a ব্যাংকের মেঝেতে টাকা ফেলে চুরি, ক্যামেরায় ধরা পড়ল কৌশল
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ব্যাংকের মেঝেতে টাকা ফেলে চুরি, ক্যামেরায় ধরা পড়ল কৌশল


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০৯ আগষ্ট, ২০২৩, ০১:১৯
ব্যাংকের মেঝেতে টাকা ফেলে চুরি, ক্যামেরায় ধরা পড়ল কৌশল

ফাইল ছবি

গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে তিন-চার জন। উদ্দেশ্য চুরি করা। ব্যাংকের টাকা উত্তোলনের পর গ্রাহক নিজের টাকা গুনতে থাকেন, তাঁদের আশপাশে থাকে এসব চোরের চক্রের সদস্যরা। এরপর সুযোগ বুঝে টাকা গণনাকারী কোনো গ্রাহকের পাশে কিছু টাকা ফেলে দেন। নিজের টাকা মনে করে ওই গ্রাহক তা তুলতে গেলে, তাঁর উত্তোলন করা টাকা নিয়ে চম্পট দেন চক্রের সদস্যরা।  

গত ৩০ জুলাই চট্টগ্রাম নগরের একটি ব্যাংকে এভাবে এক গ্রাহকের দেড় লাখ টাকা চুরির পর তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর চুরির এ কৌশলের কথা জানায় পুলিশকে। গতকাল সোমবার লক্ষ্মীপুরের রায়পুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনজন হলেন আবুল কালাম, রিপন গাজী ও হারুনুর রশিদ।

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ৩০ জুলাই সোনালী ব্যাংকের লালদীঘি শাখায় এক গ্রাহকের দেড় লাখ টাকা চুরি করে একটি চক্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ চোর চক্রকে শনাক্ত করে। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ২ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোনালী ব্যাংকের লালদীঘির পাড় শাখায় ওই গ্রাহক তাঁর স্থায়ী আমানতের (এফডিআর) মেয়াদ পূর্ণ হওয়ায় দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে বুঝে নেন। এরপর তিনি টাকাগুলো ব্যাংকের কাউন্টারের সামনে দাঁড়িয়ে গুনতে থাকেন। এ সময় এক ব্যক্তি তাঁর পাশে মেঝেতে কিছু টাকা ফেলে দেন। এরপর ওই গ্রাহককে বলেন, তাঁর টাকা নিচে পড়ে গেছে। শুনে তিনি ওই টাকা তুলে নিতে নিচু হলে, কাউন্টারে থাকা দেড় লাখ টাকা নিয়ে চলে যান চক্রের আরেক সদস্য। ওই গ্রাহক টাকা তুলে দাঁড়িয়ে দেখতে পান কাউন্টারে তাঁর দেড় লাখ টাকা নেই। তিনি দ্রুত দৌড়ে গিয়েও চোর চক্রের সদস্যদের নাগাল পাননি। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ১০:২৩
সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের সিটসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টায় এধরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ধরে গিয়ে মুহূর্তে অনাবিল ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২ নম্বর বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনটি রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউই বলতে পারেনি, তবে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতা না অন্য কিছু তা তদন্তের আগে বলা যাবে না। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর শুরু


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৫
এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর শুরু

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা দুটির চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়, যার অপেক্ষায় আছে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে।

তথ্য সূত্রে জানা গেছে, করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউর মাঝে কোনো বিরতি থাকবে না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ