a শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন


সাইফুল আলম, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ০৭:০১
শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

সাইফুল আলম, ঢাকা:  বাংলাদেশের শিক্ষক সমাজের সর্ববৃহৎ এবং প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা শিক্ষক-কর্মচারীদের যুক্তিক দাবীসমূহ তুলে ধরেন। যা বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি নতুন গতিপথে প্রবেশ করবে। 

জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়-এক গণজাগরণের মাস। যা আমরা ‘জুলাই বিপ্লব' নামে স্মরণ করি। এই বিপ্লব ছিল একটি বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক জনতার অভ্যুত্থান, যার সফল পরিণতি ঘটে ৫ আগস্ট ২০২৪। আমরা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা লক্ষ্য করছি যে, অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করলেও দেশের শিক্ষা খাত এখনো দৃশ্যমান কোনো মৌলিক সংস্কার করেনি। শিক্ষা খাতে বৈষম্য, অবহেলা ও বিশৃঙ্খলা অনেকাংশে পূর্বের ন্যায়ই বহাল রয়েছে।

শিক্ষকদের প্রতি অব্যাহত বঞ্চনা, স্বীকৃতিহীনতা, প্রায় বেতনহীন চাকরি, মূল্যায়নের অভাব এবং প্রশাসনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। বর্তমানে শিক্ষা খাতের যে সংকট, তা জাতীয় জীবনের ভিত্তি আদর্শ বিনষ্ট করছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ ও এর সৃষ্ট বিতর্কিত শিক্ষাক্রমের মাধ্যমে দেশে ঈমান আকিদা বিরোধী, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধহীন প্রজন্ম তৈরির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দীর্ঘদিন ধরে একটি গঠনমূলক ও অংশগ্রহনমূলক শিক্ষা সংস্কার দাবি করে আসছে এবং শিক্ষকদের বিভিন্ন দাবী-দাওয়া উত্থাপন করে আসছে। কিন্তু বর্তমানে উক্ত দাবীগুলো বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা দেখছি না। দাবিগুলো হলো-
■ বেসরকারি ও এমপিওভুক্ত এবং কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ এবং শিক্ষক-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করতে হবে।
চাকুরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত নিম্নের দাবীগুলো বাস্তবায়ন করতে হবে।

১. শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে।
২. প্রাথমিকে ২০২৬ সাল থেকে ধর্মীয় শিক্ষা চালু এবং ধর্মীয় বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষকের বেতন-ভাতা নবম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন-ভাতা ১০ম গ্রেডে প্রদান করতে হবে।
৩. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা চালু করতে হবে এবং সকল শ্রেণীর পাঠ্য পুস্তক থেকে ধর্মীয় মূল্যবোধ বিরোধী বিষয় বাদ দিতে হবে।
৪. পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য সকল স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও গবেষণা কর্মের সুযোগ দেয়া এবং শিক্ষক-কর্মচারীদের বদলীর ব্যবস্থা করা।
৫. সচল স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির গেজেট ঘোষণা করে আগস্ট মাস থেকে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।
৬. বেসরকারি কলেজ ও মাদরাসা শিক্ষকদের ৮ বৎসর পূর্ণ হওয়ার পর অটো সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে।
৭. বৈষম্যের শিকার ও চাকুরিচ্যুত, সাময়িক বরখাস্ত ও বিতাড়িত সকল শিক্ষক-কর্মচারীকে স্ব-স্ব কর্মস্থলে পূণর্বহাল ও বকেয়া বেতনভাতা, অবসরকালীন সকল পাওনা পরিশোধ করা এবং অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতাসহ সকল পাওনাদি প্রাপ্তির বিষয়ে সরকারিভাবে নির্বাহী আদেশ প্রদান করতে হবে।
৮. সৎ ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে অবিলম্বে অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাষ্টের কমিটি গঠন করতে হবে।
৯. প্রতিটি উপজেলায় অবিলম্বে একটি করে ফাজিল ও জেলায় কামিল মাদরাসা সরকারিকরণ করতে হবে। 
১০. কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজিকরণ ও সকল শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।
১১. নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষাব্যবস্থা প্রণয়ন করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করতে হবে। মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সপ্তাহে একদিন মাঠ পর্যায়ে কিংবা শিল্প কলকারখানায় শ্রমের শিক্ষা দেওয়া এবং পার্ট টাইম ইন্টার্নিশীপের সুযোগ প্রদান করতে হবে।
১২. ভোকেশনাল শিক্ষাকে সাধারণ শিক্ষার মূল ধারায় যুক্ত করে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরণ সহজ করতে হবে।
১৩. দেশীয় প্রযুক্তিকে উন্নত করার মাধ্যমে মেধাবীদের মূল্যায়নের পাশাপাশি দেশের বেকারত্ব দূর করার জন্য কারিগরি প্রশিক্ষনের এবং বেকারদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।
১৪. শিক্ষার সকল স্তরের পাঠ্যপুস্তকে ধর্মীয় ও নৈতিকতাবোধের আলোকে এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস গুরুত্বের সাথে তুলে ধরতে হবে।
১৫. সকল শ্রেণিতে মহানবী (সা:) এর জীবনীসহ মহামানবদের জীবনী সম্বলিত প্রবন্ধ, গল্প ও কবিতারসংযোজন করতে হবে।
১৬. কওমী মাদরাসা শিক্ষার স্তরগুলোকে সাধারণ শিক্ষার সমমান দেওয়া। কওমী মাদরাসাসমূহের সকল বোর্ডকে একটি বোর্ডে রুপান্তর এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের মাধ্যমে বিষয় ভিত্তিক মাস্টার্সের সার্টিফিকেট প্রদান করা।
১৭. ধর্মীয় দায়িত্ব পালন ও মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি সরবরাহের লক্ষ্যে স্কুল, কলেজসমূহে ধর্মীয় বা আরবী ভাষা শিক্ষক হিসাবে এনটিআরসিএ দ্বারা নিয়োগ প্রদান করতে হবে ।
১৮. প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালনায় উদ্যোক্তাদের ব্যবসায়ী মনোভাব দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন সরকারি খাস জমি বরাদ্দ দেয়া, ইউনিভাসিটি উদ্যোক্তাদের থেকে শিক্ষা সেবা মর্মে অঙ্গীকার নেয়া এবং IQAC নিশ্চিত করা ।
১৯. বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো রাষ্ট্র কর্তৃক নির্ধারণ করে দেয়া।
২০. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান অনুমতি, স্বীকৃতি প্রদান এবং এমপিওকরণ নীতিমালা বাস্তবায়নে আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তাদের দীর্ঘসূত্রীতা অবলম্বন বন্ধ করতে হবে। 
২১. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা ২০২৫ পরিপূর্ণ অনুসরণ করতে প্রতি ৩ মাস পর পর যেসকল মাদ্রাসা এমপিও অর্জনের উপযোগিতা পূরণ করেছে তাদেরকে এমপিওভুক্ত করতে হবে।
২২. যে সকল মাদ্রাসা জাতীয়করণের শর্ত পূরণ করবে তাদেরকে নিয়মিত এবং ধারাবাহিকভাবে এমপিও ও জাতীয়করণ করতে হবে।
২৩. ৫ আগস্টের পর বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের শিক্ষকরা ক্লাসরুমে পাঠদান ছেড়ে তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য রাজপথে দিন-রাত তাদের দাবী পুরণের জন্য সরকারের নিকট দাবী জানিয়ে আসছে। কিন্তু তাদের দাবি পূরণে সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। অথচ এই শিক্ষকরা বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুরে, মশার কামড় খেয়ে তারা অসুস্থ হয়ে পরছে। তাই সরকারের প্রতি আমাদের জোরদাবি এই সকল শিক্ষক সংগঠনের যুক্তি সংগত দাবীগুলো মেনে নিন। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদসহ অন্যান্য শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিন যাবত তাদের দাবী- দাওয়া আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে।
২৪. অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে যারা আবেদন করেছে তাদের প্রাপ্য অবিলম্বে সরকারি তহবিল থেকে প্রদান করতে হবে ।
২৫. ১৭ ও ১৮ তম শিক্ষক নিবন্ধনে উত্তির্ণ হয়েও যারা বাদ পরেছে অবিলম্বে তাদের নিয়োগ প্রদান করতে হবে।

উপরে উল্লেখিত দাবিসমূহ যদি অবিলম্বে বাস্তবায়ন করা না হয় তাহলে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে। আশা করি আপনারা শিক্ষক সমাজের অতীত ভূমিকাকে মূল্যায়ন করে উপরেউল্লেখিত দাবিগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগীতা প্রত্যাশা করছি। পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নে আশু পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 

আমরা চাই, শিক্ষা হোক জাতীয় ঐক্যের ভিত্তি,শিক্ষক সমাজ হোক মর্যাদার প্রতীক এবং আদর্শ ও আলোকিত মানুষ তৈরির সত্যিকারের কারিগর। তাই আসুন আমরা সকলে একসাথে মিলিত হয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। একটি শিক্ষিত,আত্মমর্যাদা ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

এসএসসি পরীক্ষা ২০২১ -এর অনলাইনে ফরম পূরণ শুরু


শিক্ষা ডেস্ক:
বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ০৯:৫৩
এসএসসি পরীক্ষা ২০২১ -এর অনলাইনে ফরম পূরণ শুরু

ফাইল ছবি

এসএসসি পরীক্ষা ২০২১ এর অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আজ থেকে শুরু করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ফরমপূরণ করতে পারবে ৭ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। 

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ এপ্রিল। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

করোনাভাইরাস মহামারীর কারণে এবছর এসএসসির নির্বাচনী পরীক্ষা হবে না। শিক্ষা বোর্ডগুলো থেকে জারি করা এসএসসি পরীক্ষার ফরমপূরণ বিষয়ক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এসব তথ্য বিস্তারিত জানানো হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কর আইনজীবী নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ এপ্রিল


রিয়াদ, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৬
কর আইনজীবী নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ এপ্রিল

ছবি সংগৃহীত


ঢাকা প্রতিনিধি: কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লক্ষ্যে ‘কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা-২০২৪’–এর লিখিত পরীক্ষা আজ শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়। বিসিএস (কর) অ্যাকাডেমি থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে এসব বিষয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়— ‘আয়কর আইন ২০২৩’ এর ধারা ৩২৭ এবং‘ আয়কর বিধিমালা, ১৯৮৪’ এর বিধি ৩৭ অনুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদনপত্র গ্রহণ করা হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ড গঠিত কর আইনজীবী নিবন্ধন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরীক্ষার সময় ও কেন্দ্রের বিস্তারিত উল্লেখসহ প্রবেশপত্র ডাউনলোডের লিংক আবেদনকারীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে পাঠানো হয়।

পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্র ও আসন বিন্যাস নিম্নে তুলে ধরা হলো:

১. উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ: রোল ১২০০০০০১ থেকে ১২০০৬০০০ পর্যন্ত।

২. ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ক্যাম্পাস- ভেন্যু ২): রোল ১২০০৬০০১ থেকে ১২০০৭৪৭০ পর্যন্ত।

৩. ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (কলেজ ক্যাম্পাস - ভেন্যু ১): রোল ১২০০৭৪৭১ থেকে ১২০১০০০০ পর্যন্ত।

৪. সিদ্ধেশ্বরী গার্লস কলেজ: রোল ১২০১০০০১ থেকে ১২০১৩৪০০ পর্যন্ত।

৫. হাবিবুল্লাহ্ বাহার কলেজ: রোল ১২০১৩৪০১ থেকে ১২০১৬৪০০ পর্যন্ত।

৬. মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ: রোল ১২০১৬৪০১ থেকে ১২০২২৪০০ পর্যন্ত।

৭. মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়: রোল ১২০২২৪০১ থেকে ১২০২৪০৯১ পর্যন্ত।

৮. আবুজর গিফারী কলেজ: রোল ১২০২৪০৯২ থেকে ১২০২৬৫৯১ পর্যন্ত।

৯. সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: রোল ১২০২৬৫৯২ থেকে ১২০২৮১৯১ পর্যন্ত।


তবে কেউ যদি প্রবেশপত্র ডাউনলোডে কোনও সমস্যা বা টেকনিক্যাল জটিলতার সম্মুখীন হলে, সেক্ষেত্রে তারা https://www.facebook.com/alljobsbdTeletalk পেজে ইনবক্সে মেসেজ করার সুযোগ করে দেওয়া হয়েছিল। এছাড়া ই-মেইলে alljobs.query@teletalk.com.bd বা মোবাইল নম্বর ০১৮১৬-০৫৪৮৭৩-এ বিসিএস (কর) অ্যাকাডেমির উপ-পরিচালক (প্রশাসন) মো. মাসুম বিল্লাহ’র সঙ্গে সরাসরি যোগাযোগ করারও ব্যবস্থা রাখা হয়েছিল।

উল্লেখ্য, এবারে অন্যান্য বছরের তুলনায় জাতীয় রাজস্ব বোর্ড গঠিত কর আইনজীবী নিবন্ধন সংক্রান্ত কমিটির সিদ্ধান্তানুযায়ী জাতীয় রাজস্ব আয় বাড়াতে উল্লেখযোগ্য কর আইনজীবি নিয়োগের বিষয়টি বিভিন্ন সূত্রের মারফতে জানা যায়। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা