a নির্মল ভালোবাসা, ম.খ আলম
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নির্মল ভালোবাসা, ম.খ আলম


ম.খ আলম, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪০
নির্মল ভালোবাসা, ম.খ আলম

ছবি সংগৃহীত

নির্মল ভালোবাসা
ম.খ আলম

হঠাৎ আমায় প্রশ্ন করলে
তোমাকে আমি কেমন ভালোবাসি?
ভালোবাসি তোমায় ভোরের আলোর মতো!
সু-মধুর পাখির গানের মতো!
ক্লান্ত দুপুরের শীতল ছায়ার মতো!
ভোরের ফুরফুরে নির্মল বায়ুর মতো!
জান! আমার ভালোবাসা অনন্য তুলনাহীন...
নি:শ্বাসে-প্রশ্বাসে দিবারাতি প্রতিদিন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর ৫% বা তার কম চায় ব্যবসায়ী মহল


সাইফুল আলম, ঢাকা প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৪৯
পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর ৫% বা তার কম চায় ব্যবসায়ী মহল

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  বাংলাদেশ পেপার ইম্পোর্টাস এসোসিয়েন, দি বাংলাদেশ পেপার মার্চেন্টস এসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ প্রাক বাজেট সংবাদ সম্মেলনে ব্যবসায় শৃঙ্খলা, দূর্নীতি হ্রাস ও কর ফাঁকি রোধে প্রকাশনা, মোড়কজাত ও ঔষধ শিল্পের প্রধান কাঁচামাল (যা দেশে উৎপাদিত হয়না) উন্নতমানের পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের অনুরূপ শুল্ক কর (সিডি) ৫% বা তার ও কম করার আবেদন করেন। 

আজ ২৭ এপ্রিল ২০২৫ ইং সকালে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় এক সংবাদ সম্মেলনে শুল্ক কর (সিডি) ৫% করা হলে ব্যবসায় শৃঙ্খলা, দূর্নীতি হ্রাস ও কর ফাঁকির হার কমে আসবে ফলে সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধি পাবে যা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

উক্ত চারটি সংগঠনের উদ্যোগে আজকের সভার সভাপতি বলেন, ব্যক্তিগত/কোম্পানী আয়করের (Income Tax) উপর অডিট আপত্তির বিপরীতে আপিলাত ট্রাইবুনালে আপিল দায়ের করতে হলে আপত্তিকৃত মোট টাকার উপর ১০% সরকারি কোষাগারে জমা করার বিধান রয়েছে এবং উচ্চ আদালতে আপিল দায়ের করার ক্ষেত্রে ২৫% জমা করার বিধান রয়েছে। এমতাবস্থায় সরকারের কাছে আবেদন উভয়ক্ষেত্রে ৫% করার জন্য বিনীত অনুরোধ করছি। কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত/কোম্পানী আয়করের (Income Tax) উপর অযাচিত অডিট আপত্তি দিয়ে থাকেন এ ক্ষেত্রে ৫% করা হলে অসাধু কর্মকর্তদের দৈরাত্বও কিছুটা কমে আসবে।

ভ্যাট কমিশনার কর্তৃক দাবীকৃত মূসকের বিপরীতে আপীলাত ট্রাইবুনালে আপীল দায়ের করার ক্ষেত্রে বিধিবদ্ধ জমা ১০% এবং উচ্চ আদালতে ইনকাম ট্যাক্স রেফারেন্সের ক্ষেত্রে ১০% জমা করার বিধান রয়েছে । এমতাবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সংশোধন পূর্বক উভয় ক্ষেত্রে ৫% করার জন্য আবেদন করছি। এক্ষেতে অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অযাচিত অডিট আপত্তি দেওয়ার প্রবনতা হ্রাস পাবে এবং ব্যবসায়ীরা হয়রানি মুক্ত পরিবেশে ব্যবসা করতে পারবেন।

বানিজ্যিকভাবে আমদানীকৃত ডুপ্লেক্স বোর্ড (Duplex Board) ও আর্টকার্ড (HS Code 4810) এর মূল্য আর্ন্তজাতিক বাজারে কমে যাওয়ায় প্রকৃত বিনিময় মূল্যে শুল্কায়নের আবেদন। শুল্ক মূল্যায়ন বিধিমালা ২০০০ এর বিধি-৪ এ বলা আছে পণ্যের প্রকৃত পরিশোধিত মূল্য উক্ত পণ্যের বিনিময় মূল্য, এক্ষেত্রে পেপার এন্ড পেপার বোর্ড (HS Code 4810) আমদানীর ক্ষেত্রে পণ্যের প্রকৃত বিনিময় মূল্যকে শুল্কায়ন যোগ্য মূল্য হিসাবে বিবেচনা করে শুল্কায়নের আদেশ প্রদান করে ব্যবসায়ীদেরকে বিপুল পরিমান আর্থিক ক্ষতি হতে রক্ষা করার আবেদন। নচেৎ বন্ডের অপব্যবহারকারীরা সুবিধা পাবে এবং সরকার বিপুল রাজস্ব হারাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে এবং কমলাপুর আইসিডিতে স্থিত আমদানিকৃত এফসিএল কন্টেইনারের Common Landing Date এর ৮ম দিন হতে প্রযোজ্য Slab এর ০৪ (চার) গুন হারে "স্টোর রেন্ট" আরোপ করেছে। ঈদের ছুটির ১/২ দিন পূর্ব হতে আগত কন্টেইনারসহ ছুটির মধ্যে বন্দরে আগত কন্টেইনার নির্ধারিত ৪ দিনের মধ্যে খালাস করা সম্ভব ছিল না এছাড়াও বন্দর বা আইসিডি হতে মালামাল খালাসে বন্দর কর্তৃপক্ষ ছাড়াও আরও অন্যান্য এজেন্সি/ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকে এবং এসব ডকুমেন্টেশন প্রসেসিং এ অনেক সময় লেগে যায়।

আমদানীকারদের উপর এরূপ অযৌক্তিক উচ্চহারে "স্টোর রেন্ট" আরোপের ফলে শিল্প উৎপাদন বা অভ্যন্তরীণ ব্যবহার উভয় ক্ষেত্রে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং ব্যবসায়গন অপূরণীয় ক্ষতির সম্মুক্ষীন হবেন। এমতাবস্থায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে ৪ (চার) গুন হারে "স্টোর রেন্ট" আরোপের সিদ্ধান্ত বাতিল করতঃ পূর্বের ন্যায় "স্টোর রেন্ট" বহাল রাখার জন্য জোর দাবী জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ পেপার ইম্পোর্টাস এসোসিয়েশন, দি বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশন, মেট্রোপলিটন প্রেস ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ এই ৪টি সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বালাদেশব্যাপী অন্তত ০৫ (পাঁচ) লক্ষাধিক মানুষ কর্মসংস্থানে জড়িত আছেন। আমাদের সংঠনগুলোর পক্ষ থেকে উত্থাপিত দাবীগুলো আসন্ন বাজেটে কার্যকর করতঃ এ সেক্টরে কর্মরত ০৫ (পাঁচ) লক্ষাধিক মানুষের জীবনধারনের গতিধারা অব্যাহত রাখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নৌকার সাজ্জাতুল হাসান নেত্রকোনা-৪ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাহীন মনোনয়নপত্র জমা দিলেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ০৮:২৫
নৌকার সাজ্জাতুল হাসান নেত্রকোনা-৪ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাহীন মনোনয়নপত্র জমা দিলেন

ফাইল ছবি

নেত্রকোনা ৪ সংসদীয় (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের শূন্যপদে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকার মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান। 

সোমবার দুপুরে নেত্রকোনা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন তিনি। তবে মনোনয়ন জমাদানের শেষ দিনে বিকাল পর্যন্ত আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। একমাত্র সাজ্জাদুল হাসান আপাতত একক প্রার্থী বলে নিশ্চিত করেছেন সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা। 

তিনি জানান, মঙ্গলবার (২৫ জুলাই) প্রার্থীতা যাচাই বাছাই। ধারাবাহিকভাবে মঙ্গলবার যাচাই বাছাই করা হবে। এরপর বিধি মেনে পরবর্তীতে রেজাল্ট দেয়া হবে। 

এর আগে সোমবার দুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, নুর খান মিঠু, অধ্যাপক ভজন সরকার, মোহনগঞ্জ আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, মদন পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ জেলার এবং অসংখ্য দলীয় নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
 
রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, সহকারী রিটানিং অফিসার গোলাম মোস্তফা ও ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার শেখ মু: হাবিবুর রহমান মনোনয়ন গ্রহণ করেন।
 
এর আগে গত ২১ জুলাই সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানকে নৌকার মনোনয়ন প্রদান করেন। এরপর থেকেই দলীয় নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সাজ্জাদুল হাসানের সমর্থন দেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিল্প ও সাহিত্য