a ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আর নেই
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আর নেই


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ০৭:১২
ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আর নেই

ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টায় ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফেনীর সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জনগণের মুখে হাসি ফোটানোই বিএনপির লক্ষ্য: এএসএম আব্দুল হালিম


সোহাগ খান লোহানী, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ০৯:৩৭
জনগণের মুখে হাসি ফোটানোই বিএনপির লক্ষ্য: এএসএম আব্দুল হালিম

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন


ইসলামপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আপ্রচার ও জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষে জামালপুর জেলার ইসলামপুর ১১নং চরপুটিমারি ইউনিয়ন বিএনপি উওর শাখার উদ্যোগে আজ ২৪ জুন ২০২৫ইং মঙ্গলবার, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  এ এস এম আব্দুল হালিম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চরপুঠিমারি উত্তর বিএনপি নেতা  জবেদ আলী মেম্বারের সভাপতিত্বে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্হিতি অনুষ্ঠানকে সার্থক করে তোলে।

প্রধান অতিথি জনাব  এ এস এম আব্দুল হালিম  বলেন বিএনপি'র প্রতি তৃণমূলের মানুষের অভূতপূর্ব ভালবাসায় আমি অভিভূত। মানুষের এই ভালোবাসা ধরে রাখতে বিএনপি নেতা কর্মীদের শহীদ জিয়ার জীবনাদর্শের উপর নিজেদের জীবন চর্চার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করার জনাব তারেক রহমানের স্বপ্ন ও চিন্তাকে মূল্যায়ন করতে হবে। সে অনুযায়ী আমাদেরকে তৈরি হতে হবে। জনগণের মুখে হাসি ফোটানই আমাদের প্রধানতম লক্ষ্য।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কোন আইনে হাজি সেলিম বিদেশে গেলেন: রিজভী


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৪ মে, ২০২২, ০৪:০৪
কোন আইনে হাজি সেলিম বিদেশে গেলেন: রিজভী

গুরুতর চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রার অনুমতি মিলছে না। অথচ দণ্ডিত আওয়ামী লীগ সংসদ সদস্য হাজি মো. সেলিমের বিদেশে চলে গেলেন। এই বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বুধবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রিজভী বলেন, আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজি সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে খালেদা জিয়ার জন্য এক আইন, আর হাজি সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে? আহারে আইনের শাসন!'

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বারবার বিদেশ যেতে চাইলেও সরকারের অনুমতি পাননি। তিনি সরকারের নির্বাহী আদেশে দুই বছর আগে মুক্ত হলেও দেশেই রয়েছেন। আইনি কারণে তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া সম্ভবপর হচ্ছে না বলে আইনমন্ত্রীর ভাষ্য।

অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডিত হাজি সেলিমকে হাইকোর্ট আত্মসমর্পণের আদেশ দিলেও তার মধ্যেই তিনি চিকিৎসার জন্য গত শনিবার থাইল্যান্ড রওনা হন।

এ বিষয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, হাজি সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। নির্বিঘ্নে তার বিদেশ পাড়ি দেওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালত অসহায়। নিশিরাতের মাফিয়া সরকার দেশের আইন-আদালত-বিচার-প্রশাসন সব কিছু দলীয়করণের ঘনকালো আলখেল্লায় ঢেকে দিয়েছে।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী, জাসাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ