a পশ্চিমবঙ্গে প্রচারে মহাগুরু মিঠুনের পাল্টা জবাব দিতে অমিতাভ জয়া
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

পশ্চিমবঙ্গে প্রচারে মহাগুরু মিঠুনের পাল্টা জবাব দিতে অমিতাভ জয়া


বিনোদন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৪:১৩
পশ্চিমবঙ্গে প্রচারে মহাগুরু মিঠুনের পাল্টা জবাব দিতে অমিতাভ জয়া

ফাইল ছবি

অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাল্টা ভোট ময়দানে এবার জয়া বচ্চন। জানা জায়, তৃণমূলের হয়ে প্রচার করবেন 'বাংলার মেয়ে' জয়া বচ্চন। পশ্চিমবাংলা রাজ্য সরকার জানিয়েছে, শিগগিরই তৃণমূলের ভোট প্রচারে আসছেন অমিতাভ ব্চ্চন ও জয়া বচ্চন। ভারতীয় গণমাধ্যম বলছে, ৫ এপ্রিল থেকে চারদিন তৃণমূলের হয়ে মমতা ব্যানার্জির পক্ষে প্রচার চালাবেন তারা।

বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। তার এই পদক্ষেপে রীতিমতো আলোড়ন তৈরি হয় পশ্চিমবঙ্গ রাজ্য রাজনৈতিক মহলে। সে বর্তমানে বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন পশ্চিমবঙ্গে। 

এবার মিঠুন চক্রবর্তীকে পাল্টা জবাব দিতে বাংলার কন্যা তথা অমিতাভ গৃহিণী জয়া প্রচারে ময়দানে নামিয়েছেন তৃণমুল।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

এবারের ৯৩তম অস্কারের বিজয়ী তালিকা


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ১১:১১
এবারের ৯৩তম অস্কারের বিজয়ী তালিকা

ফাইল ছবি

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান ভাষায় নির্মিত ‘প্যারাসাইট’। সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের ৯৩ বছরের ইতিহাসে ইংরেজি ব্যতিত অন্যভাষার ছবির জয়ের ঘটনা এটাই প্রথম।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের জমকালো এই আয়োজনে ছিল না কোনও সঞ্চালক। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

একনজরে ৯৩তম অস্কারের বিজয়ীরা

সেরা চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড

সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা পরিচালক: ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)

সেরা পার্শ্ব-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: ইয়া-জাঙ উন (মিনারি)

সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার)

সেরা অ্যানিমেটেড ছবি: সৌল (পিট ডক্টর ও ডানা মারে)

সেরা চিত্রগ্রহণ: ম্যাঙ্ক (এরিক মেসারস্মিট)

সেরা পোশাক পরিকল্পনা: মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)

সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার (পিপ্পা এরলিচ, ক্রেগ ফস্টার ও জেমস রিড)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কলেট (অ্যালিস ডয়ার্ড ও অ্যান্থনি গিয়াচ্চিনো)

সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল (মিকেল ই. জি. নিলসেন)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম (সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নিল ও জেমিকা উইলসন)

সেরা মৌলিক সুর: সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট)

সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)

সেরা শিল্প নির্দেশনা: ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহার বার্ট ও জ্যান পাসকেল)

সেরা শব্দ: সাউন্ড অব মেটাল (জেইম বখত, নিকোলাস বেকার, ফিলিপ ব্লাড, কার্লোস করতেস ও মিশেল কুটোলেঙ্ক)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট (স্কট আর. ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি ও অ্যান্ড্রু লকলি)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ (মাইকেল গোভিয়ার ও উইল ম্যাককরম্যাক)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হবিগঞ্জ মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন


মুজিবর, রিপোর্টার, হবিগঞ্জ, মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১০:৩৬
হবিগঞ্জ মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ছবি:মুক্তসংবাদ প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর গ্রামের সাদত আলীর ছেলে শরীফ মিয়ার সঙ্গে তার আপন ভাই শহীদ মিয়া ও রফিক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে রোববার তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় শরীফ মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিনোদন