a বিএনপির কথায় ঘোড়াও ডিম পাড়ে: ওবায়দুল কাদের
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিএনপির কথায় ঘোড়াও ডিম পাড়ে: ওবায়দুল কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩, ০৫:২৬
বিএনপির কথায় ঘোড়াও ডিম পাড়ে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন দাবির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপি আজ সুষ্ঠু নির্বাচনের কথা বলে, যা শুনে ঘোড়াও ডিম পাড়ে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রোববার তিনি এ কথা বলেন।

কাদের বলেন, দেশবাসী ভুলে যায়নি, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর গবেষণা ও তদন্তে বিএনপির ১ কোটি ২০ লক্ষ ভুয়া ভোটার সৃষ্টির জালিয়াতি উন্মোচিত হয়।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের আন্দোলনের মুখে ২০০৭ সালের ২২ জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিল করতে বাধ্য হয়। বিএনপি বরাবরই হত্যা-কু-ষড়যন্ত্র ও রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবির অন্তরালে বিএনপি পুনরায় হত্যা-ক্যু-ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছে।

জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি। আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর।

বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও রাজনীতির গতিপথ কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না; একইভাবে দেশবিরোধী কোনো অপশক্তির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির হুমকির মুখে বিচ্যুতি হবেনা। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সরকার নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ০১:০৭
সরকার নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: কাদের

ফাইল ছবি: ওবায়দুল কাদের

সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (১ অক্টোবর) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সেতুমন্ত্রী জানান, এরই মধ্যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক।

সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৪ আগষ্ট, ২০২১, ০৩:৩৯
বজ্রপাতে ১৬ বরযাত্রীর মৃত্যু

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বজ্রপাতে অন্তত ১৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণপুর এলাকা থেকে পদ্মা চর নারায়ণপুরে বিয়ে বাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ জন মারা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি এবং প্রত্যেকের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি