a এসএসসি নভেম্বরে ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

এসএসসি নভেম্বরে ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৫
এসএসসি নভেম্বরে ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে

ফাইল ছবি

সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা সম্ভব হয়ে উঠেনি। দীর্ঘদিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

চলমান এসব ছুটি আরেক দফা বাড়ানোর ফলে তা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি অব্যাহত থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এসএসসি ও এইচএসসি'র সিদ্ধান্ত আসবে আগামীকাল


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৪ জুলাই, ২০২১, ০৭:২৮
এসএসসি ও এইচএসসি'র সিদ্ধান্ত আসবে আগামীকাল

ফাইল ছবি । ডা. দীপু মনি

চলতি বছরের এসএসসি ও এইচএসসি'র ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত আসবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ব্যাপারে সকাল ১১টায় ভার্চুয়াল এক প্রেস কনফারেন্স করবেন। 

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির: নাহিদ ইসলাম


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩
জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত: নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে। কোনো দল যদি মনে করে, তারা আমাদের সঙ্গে একমত তাহলে আসতে পারে। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন চলছে এনসিপি তাতে যোগ দেয়নি। কারণ আমরা নিম্নকক্ষে পিআর চাই না। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর চাই। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। তবে, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের বিপর্যয় দুঃখের বিষয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কিছুটা দুঃখের বিষয় যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি।

আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো? কেন আমরা পারলাম না? আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল? ফলে সেই জায়গায় কিছু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি। সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, গত এক বছরে দেশ নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে।

গণ অভ্যুত্থানের পর সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনাটা করছি। সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর ও উপজেলা এবং থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা