a টেলিটকে বর্তমান এমডি ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা
ঢাকা সোমবার, ২৭ মাঘ ১৪৩২, ০৯ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

টেলিটকে বর্তমান এমডি ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা


সিরাজ, বিশেষ প্রতিনিধি
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৭:২২
টেলিটকে বর্তমান এমডি ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী ভিন্ন মতাবলম্বীদের প্রতি চরম অবজ্ঞা এবং অসম্মান দেখিয়ে তৃপ্তি লাভই জেনো টেলিটক বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরীর ধ্যান জ্ঞান। ফ্যাসিষ্ট সরকারের আমলে সুপারিশের ভিত্তিতে তিনি টেলিটকে ডেপুটেশনে আসেন।জুলাই আন্দোলনের ঘোর বিরোধীতা করেও তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ সচিব মুশফিকুর রহমান এর প্রিয়ভাজন হন এবং এম ডি সিহেবে পূর্ন দায়িত্ব গ্রহণ করেন।এরপরে তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার স্নেহধন্য ও সুপারিশে জিএম পদে নিয়োগ প্রাপ্ত জনাব ডি এম নুরুল হুদা কে  ঢাকায় বদলী করে নিজের কাছে নিয়ে আসেন । জনাব ডি এম নুরুল হুদা বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার উপদেষ্টা হিসেবে দাপটের সাথে ফ্যাসিষ্ট আমলে চাকরী করে আসছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার সভাপতি জনাব মোঃ রনক আহসান এবং সাধারন সম্পাদক জনাব আতিকুল আলম(মতিয়া চৌধুরীর দেবর) বছরের পর বছর অফিস না করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা গ্রহণ না করে (জুলাই আন্দোলন সমর্থকদের চাপে) বদলী করে কার্যত তাদের সকল অপরাধ মাফ করে দেন এবং ফৌজদারী অপরাধে অপরাধী জনাব মোঃ রনক আহসান ও অর্থযোগানদাতাদের ভারতে গিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করতে ভারত ভ্রমনের অনুমতি দেন যা সত্যিই বিস্ময়কর।পরে অদৃশ্য ক্ষমতাবলে তিনি বেছে বেছে জুলাই আন্দোলনের প্রকাশ্য বিরোধীতাকারী এবং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহনকারী সহ সাবেক মন্ত্রী এমপি দের আত্মীয় স্বজনদের বৈদেশীক ভ্রমনের ব্যবস্থা করেন ।সাবেক আলোচিত ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর খালাত ভাই জনাব মোঃ মকলেসুর রহমান (বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ কমিটির পদধারী),সিংড়া উপজেলা মহিলা লীগের সভাপতি কন্যা এবং  প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর বন্ধু জনাবা শাকিলা বিশ্বাস (বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ কমিটির পদধারী), জনাব মাসুদুর রহমান (বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ কমিটির পদধারী) এবং হাতেগোনা কয়েকজন ছাড়া অধিকাংশ কট্টর আওয়ামীপন্থীদের বৈদেশিক ভ্রমন এর আদেশ করেন।শুধু তাই নয় আউট সোর্স এমপ্লয়ী ( আওয়ামী মন্ত্রী এমপি এবং সচিবগনের আত্মীয় স্বজন ) যাদের সংখ্যা প্রায় ৫০০+ তাদের কে তিনি আগলে রেখেছেন পরম মমতায় পক্ষান্তরে যে দুইএকজন আওয়ামী মনভাবের বাহিরে তাদেরকে শাস্তি দিচ্ছেন বদলী করে।  

প্রজেক্ট সহ গুরুত্বপূর্ন পদ গুলোতে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নির্বাহী কমিটির পদধারীদের তিনি পদায়ন করে ফ্যাসিষ্টদের নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করেছেন। শুধুমাত্র জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন হাতেগোনা কয়েকজনকে বৈদেশিক ভ্রমনে নাম প্রস্তাব করায় জনাব আশরাফুজ্জামান, সভাপতি,টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন কে ৫জি প্রকল্প থেকে অব্যাহতি দেন অথচ তার মেধাবী নেতৃত্বে  স্থবির টেলিটক ৫জি প্রজেক্ট গতি পায়  এবং  দুর্নিতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহন এর ফলে   সর্ব মহলে প্রশংসিত হয়েছিলেন। 
সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেলিটক বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামান ও তৈয়বুর গং কে “স্মার্ট বাংলাদেশের অদম্য অভিযাত্রা ও অন্যান্য প্রসঙ্গ” বই লিখতে উৎসাহ দিয়ে পাশে ছিলেন আবার জুনায়েদ আহমেদ পলকের আস্থা ভাজন ছিলেন আবার সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম কে তিনি কব্জা করেন এলাকার ছেলে হিসেবে। তাকে দিয়েই শেষ মূহুর্তে এমডি পোষ্ট বাগিয়ে নেন। এই বিরল চরিত্রের অধিকারী্র নিকট বাংলাদেশ রাজনৈতিক পটভূমি পরিবর্তন কোন মানেই রাখেনা।তার অতিরিক্ত আওয়ামী প্রীতি জুলাই আন্দোলনের প্রতি অবজ্ঞার তীব্র প্রদর্শন।

টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কর্মী সংগঠন টেলিটক এমপ্লয়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন গতকাল ৫/১১/২০২৫ একটি স্মারক লিপি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কে প্রদান করে। প্রতিবাদ লিপিতে চুক্তিভিত্তিক সকল নিয়োগ ঘোষণা বাতিল  এবং পদোন্নতি নীতিমালা চুড়ান্ত না করে নিয়োগ ও পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার আহবান জানানো হয় এবং গত ৬/১১/২০২৫খ্রিঃ তারিখ বিকাল ৪:৩০ মিনিটে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি তে উল্লেখিত বিষয়ে গৃহীত সিদ্ধান্ত সম্বন্ধে জানতে চাওয়া হয়।তিনি বলেন,চুক্তি ভিত্তিক নিয়োগ স্থগিত করা হবে না।

ফ্যাসিস্ট দোসর রেডিসন গ্রুপ কর্তৃক নিয়োগকৃত এমপ্লয়িদের কেনো পুন:বহাল করার তোরজোড় চলছে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক বলেন,এই সরকারের সময়ে নিরপেক্ষতা থাকবে আর ভোটের পরে তদবিরের কারনে সুষ্ঠ নিয়োগ সম্ভব হবে না। পদোন্নতি সম্পর্কে তার বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর। এখন পদোন্নতি   না দিলে ভোটের পরে এই মেধাবীদের(বিপিপি বংগবন্ধু প্রকৌশল পরিষদ) মুল্যায়ন হবে না কারন আগামী সরকারের সময়ে লবিং হবে বেশী। 

উল্লেখ, চুক্তিভিত্তিক নিয়োগের নামে অনিদিষ্ট সংখ্যক পদে লোক নিয়োগের একটা মচ্ছব চালানোর জন্যই পরিকল্পিত ভাবে নিয়োগ দিতে চাইছে এবং আজ্ঞাবহ বিপিপির একনিষ্ঠ কর্মীদের পদোন্নতি যাতে আগামী সরকার বানচাল করতে না পারে তার পাকা ব্যবস্থা করাই ব্যবস্থাপনা পরিচালকের প্রথম ও প্রধান দায়িত্ব বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।

১৯ বছর থেকে ছলে বলে কৌশলে টিকে থাকা ফ্যাসিষ্ট বিরোধী মুষ্টিমেয় কর্মীদের বঞ্চিত করার সুযোগ তিনি কিছুতেই হারাতে চান না এবং পদোন্নতি দিয়ে আওয়ামী ফ্যাসিষ্টদের তিনি এমন অবস্থানে রেখে যেতে চান যাতে তারাই টেলিটকের মূল দায়িত্ব পালন করে ভিন্ন মতের এমপ্লয়ীদের নিয়ন্ত্রণ করতে পারেন। 

চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং পদোন্নতি নীতিমালা চুড়ান্ত না করে পদোন্নতি নেওয়ার ধান্দাবাজি বন্ধ করার জন্য সাধারন এমপ্লয়িরা আহবান জানাচ্ছে।
ফ্যাসিষ্ট প্রেতাত্মাদের পরম আত্মীয় হয়ে উঠা এই মেধাবী বর্ণচোরা কে আওয়ামী অধ্যুষিত টেলিটক থেকে অবিলম্বে অব্যহিত দিয়ে নিরপেক্ষ ব্যক্তি এমডি হিসেবে নিয়োগ দেওয়া উচিৎ সময়ের প্রয়োজনে। 

জুলাই আন্দোলনে শহীদের রক্তের সাথে প্রতারণা করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে না-টেলিটক ফ্যাসিষ্টদের দৌরাত্ম থেকে মুক্তি চায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

হবিগঞ্জের ধুলিয়াখাল থেকে পিকআপসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ


মজিবর, হবিগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১১ মার্চ, ২০২৩, ১১:০৫
হবিগঞ্জের ধুলিয়াখাল থেকে পিকআপসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ

ফাইল ছবি

হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবাধে পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চুরি হচ্ছে। তবে মালিকরা থানায় জিডি করার পর কিছু উদ্ধার হয়, আবার কখনো উদ্ধার হয় না।

বিষয়টি পুলিশের নজরে এলে গত বুধবার গভীর রাতে সদর থানার ওসি মোঃ গোলাম মর্তুজার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ধুলিয়াখাল-মিরপুর সড়কের পলিটেকনিক্যাল কলেজ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে টাটা পিকআপ (রেজিঃ নং-সিলেট-ন-১১-২১৪৯) গাড়ি আটক করেন। এ সময় তিন চোরকে গ্রেফতার করা হয়। তারা হল, মাধবপুর উপজেলার সিদ্দিরপুর গ্রামের আব্দুল আওয়ালের পুত্র উজ্জল মিয়া (২৫), গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম মিয়ার পুত্র সজল মিয়া (২২) ও তায়িজ মিয়ার পুত্র সিরাজুল ইসলাম মালু মিয়া (৩০)। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা শিকার করে। এ ঘটনায় এসআই পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে আনা হবে। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে চোরাই গাড়ি অবাধে বিক্রি করছে। তাদের সাথে কারা জড়িত তাও সনাক্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আইসিইউ পেতে করোনারোগীদের ‘হাহাকার’



মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ০৬:৩৭
আইসিইউ পেতে করোনারোগীদের ‘হাহাকার’

আইসিইউ পেতে করোনারোগীদের ‘হাহাকার’

দেশে হঠাৎ করেই মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। প্রতিদিনই এ সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতোমধ্যে শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়িয়েছে। রাজধানীর অধিকাংশ হাসপাতাল ঘুরে মিলছে না কাঙ্ক্ষিত সিট। একটা নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) পেতে সাধারণ রোগীদের হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের (২৩ মার্চ) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। গত বছরের ২ জুলাইয়ের পর এটিই দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। সেদিন আক্রান্ত হিসেবে দেশে শনাক্ত হয়েছিলেন চার হাজার ১৯ জন। এ সময় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৩৮ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোগী শনাক্তের হার বেড়ে যাওয়ায় করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর সাধারণ শয্যা থেকে শুরু করে কেবিন ও আইসিইউতে রোগীর চাপ বাড়ছে। অনেক জটিল রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ ও কেবিন সাপোর্ট দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, রাজধানীতে কোভিড ডেডিকেটেড ১০ সরকারি হাসপাতালের মধ্যে ছয়টিতে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) শয্যা ফাঁকা নেই। দুটিতে মাত্র পাঁচটি খালি থাকলেও বাকি দুটিতে আইসিইউ শয্যাই নেই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে ৫৭৭ কোভিড রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে ২৮৫ জনকে। বর্তমানে ১০টি আইসিইউ শয্যাই রোগীতে পূর্ণ। এর মধ্যে ভেন্টিলেশনে একজন। এছাড়া কেবিনে রয়েছেন ২৪ রোগী। শিশু রোগী রয়েছে পাঁচজন। সন্দেহজনক ছয় কোভিড রোগীর মৃত্যু হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে ৫৭৭ কোভিড রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে ২৮৫ জনকে। বর্তমানে ১০টি আইসিইউ শয্যাই রোগীতে পূর্ণ। এর মধ্যে ভেন্টিলেশনে একজন। এছাড়া কেবিনে রয়েছেন ২৪ রোগী। শিশু রোগী রয়েছে পাঁচজন। সন্দেহজনক ছয় কোভিড রোগীর মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালের গত ২৪ ঘণ্টার এ চিত্রই বলে দেয় দেশের কোভিভ পরিস্থিতি কতটা ভয়াবহ।

নাম প্রকাশে অনিচ্ছুক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক চিকিৎসক জানান, দুই সপ্তাহ আগেও করোনা রোগীদের জন্য ডেডিকেটেড এ হাসপাতালে ভর্তি ছিলেন ৯৮ জন। কিন্তু গতকাল (সোমবার) পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৯৬ জন।

dhakapost

গত বছরের ২ জুলাইয়ের পর মঙ্গলবার সর্বোচ্চ করোনারোগী শনাক্ত

বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনার সংক্রমণের হার বাড়ছে। হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। তবে মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে, হাসপাতালের শয্যা সংখ্যার চেয়ে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসা দেওয়া কঠিন হবে।’

১০টি সরকারি হাসপাতালে দুই হাজার ৩৪৯টি সাধারণ শয্যার মধ্যে এক হাজার ৭১০টিতেই রোগী ভর্তি রয়েছে। ফাঁকা আছে ৬৩৯টি শয্যা। মোট ৯৫টি আইসিইউ শয্যার মধ্যে ৯০টিতেই রোগী ভর্তি রয়েছে। মাত্র পাঁচটি আইসিইউ শয্যা ফাঁকা আছে

গত ১ থেকে ২২ মার্চ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের তুলনামূলক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২ মার্চ শনাক্ত রোগী ছিল ৫১৫ জন। ওইদিন মৃত্যু হয়েছে সাতজনের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১০ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০১৮ জনে, অর্থাৎ দ্বিগুণ। একইভাবে পরবর্তী এক সপ্তাহে সংক্রমণের হার আরও বেড়ে ১৮৬৫ জনে উন্নীত হয়। এরপর মাত্র পাঁচদিনের মাথায় সোমবার (২১ মার্চ) নতুন করে ২৮০৯ জন শনাক্ত হন। 

সরকারি হাসপাতালে রোগী ভর্তি ও আইসিইউ শয্যার সর্বশেষ পরিসংখ্যান

কুয়েত মৈত্রী হাসপাতালে ১৬৯ সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ৭৫টিতে, ফাঁকা ৯৪টি। ১৬টি আইসিইউ শয্যার মধ্যে সবকটিতেই রোগী ভর্তি রয়েছে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৭৫টি সাধারণ শয্যা থাকলেও অতিরিক্ত রোগীসহ মোট ভর্তি ৩৯৩ জন। করোনায় আক্রান্ত ১১৮ রোগীর জন্য আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ১০টি আইসিইউ শয্যার কোনোটিই ফাঁকা নেই।

সরকারি কর্মচারী হাসপাতালের ৯০টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ৪৯টিতে, ফাঁকা আছে ৪১টি শয্যা। ছয়টি আইসিইউ শয্যার সবকটিতে রোগী ভর্তি রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮৮৩টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ৫৭৭টিতে, ফাঁকা ৩০৬টি শয্যা। ১০টি আইসিইউ শয্যার কোনোটি ফাঁকা নেই।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১০টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ২৩০টিতে, ফাঁকা ৮০টি। ১৪টি আইসিইউ শয্যার কোনোটি ফাঁকা নেই।

বেসরকারি হাসপাতালগুলোর ১০ হাজার ৪৫০টি সাধারণ শয্যার মধ্যে মোট রোগী ভর্তি দুই হাজার ৮৪৫ জন। খালি আছে সাত হাজার ৬০৫টি সাধারণ শয্যা। মোট ৫৪০টি আইসিইউ শয্যার মধ্যে ২৯৮টিতেই রোগী ভর্তি। ফাঁকা রয়েছে ২৪২টি শয্যা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ২৩৪টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ১৪৩টিতে, ফাঁকা ৯১টি। ১৬টি আইসিইউ শয্যার সবকটিতে রোগী ভর্তি রয়েছে।

রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের ২৫০টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ১৫৭টিতে, ফাঁকা ৯৩টি। ১৫টি আইসিইউ শয্যার মধ্যে ১২টিতে রোগী ভর্তি আছে। ফাঁকা তিনটি আইসিইউ।

dhakapost

রাজধানীর কোভিড ডেডিকেটেড ১০ সরকারি হাসপাতালের ছয়টিতে আইসিইউ ফাঁকা নেই

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ২৮টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ১৮টিতে, ফাঁকা ১০টি। আটটি আইসিইউ শয্যার মধ্যে ছয়টিতেই রোগী ভর্তি। ফাঁকা দুটি আইসিইউ শয্যা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ১০০টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ৬৮টিতে, ফাঁকা ৩২টি শয্যা। হাসপাতালটিতে কোনো আইসিইউ শয্যা নেই।

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের ১০টি সাধারণ শয্যার মধ্যে কোনো রোগী ভর্তি নেই। ফলে ১০টি শয্যাই ফাঁকা। এখানে কোনো আইসিইউ শয্যা নেই।

সবমিলিয়ে ১০টি সরকারি হাসপাতালে দুই হাজার ৩৪৯টি সাধারণ শয্যার মধ্যে এক হাজার ৭১০টিতেই রোগী ভর্তি রয়েছে। ফাঁকা আছে ৬৩৯টি শয্যা। মোট ৯৫টি আইসিইউ শয্যার মধ্যে ৯০টিতেই রোগী ভর্তি রয়েছে। মাত্র পাঁচটি আইসিইউ শয্যা ফাঁকা আছে।

বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি ও আইসিইউ শয্যার সর্বশেষ পরিসংখ্যান

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১৭০টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ৫৩টিতে, ১১৭টি শয্যা ফাঁকা। এছাড়া ৩০টি আইসিইউ শয্যার মধ্যে ২২টিতেই রোগী ভর্তি রয়েছে। ফাঁকা আছে আটটি আইসিইউ শয্যা।

আজগর আলী হাসপাতালের ১৬৮টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ৩৯টিতে। ফাঁকা ১২৯টি শয্যা। এছাড়া ৩২টি আইসিইউ শয্যার মধ্যে ২১টিতে রোগী ভর্তি রয়েছে, ফাঁকা ১১টি শয্যা।

স্কয়ার হাসপাতালের ৬৫টি সাধারণ শয্যার মধ্যে ৫৪টিতে রোগী ভর্তি রয়েছে, মাত্র ১১টি শয্যা ফাঁকা। এ হাসপাতালের নয়টি আইসিইউ শয্যার মধ্যে সাতটিতেই রোগী ভর্তি রয়েছে, মাত্র দুটি শয্যা ফাঁকা।

ইবনে সিনা হাসপাতালের ২৬টি সাধারণ শয্যার সবগুলোতেই রোগী ভর্তি আছেন। চারটি আইসিইউ শয্যার সবগুলোই পরিপূর্ণ।

dhakapost

বেসরকারি হাসপাতালের ৫৪০টি আইসিইউ শয্যার মধ্যে ২৯৮টিতে রোগী ভর্তি আছে

ইউনাইটেড হাসপাতালের ৮০টি সাধারণ শয্যার মধ্যে ৬০টিতেই রোগী ভর্তি রয়েছে। মাত্র ২০টি শয্যা ফাঁকা। ২২টি আইসিইউ শয্যার ১৬টিতেই রোগী ভর্তি রয়েছে। ছয়টি আইসিইউ শয্যা ফাঁকা।

এভারকেয়ার হাসপাতালের ২৮টি সাধারণ শয্যার মধ্যে ২৭টিতেই রোগী ভর্তি। মাত্র একটি বেড খালি। ১২টি আইসিইউ শয্যার মধ্যে ১১টিতেই রোগী ভর্তি রয়েছে। খালি মাত্র একটি আইসিইউ শয্যা।

ফেব্রুয়ারির মাঝামাঝিতে আইসিইউ বেড কিছু ফাঁকা ছিল। এখন তা ফাঁকা নেই। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে চাহিদা আসছে। আমরা বাধ্য হয়ে তাদের অপেক্ষায় রাখছি। আজ না কাল, কাল না পরশু— এমনটা বলছি। খালি হলে জরুরি বিবেচনায় নতুন কাউকে দেই

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, পরিচালক, ঢামেক

ইমপালস হাসপাতালের ২৫০টি সাধারণ শয্যার মধ্যে ৭৮টিতে রোগী ভর্তি রয়েছে, ফাঁকা ১৭২টি শয্যা। ৩৫টি আইসিইউ শয্যার মধ্যে ২৫টিতেই রোগী ভর্তি রয়েছে। ১০টি আইসিইউ শয্যা খালি আছে।

এএমজেড হাসপাতালের ৯১টি সাধারণ শয্যার মধ্যে ৭৬টিতে রোগী ভর্তি রয়েছে, ফাঁকা ১৫টি শয্যা। ১০টি আইসিইউ শয্যার সবকটিতে রোগী ভর্তি রয়েছে।

বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের ৩০টি সাধারণ শয্যার মধ্যে অতিরিক্ত রোগীসহ মোট ভর্তি ৩৫ জন। ১৪টি আইসিইউ শয্যার মধ্যে পাঁচটিতে রোগী ভর্তি রয়েছে। আইসিইউ শয্যা খালি রয়েছে নয়টি।

সবমিলিয়ে রাজধানীর নয়টি বেসরকারি হাসপাতালের মোট ৯০৮টি সাধারণ শয্যার মধ্যে ৪৪৮টিতে রোগী ভর্তি রয়েছে। ফাঁকা ৪৬০টি সাধারণ শয্যা। ২৬৩টি আইসিইউ শয্যার মধ্যে ২১১টিতে রোগী ভর্তি রয়েছে। ফাঁকা ৫২টি আইসিইউ শয্যা।

সারাদেশের হাসপাতালগুলোর চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১০ হাজার ৪৫০টি সাধারণ শয্যার মধ্যে মোট রোগী ভর্তি দুই হাজার ৮৪৫ জন। খালি আছে সাত হাজার ৬০৫টি সাধারণ শয্যা। মোট ৫৪০টি আইসিইউ শয্যার মধ্যে ২৯৮টিতেই রোগী ভর্তি। ফাঁকা রয়েছে ২৪২টি আইসিইউ শয্যা।

রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে সবসময় রোগী বেশি থাকে। অন্যান্য সময়ের চেয়ে গত কয়েকদিন রোগীর সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। বেশিরভাগই জ্বর, সর্দি আর শ্বাসকষ্ট নিয়ে আসছেন। আজ আউটডোরে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের রোগীর দীর্ঘ লাইন। শুধু আউটডোরের রোগীর চাপ সামাল দিতে ডাক্তারদের দিনে এক থেকে দুই ঘণ্টা সময় বেশি দিতে হচ্ছে।

নতুন করে ৪/৫টি আইসিইউ বানানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে সমস্যা হলো দক্ষ জনবল। আইসিইউ বেড বাড়িয়ে লাভ নেই, যদি পরিচালনার লোক না থাকে। যদি দক্ষ চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয়, তাহলেই বেড বাড়ানো সম্ভব

ব্রি. জেনারেল জামিল আহমেদ, পরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

হঠাৎ রোগীর চাপ বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, মাঝে যখন করোনার সংক্রমণের হার কমে গিয়েছিল, তখন হয়তো মানুষ স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা দেখিয়েছে। রোগীর সংখ্যা বাড়ার এটা একটা কারণ হতে পারে। এ সময় কোনোরকম স্বাস্থ্য সচেতনতা ছাড়াই লোকজন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছুটিতে কক্সবাজারে কী পরিমাণ মানুষ গিয়েছে, আপনারা তা দেখেছেন। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না। এছাড়া করোনার নতুন ধরন খুব দ্রুত ছড়ায় বলে শোনা গেছে। সেটা সত্যি হলে, হঠাৎ সংক্রমণ বাড়ার এটাও কারণ হতে পারে।

dhakapost

স্বাস্থ্যবিধি মনে চলার বিকল্প এখন কিছু নেই, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা   

আইসিইউ প্রসঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝিতে আইসিইউ বেড কিছু ফাঁকা ছিল। এখন তা ফাঁকা নেই। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে চাহিদা আসছে। আমরা বাধ্য হয়ে তাদের অপেক্ষায় রাখছি। আজ না কাল, কাল না পরশু— এমনটা বলছি। খালি হলে জরুরি বিবেচনায় নতুন কাউকে দেই।’

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আমাদের ওপর চাপ যাচ্ছে। সারাদেশের মানুষ যেভাবে ড্যামকেয়ার মুডে চলাফেরা করছে, সংক্রমণ তো বাড়বেই। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি কেউ মানছেনই না।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। যেসব দেশ স্বাস্থ্যবিধি মানেনি, সেসব দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। আমাদের দেশে এখন কেউ মাস্ক পরতে চান না, স্বাস্থ্যবিধি মানতে চান না। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে

ডা. এ বি এম আবদুল্লাহ, অধ্যাপক, ইউজিসি

তিনি আরও বলেন, গত ১ মার্চ কুর্মিটোলা হাসপাতালে রোগী ছিল ১৪৬ জন। এখন তা ৩০০ ছাড়িয়েছে। ১০টি আইসিইউ শয্যা আছে। কিছুদিন আগেও বেশ কয়েকটি বেড খালি ছিল, এখন নেই। রোগী এসে ঘুরে যাচ্ছে।

আইসিইউ শয্যা বাড়ানোর পরিকল্পনা আছে কি না— জানতে চাইলে জামিল আহমেদ বলেন, ‘নতুন করে ৪/৫টি আইসিইউ বানানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে সমস্যা হলো দক্ষ জনবল। আইসিইউ বেড বাড়িয়ে লাভ নেই, যদি পরিচালনার লোক না থাকে। যদি দক্ষ চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয়, তাহলেই বেড বাড়ানো সম্ভব।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি’র অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। যেসব দেশ স্বাস্থ্যবিধি মানেনি, সেসব দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। আমাদের দেশে এখন কেউ মাস্ক পরতে চান না, স্বাস্থ্যবিধি মানতে চান না। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে।

dhakapost

করোনার চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

কে চিকিৎসা দেবে এত মানুষকে, প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর

দেশে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সব দায়ভার আক্রান্তদের ওপরই চাপিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দিনদিন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। কেউই স্বাস্থ্যবিধি মানছে না। করোনা তো বাড়বেই।

আমরা আগে থেকেই বলেছি, আমরা এখন জেনেশুনেই আক্রান্ত হচ্ছি। আমাদের নিজেদেরই সতর্ক হওয়া উচিত। তা না হলে পরে নিজের এবং পরিবারের ক্ষতি হবে

জাহিদ মালেক, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সম্প্রতি ঢাকা পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক আরও বলেন, আমরা যদি এখনই সতর্ক না হই, স্বাস্থ্যবিধি না মানি, তাহলে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। যা আমরা এখনও বুঝতে পারছি না। কারণ, আমাদের হাসপাতালগুলোতে তো লাখো মানুষের জায়গা হবে না। কোথায় চিকিৎসা হবে? কে চিকিৎসা দেবে এত মানুষকে?

তিনি আরও বলেন, আমরা আগে থেকেই বলেছি, আমরা এখন জেনেশুনেই আক্রান্ত হচ্ছি। আমাদের নিজেদেরই সতর্ক হওয়া উচিত। তা না হলে পরে নিজের এবং পরিবারের ক্ষতি হবে।

সাড়ে আট মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। গত বছরের ২ জুলাইয়ের পর এটিই দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। সেদিন আক্রান্ত হিসেবে দেশে শনাক্ত হয়েছিলেন চার হাজার ১৯ জন। এ সময় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৩৮ জনে।

dhakapost

আইসিইউ বেডের সংকট সর্বত্র। হাসপাতাল থেকে ফিরিয়ে দিতে হচ্ছে গুরুতর রোগীদের 

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৮০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৩০ জনের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৮৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। এ সময়ে ২৬ হাজার ৩৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি। দেশে মোট ২১৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ