a
বকুল চন্দ্র মহন্ত, সুইড বাংলাদেশ: সোসাইটি ফর দা ওয়েলফেয়ার অফ দা ইন্টালেকচুয়ালী ডিসএবল্ড বাংলাদেশ ( সুইড বাংলাদেশ) যে প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবা দানের লক্ষ্যে ১৯৭৭ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে নিয়মিতভাবে ৪৬ বছর যাবত কাজ করে আসছে.সুইড বাংলাদেশ সেবাব্রতি পূর্ণতীর্থ নামের এই প্রতিষ্ঠানটি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আতুর ঘর নামে পরিচিত এই প্রতিষ্ঠানটির ৪৬ তম বার্ষিক সাধারণ সভায় ২৭ সদস্য বিশিষ্ট ২০২৫ -২০২৮ জাতীয় কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি নির্বাচন সুইড এম আলমগীর কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরী সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন যোবায়েদুর রহমান মিলন সহ-সভাপতি সালেহ্ উদ্দিন সহ-সভাপতি মাহাবুবার রহমান তালুকদার সহ-সভাপতি ড.সেলিনা আখতার সহ-সভাপতি জোবেরা রহমান নীলু মহাসচিব হিসেবে নির্বাচিত হন মোঃ মাহবুবুল মুনির যুগ্ম মহাসচিব ইমেল দা হোসেন দীপা যুগ্ম মহাসচিব আবুল কাশেম সানি অর্থ সচিব ফকির আবু মোহাম্মদ ইউসুফ সোহেল। সাংগঠনিক সচিব মোঃ মাকসুদ আহমেদ সিকদার। প্রচার প্রকাশনা সচিব বকুল চন্দ্র মহন্ত ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজি কল্যান পুনর্বাসন সচিব আবুল কালাম আজাদ সেলিম শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ আখতার হোসেন কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া কার্যনির্বাহী সদস্য হাজী মাহমুদুল হক তাহের কাযনির্বাহী সদস্য আব্দুল কাদির কাযনির্বাহী সদস্য পূনর্জয় ব্যানার্জি টিংক মির্জা মোঃ মনছুরুল হক কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর অধিকারী কার্য নির্বাহী সদস্য শাহ পরী বেগম বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান কার্যনির্বাহী সদস্য মোঃ হান্নান হোসাইন মোঃ আব্দুল মান্নান মানু কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম সরকার মিন্টু প্রমুখ।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ১৯৫৫ সালের যুক্তফ্রন্ট সরকারের তৎকালীন মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের ১২৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সংগঠক চাঁদের কনা’র সভাপতি এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আইয়ুব হোসেন, কবি সাজেদা ডুলু, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকার, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল আহাস নুর, লেখক সোহেল মোঃ ফকরুদ্দিন, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সেক্রেটারী মু.আ.ডা. মোক্তাদির, প্রাচ্য বাংলার সভাপতি রবিউল ইসলাম রবি, নাট্যকার নুর হোসেন রানা, এ্যাডভোকেট মোঃ আশরাফ উদ্দিন, এ্যাডভোকেট মোশারফ হোসেন মনির, সাবেক মূখ্য মন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতি পরিষদের আহ্বায়ক কবি নজরুল বাঙ্গালী প্রমূখ।
বক্তারা বলেন, আবু হোসেন সরকারের আত্মত্যাগে বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলা একাডেমী বিগত ৫০ বছরেও তাঁর স্মরণে কোন স্মরণ সভা করা হয় নাই। বক্তারা বাংলা একাডেমীতে আবু হোসেন সরকারের নামে একটি স্মৃতি মঞ্চ প্রতিষ্ঠা ও লেখক-কবিদের জন্য একটি “কবি ভবন” করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে ভাষা সৈনিক মুহা. মোস্তাফিজুর রহমান, ইতিহাসবিদ লেখক সোহেল মোঃ ফকর উদ-দিন ও নাট্যকার মোঃ নুর হোসেন রানাকে সাবেক মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কবি নজরুল বাঙ্গালী কে আহ্বায়ক ও মোঃ আঃ কুদ্দুস কে সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট সাবেক মূখ্যমন্ত্রী “আবু হোসেন সরকার স্মৃতি পরিষদ” গঠন করা হয়।
ফাইল ছবি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যে, তিন বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, 'দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪' এর সেকশন ৪(২) এবং সেকশন ৫(১) অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিসের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।