a বাংলাসহ ১০ ভাষায় এবছরে হজের খুতবা সম্প্রচার করা হবে
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাংলাসহ ১০ ভাষায় এবছরে হজের খুতবা সম্প্রচার করা হবে


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ১৮ জুলাই, ২০২১, ০৯:৩২
বাংলাসহ ১০ ভাষায় এবছরে হজের খুতবা সম্প্রচার করা হবে

ফাইল ছবি

বিশ্ব মুসলিম উম্মাহর কাছে খুতবা পাঠ পৌঁছে দিতে সৌদি আরব সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এবার আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে হজের যে খুতবা পাঠ করা হবে সেখানে বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

সেখানে দু’টি প্লাটফর্মে সেটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

যে সকল ভাষায় সম্প্রচারিত হবে সেগুলো হলো- বাংলা, ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা। শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফা'র খুতবার তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে, মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ (আর রিয়াসা আল আম্মা) জানিয়েছে, উক্ত খুতবা বিশ্বের এই দশটি ভাষায় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।  

চলতি বছরে আরাফার দিনের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলা। রাজকীয় এক ডিক্রির মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমান এই নির্দেশ জারি করেন। 

গ্র্যান্ড মসজিদের ইমামের দায়িত্ব ছাড়াও শেখ বন্দর কাউন্সিল অব সিনিয়র স্কলার্সেরও সদস্য। আরাফার দিনে খুতবার দায়িত্ব দেয়ার পর সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন শেখ বন্দর বালিলা।

করোনাকালে দ্বিতীয় বারের মতো সীমিত সংখ্যক হাজিদের অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার (১৭ জুলাই) থেকে সৌদির বিভিন্ন স্থান থেকে হাজিরা মক্কার মসজিদুল হারামে এসে তাওয়াফ শুরু করেছেন। এবারের জিলহজ মাসের নবম দিন আরাফার দিন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সূত্র: দ্যানিউজগ্লোরি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আরাফার দিনে জোহর থেকে মাগরিবের সময় পর্যন্ত অনেক দামী সময়


আরাফাত আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ জুন, ২০২৫, ১১:৪৭
আরাফার দিনে জোহর থেকে মাগরিবের সময় পর্যন্ত অনেক দামী সময়

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্ক: লাইলাতুল কদরের দিনটির কথা নির্দিষ্ট করে বলা হয়নি আমাদেরকে শেষ দশ রাতে খুঁজে নিতে হয় কিন্তু আরাফার দিনটির কথা নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই দিনটিতে দোয়া কবুল হয়।

যেসব বান্দারা মাফ চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মাফ করে দেন।

আরাফার দিনে জোহর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়। এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান করে শুধু দোয়া  করবেন। এই সময় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করতে থাকেন, গুনাহ মাফ করতে থাকবেন আর দুয়া কবুল করতে থাকবেন। এই সময়  আমরা গুনাহ মাফের জন্য  তওবা করব আল্লাহর দরবারে, কান্নাকাটি করব আমাদের গুনাহের কথা স্মরণ করে আর আমাদের জীবনে যা যা  লাগবে তার জন্য দুয়া করব। এই সুযোগ টা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ।

.... ফেসবুক থেকে সংগৃহীত। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সব সময় যোগাযোগ রাখছে- বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২১ আগষ্ট, ২০২১, ১০:১০
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র সব সময় যোগাযোগ রাখছে- বাইডেন

ফাইল ছবি

২০ বছর দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। দেশটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযানের বিষয়ে অবশেষে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বাইডেন তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে ‘ক্রমাগত যোগাযোগ’ রাখছে।

তিনি আরো বলেন, এখন যে জঙ্গি গোষ্ঠী দেশটিকে নিয়ন্ত্রণ করছে, তাদের বলছি যে তারা যদি আমেরিকানদের উপর কোনো হামলা চালায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে "দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া" পাবে। মার্কিন কর্মকর্তারা এখনো যে কোনও সন্ত্রাসী হামলার উপর নজরদারি করছেন।

এর আগে বুধবার ( ১৮ আগস্ট) বাইডেন এবিসিকে বলেছেন, ৩১ আগস্টেও মধ্যে সব মার্কিন নাগরিকদের সরিয়ে আনা সম্ভব না হলে প্রয়োজনে এই তারিখের পরেও মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করতে পারে।

পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, আমেরিকা সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি, তবে এধরণের সময় পরিবর্তনের জন্য তালেবানদের সঙ্গে আলোচনার প্রয়োজন হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর