a আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১০:১৫
আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ফাইল ছবি

আজ রবিবার থেকে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং এসএসসি (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। দেশের বাইরের আটটি কেন্দ্রে ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

কভিড মহামারি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার আগে ও চলাকালে করণীয় নিয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। দেশে কয়েক বছর ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা শুরু হয়ে আসছে।

২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগেই মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়। তবে কভিডের কারণে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাবিতে দুর্নীতিবিরোধী শিক্ষকদের গুলি করার হুমকি (ভিডিও)


আরাফাত, মুক্তসংবাদ প্রতিদিন:
মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ০১:০৩
রাবিতে দুর্নীতিবিরোধী শিক্ষকদের গুলি করার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য ভবনের সামনে অবস্থানরত দুর্নীতি বিরোধী সমাজের শিক্ষকদের গুলি করে মারার হুমকি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ সিন্ডিকেট সভা তার বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের বাধার মুখে ১১টার দিকে সভা স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্যের এই সিন্ডিকেট সভা স্থগিত করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতি বিরোধী শিক্ষকেরা। উল্লেখ্য, এর আগেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

সকাল ১০টা ১৫টার দিকে উপাচার্যের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য তার বাসভবনে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এসময় ছাত্রলীগকে নিবৃত্ত করার জন্য প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে অনুরোধ জানান শিক্ষকেরা।

তবে একপর্যায়ে পুলিশ এবং প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই শিক্ষকদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা লাঞ্চিত হন। এসময় প্রক্টরও লাঞ্চিত হন।

এ ঘটনার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেকে এক যুবক শিক্ষকদের গুলি করার হুমকি দেয়া হয়। সংবাদকর্মীদের ধারণ করা একটি ভিডিওতে বিষয়টি দেখা যায়।

দুর্নীতি বিরোধী শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের শিক্ষক শফিকুন্নবি সামাদী বলেন, আমরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে ঢুকতে বাধা দেয়া হয়। এমনকি আমাদের গুলি করার হুমকি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এভাবে হুমকি দেয়ার সাহস কেউ রাখে না। এটি আমাদের নিরাপত্তার বিষয়। এর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়ী।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইসরায়েলি সেনাদের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনার কারণে, নেতানিয়াহুর হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ০৩:৫৬
ইসরায়েলি সেনাদের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনার কারণে, নেতানিয়াহুর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

 

মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কুখ্যাত ইউনিট নেতজাহ ইয়েহুদা। ইহুদিবাদী এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল বলছে, তাদের সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা।

এদিকে, নিষেধাজ্ঞার এই মার্কিন পরিকল্পনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, আইডিএফের ওপর নিষেধাজ্ঞা দেয়া উচিত হবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে।

ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচও মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। গভির বলেন, আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে চূড়ান্ত সীমা অতিক্রম করা।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সূত্র : টাইমস অব ইসরায়েল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা