই যেন সবার প্রিয় মূহুর্তের ছবিগুলো যেন হারিয়ে না যায় সে পরিকল্পনা থেকেই এই ফিচার যুক্ত করা।