a প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম: পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম: পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ০৯ জুলাই, ২০২১, ০৮:৫১
প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়ম: পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম-অসঙ্গতি ও অগ্রগতি পরিদর্শনে পাঁচটি টিম নামছে মাঠে। এসব টিম প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুইদিনে ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা সফর করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শুক্রবার (৯ জুলাই) সকালে টিমগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশের বিভিন্ন স্পটের উদ্দেশে যাবে। তারা শনিবার রাতে ফিরে এসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করবেন।
 
সূত্রটি আরো জানায়, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে অনেক জায়গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশপাশি কিছু জায়গায় নির্মাণেও অনিয়ম ধরা পড়েছে। এসব ঘর দ্রুতই মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মেরামত কাজ দেখতেই এই সফর। পাশপাশি এই প্রকল্পের কোনো সমস্যা থাকলেও মাঠ পর্যায়ে পরিদর্শনের মধ্যদিয়ে তুলে আনা হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকগুলো কেস (ঘটনা) পেয়েছি। আমাদের কাছে প্রতিটি কেসই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি বাড়ির সঙ্গে একেকটি পরিবারের স্বপ্ন জড়িত। এজন্যই এ রকম একটি মহামারি পরিস্থিতির মধ্যেও আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিদর্শনে নামছি।’

এদিকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‌‘এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর সঙ্গে আমাদের সবার আবেগ জড়িয়ে আছে। এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তি পেতেই হবে। কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ১ লাখ ২০ হাজার পরিবারকে বাড়ি করে দেয়া হয়। ঝড়-বৃষ্টির কারণে সম্প্রতি কিছু ঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও ঘর নির্মাণ নিয়েও বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে। আর এ কারণেই তদন্ত করে ইতোমধ্যে ব্যবস্থাও নিয়েছেন তারা। এরইমধ্যে পাঁচ কর্মকর্তাকে (উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ওএসডি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৬
এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

ফাইল ছবি

জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সোয়া তিনটার দিকে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এ সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও তার ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) হাসিবুর রহমান স্বপনের মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সফার করেন এমপি স্বপন। সফল অস্ত্রপচার শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। 

হাসিবুর রহমান স্বপনের জন্ম ১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: হাঙ্গেরি


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৩ জুলাই, ২০২২, ০৮:২৩
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: হাঙ্গেরি

ফাইল ছবি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শনিবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। এ কারণে এখন ইইউকে নতুন কৌশলে এগিয়ে যেতে হবে। আর কৌশলটি হবে শান্তি আলোচনা এবং যুদ্ধে জয়ের পরিবর্তে শান্তি চুক্তির একটি ভালো প্রস্তাব।

ভিক্টর অরবান তার বক্তৃতায় বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন চারটি ধারণার ওপর তাদের কৌশল সাজিয়েছিল। প্রথমটি হলো, ন্যাটোর পাঠানো অস্ত্র দিয়ে রাশিয়াকে হারাতে পারবে ইউক্রেন। দ্বিতীয়টি হলো, নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দেবে এবং রাশিয়ার নেতৃত্বকে অস্থিতিশীল করে দেবে। তৃতীয়টি হলো, নিষেধাজ্ঞা ইউরোপের চেয়ে রাশিয়ার বেশি ক্ষতি করবে। চতুর্থটি হলো পুরো বিশ্ব ইউরোপের পাশে দাঁড়াবে।

অরবান বলেছেন, এগুলো সব ব্যর্থ হয়েছে, ইউরোপের সরকারের একের পর পতন হচ্ছে এবং জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই এখন নতুন কৌশল প্রয়োজন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এমন একটি গাড়িতে বসে আছি যে গাড়ির চারটি চাকাই পাংচার হয়ে গেছে। এটি পুরোপুরি পরিষ্কার। এভাবে যুদ্ধে জয় পাওয়া সম্ভব না।

কট্টর জাতীয়বাদী অরবান আরও বলেছেন, ইউক্রেন এভাবে রাশিয়ার বিরুদ্ধে জয় পাবেনা, কারণ সামরিক দিক দিয়ে রাশিয়া অনেক শক্তিশালী। সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ