a আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস


নিউজ ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ০৪:৫৫
আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস

সংগৃহীত ছবি

আজ ২৬শে মার্চ, মহান স্বধীনতা দিবস। যে ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ও এক নতুন সত্ত্বায় ভূষিত আমাদের এই জন্মভূমি বাংলাদেশ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং উনাদের জন্য রইল গভীর শ্রদ্ধা। কিন্তু কথায় আছে, "স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন।"

তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের জন্য ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় থাকা এবং দেশ ও দশের কল্যাণে কাজ করে যাওয়া হোক আজকের দিনের অঙ্গীকার। এই দেশের একজন নাগরিক হিসেবে আমি গর্বিত। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা....।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে সেরা দশটি চলচ্চিত্রের নাম ও সেগুলোর লিঙ্ক দেওয়া হলো। আশা করি, মুক্তিকামী ও দেশপ্রেমিক জনগণ চলচ্চিত্রগুলো দেখে  দেশ ও  জনগণের প্রতি দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হবেন।  (সিনেমাগুলো দেখার জন্য অনুরোধ রইল)

1. "Stop Genocide (1971)" Movie Link ???? https://youtu.be/eIK_mi-SJT4
2. "ওরা এগারো জন (1972)" Movie Link ???? https://youtu.be/onNXCzLaSGI
3. "অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী (1972)" Movie Link ???? https://youtu.be/UXGVi0SSLgg
4. "আগুনের পরশমণি (1974)" Movie Link ???? https://youtu.be/N2_ZAY34Lc8
5. "মুক্তির গান (1995)" Movie 
Part 1 Link ???? https://youtu.be/ajwuK_x_4EE
Part 2 Link ???? https://youtu.be/rBck3fERsLo
Part 4 Link ???? https://youtu.be/4Z-6L9xHo5w
Part 5 Link ???? https://youtu.be/GxnvCEnDZ9c
Part 6 Link ???? https://youtu.be/xuiDd2jBLKc
Part 7 Link ???? https://youtu.be/coV-tVojWaQ
Part 8 Link ???? https://youtu.be/390jvgPBIAA
Part 9 Link ???? https://youtu.be/cpwnO5x9GNE
6. "হাঙর নদী গ্রেনেড (1997)" Movie Link ???? https://youtu.be/wtzpLldG6Ec
7. "জয়যাত্রা (2004)" 
Movie Link ???? https://youtu.be/qptsKjKFMak
8. "শ্যামল ছায়া (2005)"
Movie Link ???? https://youtu.be/ph3qk73ywbQ
9. আমার বন্ধু রাশেদ (2011)
Movie Link ???? https://youtu.be/h0mtjRp573w
10. গেরিলা (2011)
Movie Link ???? https://youtu.be/7QHR16rEt3E

সিফাত, বার্তা সম্পাদক, মুক্তসংবাদ প্রতিদিন
------সংগৃহীত ফেসবুক পাতা থেকে

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ফজরের আজান শুনলে আর চুরি করে না শিমুল


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৬ এপ্রিল, ২০২১, ০৯:৪৬
ফজরের আজান শুনলে আর চুরি করে না শিমুল

সংগৃহীত ছবি

ফজরের আজান শুনলে আর চুরি করে না শিমুল হাওলাদার। ওর মনে জাগ্রত হয়, মানুষজন নামাজ পড়ে পূণ্যের কাজ করে। এই সময় চুরি করলে বিপদ হতে পারে, ধরা পড়লে গণপিটুনি দিতে পারে। কয়েকবছর আগে সিলেটে চুরি করতে গিয়ে একবার এমন হয়েছিল। তাছাড়া ভোরে মসজিদগামী লোকজনের প্রতি তার এক ধরনের শ্রদ্ধাবোধ কাজ করে। সেজন্য আজানের আগেই কাজ শেষ করে সে।

এভাবেই কথাগুলো বলছিল গ্রীল কেটে প্রায় ৭/৮ বছর যাবত চুরি করা শিমুল। তবে ওর এবারের কাজটা বেশ ঝুঁকিপূর্ণই ছিল। ইতোপূর্বে ৫ বার গ্রেফতার হওয়া শিমুল এবার দুঃসাহসিকভাবেই ঝুঁকি নিয়েছিল। গ্যাস লাইনের পাইপ বেয়ে রাত ৩ টার পর ফিল্মি স্টাইলে চার তলায় উঠে পড়ে শিমুল। ব্যাপক ঝুঁকি নিয়ে ঝুলন্ত অবস্থায় রান্নাঘরের একজস্ট ফ্যান ভেঙে বিশেষ কায়দায় বাড়িতে ঢুকে পড়ে সে।

এত ছোট্ট জায়গা দিয়ে ঢুকতে গিয়ে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তও বের হয় ওর। কানাডায় পড়ালেখা করা এবং সেখানে পার্টটাইম কাজ করা সৈয়দ আশিক মাহমুদ জানুয়ারিতে দেশে বেড়াতে আসে। কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত অনলাইনে অফিসিয়াল কাজ শেষে ল্যাপটপসহ দরজা খুলেই ঘুমিয়ে পড়ে আশিক। ভাগ্য সুপ্রসন্ন শিমুল সেই ঘরে হাতের কাছেই দু’টো ল্যাপটপ আর একটা মোবাইল ফোন পেয়ে একই পথে নেমে পড়ে ৪ তলা থেকে।

অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সমৃদ্ধ ল্যাপটপ হারিয়ে দিশেহারা আশিকের বাবা মামলা করার পর এসআই মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়। চারদিনের মাথায় চোরের থলিদার মাসুদ ও চোর শিমুল অভিযোগকারীর ২টা ল্যাপটপ ও একটি মোবাইল ফোনসহ আরও ১৭টা চোরাই মোবাইল ফোন নিয়ে গ্রেফতার হয়। দীর্ঘদিন যাবত চুরি আর চোরাই জিনিসপত্র বেচাকেনায় জড়িত দু’জনের বিরুদ্ধে সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশিক ও তার পরিবার সবকিছু ফেরত পেয়ে এসআই মোর্শেদের সামগ্রিক কার্যক্রমে বেজায় খুশি। তবে চোর হলেও নীতি ভালো শিমুলের নৈতিকতার কথা শুনে আমরাও খুশি!!!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: ভারপ্রাপ্ত কর্মকর্তা, পল্লবী থানা, ডিএমপি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আজ শেখ কামালের ৭২ তম জন্মদিন


এম.এস প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ আগষ্ট, ২০২১, ০৮:৩৭
আজ শেখ কামালের ৭২ তম জন্মদিন

ফাইল ছবি। শেখ কামাল

আজ ৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন।

’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরের বেশে যুদ্ধ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন শেখ কামাল।

পড়াশোনার দিকদিয়েও শেখ কামাল ছিলেন বেশ মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন তিনি।

শেখ কামাল ছিলেন দেশের ঐতিহ্যবাহী দল আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খ্যাতিপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সাথে তার বিয়ে হয়।

আজ শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। এদিন সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর