a বঙ্গবন্ধু মানব কল্ল্যাণ পরিষদ এর উদ্যোগে পরামর্শ সভা
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

বঙ্গবন্ধু মানব কল্ল্যাণ পরিষদ এর উদ্যোগে পরামর্শ সভা


কাজল, সিলেট প্রতিনিধি:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১২:০৪
বঙ্গবন্ধু মানব কল্ল্যাণ পরিষদ এর উদ্যোগে পরামর্শ সভা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

আগামী ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল ৩০ জুলাই ২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্য্যালয়, দিগন্ত আবাসিক এলাকা, হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল হক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব গোলাম এহিয়া তরফদারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক শাহেনা আক্তার, সাবেক সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক সোহরাব হোসেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট বিভাগের মুক্ত সংবাদ প্রতিদিন এর সিলেট বিভাগীয় প্রতিনিধি, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা উদ্যোক্তা ও আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ আব্দুল কাদির কাজল।

অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, ডা. সৈয়দ রুবায়েল আহমেদ জুয়েল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট ২০২১ পালনে সকলের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সিলেট মহানগরের সব থানায় এলএমজি পোস্ট স্থাপন


নিউজ ডেস্ক:
শুক্রবার, ০৯ এপ্রিল, ২০২১, ০৯:২১
সিলেট মহানগরের সব থানায় এলএমজি পোস্ট স্থাপন

ফাইল ছবি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে এলএমজি পোস্ট। যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক দিন যাবত দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড চালানো হচ্ছে কোথাও কোথাও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালনা হয়েছে। ভাঙচুর ও আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদ বিনষ্ট করা হয়েছে। 

এ অবস্থায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা, সব কটি ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়সমূহে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি স্থাপনায় বালু ও মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে এলএমজি পোস্ট। 

প্রতিটা পোস্টে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বও পালন করে যাচ্ছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এসএমপির সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে প্রতিটি স্থাপনায় এলএমজি পোস্ট বসানো হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে এই পোস্টগুলো বসানোর কাজ শুরু করে। ইতিমধ্যে সব স্থাপনায় এলএমজি পোস্ট বসানোর কাজ শেষ হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইমরান খান আস্থা ভোটে জয়ী


মুক্তসংবাদ প্রতিদিন:
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ১১:৫৫
ইমরান খান আস্থা ভোটে জয়ী

ফাইল ফটো: ইমরান খান

সিনেট নির্বাচনে একটি বড় ধাক্কার পর পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদের বর্জন ও প্রতিবাদের মধ্যে শনিবার এই ভোটের আয়োজন করা হয়।

স্পিকার তার ঘোষণায় বলেন, আস্থা ভোটে জয়ী হতে ১৭২ ভোট দরকার হলেও ইমরান খান ১৭৮টি ভোট পেয়েছেন। চলতি সপ্তাহে সিনেট নির্বাচনে আলোচিত একটি আসনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে অর্থমন্ত্রী হাফিজ শেখ হেরে যাওয়ায় ইমরান খান নিজেই জাতীয় পরিষদে এই আস্থা ভোটের ডাক দেন।

স্পিকার বলেন, ৮ বছর আগে প্রধানমন্ত্রী আস্থা ভোটে ১৭৬টি ভোট পেলেও এবার তিনি আরও দুটি ভোট বেশি পেয়েছেন। ফল ঘোষণার পরেই স্পিকার ফ্লোর দেন আমির লিয়াকত নামের এক আইনপ্রণেতাকে। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের তারিফ করে একটি কবিতা আবৃত্তি করেন।

আরেক আইনপ্রণেতা মাকবুল সিদ্দিকী বলেন, আস্থা ভোটে আপনি জয়ী হয়েছেন। এবার দেশবাসীর মধ্যে আস্থা ফেরানোর সময় এসেছে। ভোট চলাকালে পার্লামেন্টের বাইরে পিটিআই সমর্থকদের ইমরান খানের সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, আহসান ইকবাল, মুসাদ্দিক মালিক ও খুররাম দস্তগিরসহ পিএমএল-নওয়াজের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ