a
ফাইল ছবি
করোনার কারনে দীর্ঘ দেড় বছর পর আগামী সেপ্টেম্বর মাসের শেষেরদিকে কলেজ-বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ইতোমধ্যে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ।
পাশাপাশি এ বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়ার সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত। তবে সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নেমে না আসা পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছুটি আরও বাড়ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ি আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। যখনই পরিস্থিতি অনুকূলে আসবে, তখনই আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
গতকাল সোমবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম (কর্মসূচি) ঠিক করছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আজকেও কথা হয়েছে। তারা প্রোগ্রাম ঠিক করছে-কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানাবে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলবে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে দাবি সবচেয়ে বেশি জোরালো। এই পরিস্থিতির মধ্যে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেন।
ফাইল ছবি
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি সদরদপ্তরে মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণকারী সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সভায় উল্লিখিত নির্দেশনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সমন্বয় সভায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসতে নিদের্শনা দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে নিতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। কেন্দ্র পরিদর্শক ছাড়া পরীক্ষা চলাকালে অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। এছাড়া কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে রুমে ঢুকানো হবে।
পরীক্ষার দিন সকাল ৮টায় কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রের গেট বন্ধ করে দেয়া হবে। তাই পরীক্ষার্থীদের অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছতে হবে। তাদের সকাল ৮টার মধ্যে কেন্দ্রের সামনে উপস্থিত থাকার চেষ্টা করতে হবে।
উল্লেখ্য, আগামী শুক্রবার (১ এপ্রিল) এ বছরের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে ১ ঘণ্টার এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। রাজধানীতে পাঁটটি সরকারি মেডিকেল কলেজের অধীনে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষা যে সব কেন্দ্রে হবে:
ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন, লেকচার থিয়েটার ভবন, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, মোকারম হোসেন, বিজ্ঞান ভবন, এ. এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ ও শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস।
ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে উপনির্বাচনে জিতে আসতেই হতো মমতা ব্যানার্জীকে। তৃণমূল কংগ্রেস তার জয় নিয়ে একরকম নিশ্চিতই ছিল। তবে শুধু জয় নয়, বেশ বড় ব্যবধানে জিতে এসেছেন ভারতের আলোচিত এ রাজনীতিবিদ।
২০ রাউন্ড গণনা শেষে দেখা গেছে, ভবানীপুরে আয়োজিত উপনির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল পেয়েছেন মাত্র ২৫ হাজার ৪৮০ ভোট। মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮।
বিজয়ী প্রার্থীকে নির্বাচন কমিশন উদযাপন না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধেও পদক্ষেপ নিতে বলা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা