a চুয়াডাঙ্গায় গ্রামবাসীর হামলায় রক্তাক্ত ইউএনও
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

চুয়াডাঙ্গায় গ্রামবাসীর হামলায় রক্তাক্ত ইউএনও


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৬ মার্চ, ২০২১, ১১:৪৭
চুয়াডাঙ্গায় গ্রামবাসীর হামলায় রক্তাক্ত ইউএনও

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকন গ্রামবাসীর হামলায় রক্তাক্ত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাটাপোল গ্রামে মাটিকাটা ট্রাক্টরের চাপায় ওহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয় এবং তার ছেলে ইয়াসিন আলী (৭) গুরুতর আহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন এলাকায় জনরোষের মুখে পড়েন। এরপর তার ওপর হামলা চালালে মাথায় আঘাত পান।

এলাকাবাসী তথ্য মতে, বারবার উপজেলা নির্বাহী অফিসারকে অবৈধভাবে ফসলের জমি নষ্ট করে মাটিকাটা বন্ধ করার জন্য লিখিত আবেদন করলেও কোনো কর্ণপাত করেননি। পরবর্তীতে এ দুর্ঘটনা ঘটায় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তিনি জনরোষের মুখে পড়েন ও শারীরিকভাবে লাঞ্ছিত হন।

এ ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এখন এলাকার পরিবেশ শান্ত। উপজেলা নির্বাহী অফিসার নিজ বাসায় প্রাথমিক চিকিৎসার ভাল আছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

হবিগঞ্জ ৩ আসনে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেলেন এড. আবু জাহির


মুুজিবুর, প্রতিনিধি, হবিগঞ্জ জেলা, ‍মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১০:৪৯
হবিগঞ্জ ৩ আসনে  নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেলেন এড. আবু জাহির

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন


গত ১৫ নভেম্বর সিইসির দ্বাদশ  সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোয়নয় জমা। যাচাই-বাছাই আগামী ১-৪ ডিসেম্বর। আপিল দায়ের ও নিস্পত্তি ৬-থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ২০২৪ সালের ৭ জানুয়ারীতে ভোট গ্রহন হওয়ার লক্ষে ২৬ নভেম্বর গণভবনে সাক্ষাতের পর বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষনায় এ আসন থেকে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়া হয় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট আবু জাহিরকে।

ফলে হবিগঞ্জ ৩  আসনের ভোটারদের মধ্যে আনন্দের জোয়ারে ভাসছে। সেই সাথে এই সকল এলাকার মানুষ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

টঙ্গীতে তুলার গুদামে আগুন



বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ০২:৫৫
টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীর মিলগেট এলাকার কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে বৃহস্পতিবার সকালে এক ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ টি তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে গেছে। 

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ৯ টায় উল্লেখিত এলাকার জনৈক মাসুদের তুলা ভাঙ্গানোর মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। 

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই গোডাউনসহ আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় সোয়া ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময় ওই এলাকায় পানি সংকট দেখা দিলে আশপাশের বিল্ডিং থেকে পানির ব্যবস্থা করা হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

ততক্ষনে ছোট বড় প্রায় ১৫ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান, রক্ষিত মালামাল ও আসবাব পত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

তবে ক্ষতিগ্রস্থ তুলা ব্যবসায়ীরা তৎক্ষণাত আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি। 

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, তুলা ভাঙ্গানোর মেশিনে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

মুক্তসংবাদ প্রতিদিন / saiful
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ