a ফাইটিং-এ রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের ধরাশায়ী
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফাইটিং-এ রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের ধরাশায়ী


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৩ জুন, ২০২৪, ০৫:৩৭
ফাইটিং-এ রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের ধরাশায়ী

ফাইল ছবি: ইসলাম মাখাচেভ


 
আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) লাইটওয়েট প্রতিযোগিতায় রাশিয়ার ইসলাম মাখাচেভের কাছে পরাজিত হয়েছেন মার্কিন ডাস্টিন পোয়ারিয়ার। ইউএফসি ৩০২ প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।

রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, মাখাচেভ তৃতীয়বারের মতো তার শিরোপা রক্ষা করেছেন। তিনি ব্রাজিলের চার্লস অলিভেইরাকে হারিয়ে ২০২২ সালের অক্টোবর ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর পরে তিনি অস্ট্রেলিয়ান যোদ্ধা আলেকজান্ডার ভলকানোভস্কিকে দুবার হারান।

৩২ বছর বয়সি মাখাচেভের ২৬টি জয় এবং একটি মাত্র পরাজয়ের রেকর্ড রয়েছে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আর্চারির ফাইনাল মঞ্চে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক:
শুক্রবার, ২১ মে, ২০২১, ১১:১৭
আর্চারির ফাইনাল মঞ্চে বাংলাদেশ

ফাইল ছবি

 

২০২১ আর্চারি বিশ্বকাপ স্টেজ-২’ এর রিকার্ভ মিশ্র ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বৃহস্পতিবার (২০ মে) সুইজারল্যান্ডের লুজানে ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে পরাজিত করেন বাংলাদেশের এই দুই খ্যাতিমান আর্চারি খেলোয়াড়।

আগামী রবিবার (২৩ মে) স্বর্ণ জয় করতে হলে সানা-সিদ্দিক জুটিকে নেদারল্যান্ডসের বাধা টপকাতে হবে।

রিকার্ভ মিশ্র ইভেন্টের প্রথম রাউন্ডে ৫-৩ সেটে ইরানকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী জার্মানি পাত্তাই দেয়নি লাল-সবুজের টিমটি। ৫-১ সেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেটে হারিয়ে দেয় বাংলাদেশ। সেমিফাইনালে কানাডার বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে ফাইনালের মঞ্চ আলোকিত করার অপেক্ষায় রোমান-দিয়া আর্চারি জুটি। তাদের এমন অর্জনে ক্রীড়াঙ্গনে প্রশংসায় ভাসছে বাংলাদেশ আর্চারি টিম।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনা বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠাপন খোলা থাকবে কিনা, বৈঠক রাতে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২, ১২:১৫
করোনা বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠাপন খোলা থাকবে কিনা, বৈঠক রাতে

ফাইল ছবি

দেশে করোনা (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। এই বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, সেই চিন্তা-ভাবনা করছে সরকার।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিবার রাত ১০টার দিকে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই বৈঠক থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বৈঠক শেষে সার্বিক বিষয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষামন্ত্রী। শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি একমত হলে আগামী ১ মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হতে পারে। সোমবার সেসব সিদ্ধান্ত তুলে ধরতে ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়