a শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:১৬
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে- এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের আবার সভা অনুষ্ঠিত হবে। তারপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২৫ জুলাই, ২০২১, ০২:২৭
অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের

সংগৃহীত ছবি

২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

আদেশে জানানো হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান রয়েছে। 

ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধি-নিষেধের কারণ এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ইতিমধ্যে ঈদুল আজহার আগে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হয়েছে। সেটি শেষ করে জমা দেওয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেওয়া হবে বলে জানা গেছে। 

উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

অভিমানেই কি কিপিং ছাড়লেন মুশফিক?


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬
অভিমানেই কি কিপিং ছাড়লেন মুশফিক?

ফাইল ছবি

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আর কখনও কিপিং না করার সিদ্ধান্ত জানিয়েছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আজ এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আগেই টেস্ট ক্রিকেট থেকে কিপিং ছেড়েছেন মুশফিক। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে কিপিং ছাড়লেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। হয়তো আরো কিছুদিন ওয়ানডে ক্রিকেটে কিপিং উপভোগ করতে চান তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই জাতীয় দলের প্রধান কোচ জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে কিপিং করবেন মুশফিক। কোচের সেই কথা সেই অনুযায়ী আজ রবিবার কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে উইকেটের পিছনে মুশফিককেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু বিকেল সাড়ে ৩টায় টসের সময় জানা যায়, এ ম্যাচেও উইকেটকিপিং করবেন সোহান। খেলা শেষে কোচ জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, মুশফিকের সঙ্গে কথা বলার পর উইকেটকিপার বদলানো হয়েছে। আজ তারই কিপিং করার কথা ছিল। তবে মুশফিক আমাকে বলেছে, সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং করতে চায় না। কোচ আরও বলেন, আমাদের এখন সোহানের দিকে মনোযোগ দিতে হবে এবং বিশ্বকাপের আগে তাকে নিজের কাজটা করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - শিক্ষা