a
ফাইল ছবি
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করেছে বিএনপি।এই সমাবেশের ওপরে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। এতে অনেকের মাঝে সন্দেহ আর আতঙ্ক দেখা দেয়। ড্রোন উড়তে দেখে অনেকেই সমাবেশস্থল ছেড়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের ঠিক ওপরে পল্টন পলওয়েল ও চায়না টাউন মার্কেট বরাবর কয়েকটি ড্রোন উড়তে দেখা যায়। এগুলো নির্দিষ্ট স্থানে স্থির হয়ে থাকে। তবে এসব ড্রোনে ক্যামেরা ছিল কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে’ এই সমাবেশ ডাকা হয়।
সমাবেশের জন্য দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে জাসাসের আয়োজনে গান, দলীয় সংগীত, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সূত্র: যুগান্তর
গণঅধিকার পরিষদ থেকে সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সাময়িক অব্যাহতি দিয়েছেন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। এর আগে, রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন নূর ও তার অনুসারীরা। এবার রেজা কিবরিয়াকে মাতাল বলে অভিহিত করলেন নূর।
মঙ্গলবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান ডাকসুর সাবেক এই ভিপি।
স্ট্যাটাসে নুর লেখেন, রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনেন না, নামও বলতে পারবেন না। ৫৪ জেলা কমিটির ১০ জনকেও চেনেন কিনা সন্দেহ!
গত পৌনে ২ বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি, ২০টা প্রোগ্রামেও ছিলেন না। গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন/ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকাও নাই। সবকিছু গুছিয়ে আমরাই তাকে একটা গোছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। তিনি সে সম্মান ধরে রাখতে ব্যর্থ হন। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না।
নুরুল হক নুর আরও লেখেন, বিদেশে বসে ‘মাতাল’ হয়ে তিনি কি প্রেস রিলিজ দিলেন, তাতে আমাদের কিচ্ছু যায়-আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজায় হামলা করতে আসা ১০টি ইসরাইলি গোয়েন্দা ও জঙ্গি ড্রোনের মধ্যে দুটিকে গুলি করে ভূপাতিত করেছে ফিলিস্তিনির যোদ্ধারা। শুক্রবার এ খবর জানিয়েছে ফিলিস্তিনি সংবাদপত্র কুদস প্রেস।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কুদস প্রেস বলেছে, ‘ইসরাইলি ড্রোনগুলো গাজার আকাশে প্রবেশ করে এবং পার্শ্ববর্তী আল-শেজাইয়া, আল-জাইতুন ও আল-সেবা অঞ্চল দিয়ে উড়ে যাচ্ছিল।
পরে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ওই ড্রোনগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করলে দু’টি ড্রোন ভূপাতিত হয় এবং বাকীগুলো পালিয়ে যায়।
এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের নেতারা জনগণকে সতর্ক থাকতে বলেন। তারা আশঙ্কা করছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করার জন্য ইসরায়েল ড্রোনগুলো উড়িয়েছিল।
ফিলিস্তিনিদের নির্দেশ দেয়া হয়েছে, ড্রোনের হামলা থেকে বাঁচতে তারা যেন বাড়ির জানালা বন্ধ করে রাখেন। ইসরাইলের সেসব ড্রোনগুলো আধা ঘণ্টা গাজার আকাশে ওড়ার পর ফিলিস্তিনিদের প্রতিরোধে তা চলে যায়। সূত্র : মিডলইস্ট মনিটর