a সারাদেশে ছড়িয়ে পডছে জিঞ্জিরার নকল গ্লুকোজ-ট্যাং-সেমাই-জুস
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সারাদেশে ছড়িয়ে পডছে জিঞ্জিরার নকল গ্লুকোজ-ট্যাং-সেমাই-জুস


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ০৫:৩০
সারাদেশে ছড়িয়ে পডছে জিঞ্জিরার নকল গ্লুকোজ-ট্যাং-সেমাই-জুস

ফাইল ছবি

কেরানীগঞ্জের মান্দাইল, বরিশুর, ভাগনা, খোলামুড়া ও আমিরাবাগ এলাকার বেশকিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে ময়দা, সুজি, চিনি, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করছে নকল ট্যাং, সেমাই ও গ্লুকোজ।

জিঞ্জিরার এ ভেজাল খাদ্যসামগ্রী প্রতিদিন স্থানীয় প্রশাসনের সামনের সামনে দিয়ে দেশের বিভিন্ন জেলার অঞ্চলগুলোতে পাইকারী বিক্রেতাদের কাছে বিক্রির জন্য রাজধানীর চকবাজার ও মৌলভীবাজার এলাকার বিভিন্ন দোকানে ডেলিভারী করে আসছে। রং ও বাহারী ডিজাইনের বিদেশি কোম্পানির মোড়ক দেখে বোঝার কোন উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল।

চকবাজারের পাইকারি দোকানিরা জিঞ্জিরার তৈরি এসব ভেজাল ও নকল খাদ্যসামগ্রী বিক্রি করে দুই থেকে তিন গুণ লাভ করছেন।

বিষেশ করে রমজান উপলক্ষ্যে ভেজাল ও নকল এসব পণ্যের বাজার রমরমা ব্যবসা করছে। চিকিত্সকদের মতে, এ ধরনে ভেজাল ট্যাং, সেমাই ও গ্লুকোজ নিয়মিত খেলে ফুসফুস ও পাকস্থলিতে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ভয়ানক ভাবে ঝুঁকি রয়েছে । তাদের পরামর্শ ইফতারে গরমে তৃষ্ণা মেটাতে লেবুর শরবত খাওয়া উত্তম।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সুনামগঞ্জে মামুনুল হকের অনুসারীরা ২০ বাড়িতে হামলা 


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ০২:০৮
সুনামগঞ্জে মামুনুল হকের অনুসারীরা ২০ বাড়িতে হামলা 

ফাইল ফটো:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মামুনুল হককে নিয়ে কুরুচি ভাষায় মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় গ্রেফতার ঝুমন দাসের গ্রামে মামুনুল হকের অনুসারীরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় গ্রেফতার করা হয়েছে ঝুমন দাসকে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামটিতে অন্তত ২০ ঘরবাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনুল হকের অনুসারীরা লঠিসোটা হাতে মিছিল নিয়ে ওই গ্রামে হামলা করে।  হামলার আগেই আগাম খবর পেয়ে  বাড়ি ছেড়ে হাওরে আশ্রয় নেন নোয়াগ্রামের ঝুমন দাসের আশে-পাশের লোকজন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ভুক্তভোগী শৈলেন্দ্র দাস জানান, যে ছেলেটি ফেসবুকে মামুনুল হকের বিরুদ্ধে কটুক্তি করেছে তাকে তারা গতকাল ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। এরপর গ্রামের অন্যান্যদের আশ্বস্ত করা হয়েছিলো আর কিছু হবে না। কিন্তু সকালেই লাঠিসোঠা নিয়ে কয়েকশ’ মানুষ পুলিশ ও উপজেলা চেয়ারম্যানের সামনেই হামলা চালায়। 

তারা আগাম খবর পেয়ে গ্রামের নারীসহ পুরুষরা শিশুদের নিয়ে হাওরের আশ্রয় নেয়। এরপর বাড়ি ফিরে এসে দেখে ঘরের আসবাব ভাংচুর করা হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন তার ঘরে থাকা স্বর্ণ ও টাকাও লুট করে নিয়ে যায়।

শাল্লা থানার ওসি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, যে ছেলেটি ফেসবুকে আল্লামা মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছিল, তাকে ধরে গতরাতেই গ্রামের লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সকালে হঠাৎ শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে নোয়াগ্রামের দিকে মিছিল নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে পুলিশও তাদের পিছু নেয়। কিন্তু কিছু লোক আগেই নদী পার হয়ে নোয়াগ্রামে হামলা চালায়।  এ সময় ঝুমন দাসের বাড়িসহ প্রায় ২০ বাড়িঘরে ভাঙচুর হয়। 

ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গত সোমবার শাল্লার পাশের উপজেলা দিরাইয়ে হেফাজতের একটি সমাবেশে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

যুদ্ধ বাধলে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে: ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১০:৩৪
যুদ্ধ বাধলে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে: ইসরায়েল

ফাইল ফটো:

ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর ওসি হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গর্ডিন বলেছেন যে, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রত্যেকদিন ইসরায়েলকে লক্ষ্য করে ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে। সোমবার পবিত্র আল-কুদস জেরুজালেম শহরে এক বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।  

জেনারেল গর্ডিন বলেন, ভবিষ্যতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। 

জেনারেল গর্ডিন দাবি করেন, যদি ভবিষ্যতে হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাধলে ইসরায়েল তার  শক্তিমান সামরিক বাহিনীকে সক্রিয় করবে যা আগে তা কেউ দেখেনি।

গত ৩ মার্চ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসিম বলেছিলেন, ভবিষ্যতে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ভেবে চিন্তে হামলা চালাবে, কারণ তারা ভালোভাবেই জানে, যে কোনো আগ্রাসনের জবাবের কঠিন উত্তর দিতে হিজবুল্লাহ পিছু পা হবেনা। 

শেখ নাঈম কাসিম সে সময় আরও বলেছিলেন, হিজবুল্লাহ সব সময় আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে এবং কখনো আগে যুদ্ধ শুরু করবে না। তবে ভবিষ্যতের যেকোনো যুদ্ধ বাধালে বা চাপিয়ে দিলে ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে পৌঁছে যাবো।

সূত্র: জেরুজালেম পোস্ট

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ